
উৎপল রক্ষিত,
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের আজ রবিবার বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়। পোশাকশ্রমিকেরা এদিন সকাল থেকে কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার, চন্দ্রা পল্লীবিদ্যুৎ, মৌচাক ও তেলিচালা এলাকায় বিক্ষোভ শুরু করেন।এতে পুলিশের সাথে সংঘর্ষের সৃষ্টি হয়।
কোনাবাড়ীতে পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পল্লী বিদ্যুৎ এলাকায় যমুনা ব্যাংকে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। বিক্ষোভ ও অবরোধের কারণে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
দুপুর ১২ টার দিকে পল্লীবিদ্যুৎ এলাকায় মন্ডল গ্রুপে আগুন দিয়েছেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। এদিন সকাল থেকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ, সফিপুর ও মৌচাকসহ বিভিন্ন পয়েন্টে সহিংসতা ও অবরোধের ঘটনা ঘটে। এতে মহাসড়কের কালিয়াকৈর ফায়ার সার্ভিস এলাকা থেকে টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।























