Dhaka , Tuesday, 3 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
স্পেনের ভোটিং প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ ইয়ামালের বাবার স্কুলে থাকতেই পাইলট, বিমান দুর্ঘটনায় প্রাণ গেল নাথালিয়ার স্বর্ণের চাহিদায় ভাটা, কমল বার ও কয়েন কেনার পূর্বাভাস শুধু ‘স্যরি’ বললেই কি মুছে যায় মনের কষ্ট? ‘ও আমাকে মা-বাবার চেয়েও বেশি বোঝে’ সরাইলে পাগলা কুকুরের কামড়ে নারীসহ ৮ জন আহত, এলাকায় আতঙ্ক কালিয়াকৈরে তুরাগ নদীতে বন্ধুদের সাথে সাতার কাটতে গিয়ে নিখোজ গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকের ধাওয়া-পাল্টা ধাওয়া সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি রূপগঞ্জে গৃহবধূকে কুপিয়ে টাকা ও স্বর্ণালংকার ছিনতাই রূপগঞ্জে সিম গ্রুপের পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ টেকনাফের সাগরে মাছ ধরার নৌকায় বজ্রপাতের আঘাতে ১ জেলে নিহত! নবপ্রজন্মের মাঝে ইসলামের সৌন্দর্য ও শাশ্বত জীবনদর্শন তুলে ধরতে হবে – ইসলামী যুবসমাজ দুর্গাপুরে নাঈমুরের সাফল্যের হেট্রিক : টানা তিন পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে নতুন ইতিহাস মধুপুরে পর্নোগ্রাফি ও ইয়াবা কারবারের অভিযোগে একজন গ্রেপ্তার, মোবাইল-ল্যাপটপ উদ্ধার পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে স্মৃতিচারণ, আলোচনা ও দোয়া মাহফিল ‎গাইবান্ধায় এলজিইডির বাস্তবায়নে খানাখন্দের রাস্তা ফিরে পেল প্রাণ ভেড়ামারা সরকারি মহিলা কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত দীর্ঘদিন পর সীমান্তে বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান: সেরা রেস্তোরাঁ ও শেফদের বিসিএ সম্মাননা অনুষ্ঠিত মাদারীপুর সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বামী হত্যার পর অনিশ্চয়তায় দুই সন্তান, পাশে দাঁড়ালেন ডেপুটি স্পিকার; ল্যাবএইডে চাকরি পেলেন সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রী সন্ত্রাস ও মাদক নির্মূলে অগ্রণী ভূমিকা, শিক্ষা ও সমাজসেবায় প্রশংসিত মোঃ কাউছার ভূঁইয়া চট্টগ্রামের অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার প্রধানমন্ত্রীর খুলনা আগমন উপলক্ষে পাইকগাছা বিএনপির প্রস্তুতি সভা রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ সকল বাধা পেরিয়ে সাফল্যের শিখরে: বিসিএস ক্যাডার হিসেবে অমিত খানের নতুন যাত্রা আবার উত্তপ্ত বরিশালের চরকাউয়া: বাস ও ইজিবাইক শ্রমিকদের দ্বন্দ্বে জিম্মি তিন উপজেলার প্রায় ৬০ হাজার মানুষ কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা ২০২৬-২৭-এর উদ্বোধন, প্রধান অতিথি এমপি লুৎফুর রহমান কাজল

স্বর্ণের চাহিদায় ভাটা, কমল বার ও কয়েন কেনার পূর্বাভাস

  • Reporter Name
  • আপডেট সময় : 09:01:45 pm, Tuesday, 3 November 2026
  • 0 বার পড়া হয়েছে

দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,

বিশ্ববাজারে স্বর্ণের দাম উচ্চপর্যায়ে থাকা এবং সাধারণ ক্রেতাদের কেনাকাটা কমে যাওয়ায় চলতি বছরের জন্য স্বর্ণের বিনিয়োগ চাহিদা বৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে বিশ্ব স্বর্ণ পরিষদ (ডব্লিউজিসি)। বিশেষ করে ব্যক্তিপর্যায়ে স্বর্ণের বার ও কয়েন কেনার গতি কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (৩ নভেম্বর) প্রকাশিত ডব্লিউজিসির সর্বশেষ ত্রৈমাসিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জন্য বিশ্বব্যাপী স্বর্ণের বিনিয়োগ চাহিদা বৃদ্ধির পূর্বাভাস ৪০০ মেট্রিক টন থেকে কমিয়ে ২০০ মেট্রিক টন করা হয়েছে। সংস্থাটির পর্যবেক্ষণ অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের গহনা, বার ও কয়েন কেনার চাহিদায় উল্লেখযোগ্য পতন ঘটেছে।

ডব্লিউজিসির পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে বিশ্ববাজারে স্বর্ণের বার ও কয়েনের চাহিদা আগের বছরের একই সময়ের তুলনায় ১৯ শতাংশ কমে ২৬৮ টনে দাঁড়িয়েছে। একই সময়ে গহনা তৈরিতে স্বর্ণের ব্যবহার কমেছে ১৭ শতাংশ, ফলে এ খাতে চাহিদা নেমে এসেছে ৩১৩ টনে।

বিশ্লেষকদের মতে, উচ্চ মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং স্বর্ণের চড়া দাম সাধারণ ক্রেতাদের কেনাকাটায় নিরুৎসাহিত করছে। ফলে খুচরা বাজারে স্বর্ণের চাহিদা দুর্বল হয়ে পড়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত জানুয়ারিতে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রতি ট্রয় আউন্স ৫ হাজার ৫৯৫ ডলারে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিল। তবে পরবর্তী সময়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং সুদের হার নিয়ে অনিশ্চয়তার প্রভাবে স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রায় ২৯ শতাংশ কমে এক বছরের সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে।

ব্যক্তিপর্যায়ে স্বর্ণ কেনার প্রবণতা কমলেও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও কেন্দ্রীয় ব্যাংকগুলোর ক্রয় অব্যাহত রয়েছে। ডব্লিউজিসির তথ্য অনুযায়ী, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী গোল্ড এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডে (ইটিএফ) নতুন করে ২১১ টন স্বর্ণ যুক্ত হয়েছে।

একই সময়ে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনার পরিমাণ আগের তুলনায় ৪২ শতাংশ বেড়ে ৩২১ টনে দাঁড়িয়েছে। বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা ও ভূরাজনৈতিক ঝুঁকি মোকাবিলায় নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের মজুত বাড়াচ্ছে এসব ব্যাংক। তাদের ক্রয়প্রবণতা আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামকে বড় ধরনের পতন থেকে সুরক্ষা দিতে ভূমিকা রাখছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ও বিশ্বরাজনীতির পরিবর্তনশীল পরিস্থিতিও স্বর্ণের বাজারে নতুন অনিশ্চয়তা তৈরি করছে বলে জানিয়েছে বিশ্ব স্বর্ণ পরিষদ।

সংস্থাটির ধারণা, অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অনিশ্চয়তা অব্যাহত থাকলে খুচরা পর্যায়ে স্বর্ণের চাহিদা দুর্বল থাকতে পারে। তবে কেন্দ্রীয় ব্যাংকগুলোর ধারাবাহিক ক্রয় এবং গোল্ড ইটিএফে বিনিয়োগ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের চাহিদার ভিত্তি শক্তিশালী রাখতে সহায়তা করবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

স্পেনের ভোটিং প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ ইয়ামালের বাবার

স্বর্ণের চাহিদায় ভাটা, কমল বার ও কয়েন কেনার পূর্বাভাস

আপডেট সময় : 09:01:45 pm, Tuesday, 3 November 2026