Dhaka , Saturday, 7 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ভোট চুরির পর এবার মোদি সরকারের বিরুদ্ধে আরও এক চুরির অভিযোগ রাহুল গান্ধীর সরাইলে কৃষকদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন সংস্কার হচ্ছে রেলপথ, নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ৭ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? লংমার্চে নাহিদ ইসলাম অংশ না নেওয়ায় গুঞ্জন আরও ডালপালা মেলে ঢাকায় গ্রামপুলিশ মহাসমাবেশে আসার পথে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী মামলার আসামিসহ গ্রেপ্তার-১৫ সাতই নভেম্বর পরাধীনতার শৃঙ্খল ভেঙে নতুন যাত্রা শুরুর দিন: ডা. শাহাদাত হোসেন পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মধুপুরে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত নারী গ্রেপ্তার মধুপুরে কথিত মাদক ব্যবসায়ী হাবুর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন দুর্গাপুরে নানা আয়োজনের মধ্য দিয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ​ফরিদপুরের চরভদ্রাসনে দুর্গম চরাঞ্চলে ‘স্বাবলম্বী প্রজেক্ট’ এর মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শিত যথাযোগ্য মর্যাদায় চরভদ্রাসনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত- বর্ণাঢ্য আয়োজন মুশফিকের রেকর্ড ভেঙে হৃদয়ের ২৪২, বাংলাদেশের টেস্ট ইতিহাসে নতুন অধ্যায় গাইবান্ধায় এলজিইডির রাস্তার কাজ যথাযথভাবে বুঝে নিচ্ছেন কর্মকর্তা’রা কাউখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে অভিষেক সেঞ্চুরিতেই ডাবল সেঞ্চুরি হৃদয়ের ত্রিশালে মাদকবিরোধী র‍্যালি, অংশ নিলেন শত শত তরুণ সংহতির দিনে বরিশাল বিএনপিতে অনৈক্যের প্রদর্শন, তিন মঞ্চে তিন আয়োজন চরভদ্রাসনে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক এক মাদক কারবারি রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় পুলিশ কনস্টেবলকে কুপিয়ে জখমের অভিযোগ, হাসপাতালে ভর্তি মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ কাচপুরে সোনারগাঁও উপজেলা বিএনপির শান্তিপূর্ণ মিছিল নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ রাজন গ্রেপ্তার নারায়ণগঞ্জ সদরের ১১টি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা সামগ্রী ও ওষুধ বিতরণ বন্দরে এলজিইডির কাজের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত ​হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন ও তাল বীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর গলা থেকে স্বর্ণের চেইন চুরি, নারী গ্রেপ্তার

ভোট চুরির পর এবার মোদি সরকারের বিরুদ্ধে আরও এক চুরির অভিযোগ রাহুল গান্ধীর

  • Reporter Name
  • আপডেট সময় : 07:46:26 pm, Saturday, 7 November 2026
  • 0 বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক,

‘ভোট চুরি’র অভিযোগে কয়েক সপ্তাহ ধরে প্রতিবাদ জানিয়ে আসার পর এবার ভারতের সরকারের বিরুদ্ধে জনগণের গাড়ি থেকে ‘পেট্রল চুরি’র অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

শনিবার (৭ নভেম্বর) ইথানল মিশ্রিত ই২০ পেট্রল বাজারজাত করার সিদ্ধান্তের সমালোচনা করে তিনি এ অভিযোগ করেন।

রাহুল গান্ধীর দাবি, সরকার পেট্রলে ২০ শতাংশ ইথানল মেশানোর কথা বললেও কংগ্রেসশাসিত কর্ণাটকের সাতটি জেলা থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষায় এর চেয়ে বেশি ইথানলের উপস্থিতি পাওয়া গেছে।

এক্সে হিন্দিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘ই২০ হয়ে গেছে ৪২০—জনগণের গাড়ি থেকে পেট্রল চুরি!’ ভারতের সাবেক দণ্ডবিধির ৪২০ ধারায় প্রতারণার অপরাধের কথা উল্লেখ ছিল।

লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রকাশ্য বিতর্কে বসার চ্যালেঞ্জও পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ইথানল মেশানোর বিষয়টিও আলোচনায় অন্তর্ভুক্ত করা যেতে পারে। এর আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে অনিয়মের অভিযোগ তুলে প্রধানমন্ত্রীকে বিতর্কের আহ্বান জানিয়েছিলেন তিনি।

ই২০ পেট্রল হলো এমন জ্বালানি, যাতে ২০ শতাংশ ইথানল মেশানো হয়। আখ থেকে মূলত ইথানল উৎপাদিত হয়। অপরিশোধিত তেলের চাহিদার ৮০ শতাংশের বেশি বিদেশ থেকে আমদানি করতে হয় বলে ভারত কয়েক দশক ধরেই জৈব জ্বালানির ব্যবহার বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে।

গত এক দশকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার জৈব জ্বালানি কর্মসূচি জোরদার করেছে। ২০১৩-১৪ অর্থবছরে পেট্রলে ইথানল মেশানোর হার দেড় শতাংশেরও কম থাকলেও ২০২৫-২৬ অর্থবছরে তা ২০ শতাংশে উন্নীত হয়েছে।

তবে ই২০ পেট্রল নিয়ে গাড়িচালকদের মধ্যে উদ্বেগ রয়েছে। তাদের আশঙ্কা, কম ইথানলযুক্ত জ্বালানির জন্য তৈরি গাড়ির ইঞ্জিনে এই মিশ্রণ ক্ষতি করতে পারে এবং রক্ষণাবেক্ষণের খরচ বাড়াতে পারে।

রাহুল গান্ধী বলেন, কর্ণাটক সরকার সাতটি জেলা থেকে পেট্রলের নমুনা সংগ্রহ করে স্বীকৃত পরীক্ষাগারে পরীক্ষা করিয়েছে। ১৪টি নমুনার মধ্যে ১১টিতে ২০ শতাংশের বেশি ইথানল পাওয়া গেছে। এর মধ্যে ইন্ডিয়ান অয়েল করপোরেশনের (আইওসিএল) নমুনায় ৩১ দশমিক ২ শতাংশ এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশনের (এইচপিসিএল) নমুনায় ৩০ দশমিক ৫ শতাংশ ইথানল পাওয়া গেছে বলে দাবি করেন তিনি।

তার অভিযোগ, আইওসিএল, এইচপিসিএল, বিপিসিএল, নায়ারা ও শেলসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের জ্বালানিতেই নির্ধারিত সীমার বেশি ইথানল পাওয়া গেছে। কোম্পানিগুলোর নিজস্ব পরীক্ষাগারে ইথানলের পরিমাণ নিয়ে কোনো তথ্য জানানো হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

রাহুলের দাবি, অতিরিক্ত ইথানল মেশানোর ফলে গাড়ির কার্যক্ষমতা ও মাইলেজ কমতে পারে এবং রক্ষণাবেক্ষণ ব্যয় বাড়তে পারে। পেট্রল পাম্পে জ্বালানিতে কত শতাংশ ইথানল রয়েছে, তা উল্লেখ করে লেবেল না থাকার বিষয়েও প্রশ্ন তোলেন তিনি।

এর আগে ভারত সরকার স্বীকার করেছে, ই২০ পেট্রল ব্যবহারে জ্বালানির দক্ষতা ৩ থেকে ৫ শতাংশ পর্যন্ত কমতে পারে। তবে ইঞ্জিনের ক্ষতি হওয়ার অভিযোগ নাকচ করেছে সরকার।

রাহুল গান্ধী প্রশ্ন তুলে বলেন, ‘মোদিজি, আমাদের বলুন—দেশের ট্যাংকে কী ঢালা হচ্ছে? পেট্রলে আসলে কতটা ইথানল রয়েছে? ২০ শতাংশের বেশি ইথানল মেশানো কোম্পানিগুলোর বিরুদ্ধে কখন ব্যবস্থা নেওয়া হবে?’

কর্ণাটকের অভিযোগ ও পরীক্ষার ফল

রাহুল গান্ধীর বক্তব্যের এক দিন আগে কর্ণাটক সরকার অভিযোগ করে, বড় তেল বিপণন কোম্পানিগুলো নির্ধারিত ২০ শতাংশ সীমার বেশি ইথানলযুক্ত পেট্রল সরবরাহ করছে। পরীক্ষায় ইথানলের পরিমাণ সর্বোচ্চ ৩১ দশমিক ২ শতাংশ পাওয়া গেছে বলে দাবি করে রাজ্য সরকার। এ ঘটনায় সংশ্লিষ্ট কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে কর্ণাটকের খাদ্য, সরবরাহ, ভোক্তা বিষয়ক ও আইন পরিমাপবিষয়ক মন্ত্রী রিজওয়ান আরশাদ জানান, বেঙ্গালুরু, কোলার, চিক্কাবল্লাপুর, বেঙ্গালুরু গ্রামীণ, রামনগর, মাঙ্গালুরু ও তুমাকুরু থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে।

বেঙ্গালুরুর শ্রী রাম রিসার্চ ইনস্টিটিউটের পরীক্ষার ফল অনুযায়ী, আইওসিএলের নমুনায় ৩১ দশমিক ২ শতাংশ এবং এইচপিসিএলের নমুনায় ৩০ দশমিক ৫ শতাংশ ইথানল পাওয়া গেছে। প্রতিষ্ঠানটি ন্যাশনাল অ্যাক্রেডিটেশন বোর্ড ফর টেস্টিং অ্যান্ড ক্যালিব্রেশন ল্যাবরেটরিজের স্বীকৃত এবং আইএসও সনদপ্রাপ্ত।

রাজ্য সরকারের দাবি, বড় জ্বালানি কোম্পানিগুলোর কাছ থেকে সংগ্রহ করা নমুনায় ২০ শতাংশের বেশি ইথানল পাওয়া গেছে।

তেল কোম্পানিগুলোর পাল্টা দাবি

তবে রাষ্ট্রায়ত্ত তেল বিপণন কোম্পানি আইওসিএল, ভারত পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসিএল) ও এইচপিসিএল কর্ণাটক সরকারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। নমুনা সংগ্রহ ও পরীক্ষার পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছে প্রতিষ্ঠানগুলো।

তাদের দাবি, কর্ণাটকসহ তাদের খুচরা বিক্রয় নেটওয়ার্কে সরবরাহ করা ই২০ পেট্রল ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের আইএস ১৭০২১ মানদণ্ড মেনে চলে। ওই মানদণ্ডে ইথানলের পরিমাণ ১৯ থেকে ২১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

যৌথ বিবৃতিতে কোম্পানিগুলো জানায়, কর্ণাটক সরকারের উল্লেখ করা পরীক্ষার ফল নির্ধারিত আইনগত ও কারিগরি পদ্ধতি অনুসরণ করে করা পরীক্ষার মাধ্যমে সমর্থিত নয়। তৃতীয় পক্ষের পরীক্ষাগারের সনদ নিয়েও প্রশ্ন তুলেছে তারা। কোম্পানিগুলোর বক্তব্য, এসব সনদে পরীক্ষার পদ্ধতি সম্পর্কে পর্যাপ্ত তথ্য নেই। ফলে স্বাধীনভাবে ইথানলের উল্লেখিত মাত্রা যাচাই করা সম্ভব নয়।

তেল বিপণন কোম্পানিগুলোর উদ্ধৃত পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০১৪-১৫ সালের ইথানল সরবরাহ বছর থেকে এ কর্মসূচির মাধ্যমে ১ লাখ ৯৭ হাজার কোটি রুপির বেশি বৈদেশিক মুদ্রা সাশ্রয় হয়েছে। এ সময়ে প্রায় ৩১৬ লাখ মেট্রিক টন অপরিশোধিত তেলের বিকল্প তৈরি হয়েছে, কার্বন ডাই-অক্সাইড নির্গমন প্রায় ৯৫২ লাখ মেট্রিক টন কমেছে এবং কৃষকদের ১ লাখ ৬৬ হাজার কোটি রুপির বেশি অর্থ পরিশোধ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভোট চুরির পর এবার মোদি সরকারের বিরুদ্ধে আরও এক চুরির অভিযোগ রাহুল গান্ধীর

ভোট চুরির পর এবার মোদি সরকারের বিরুদ্ধে আরও এক চুরির অভিযোগ রাহুল গান্ধীর

আপডেট সময় : 07:46:26 pm, Saturday, 7 November 2026