Dhaka , Sunday, 1 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নগরবাসীর দুর্ভোগ লাঘবে দ্রুত কাজ শেষ করার নির্দেশ প্রশাসক ডা. শাহাদাতের রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ১,৮১০ মামলা, ডাম্পিং ৪৯৮ গাড়ি পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত সাজেকের অবরোধ প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে পরিবহন শ্রমিকদের অবরোধ সংবাদপত্র ছেঁড়ার ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন রূপগঞ্জে পাথরবোঝাই ট্রাক থেকে ৬৪২ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২ মধুপুরে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ কালিয়াকৈরে থেমে থেমে চলছে শ্রমিক-পুলিশ সংঘর্ষ ১৫ কিলোমিটার জুড়ে আটকে আছে যানবাহন  দুর্গাপুরে লক্ষাধিক টাকার মালামালসহ এক তরুণ আটক ১৩৫ টন চালে ক্ষতিকর মাত্রায় অ্যাফ্লাটক্সিন পাওয়ার প্রতিবেদন নিয়ে শিপিং এজেন্টের আপত্তি নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সব উপজেলায় একযোগে পরিচ্ছন্নতা অভিযান বন্দরে অস্ত্র ও নগদ টাকাসহ ডাকাত সরদার মামুনসহ গ্রেপ্তার ৩ ওস্তাদ আজিজুল ইসলামের বাঁশির সুরে বিমোহিত দর্শক কুড়িগ্রাম সরকারি কলেজে জিপিএ-৫ প্রাপ্তিতে বড় ধস, ১১৯ থেকে নেমে ৪১ শিক্ষক নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন প্রকৃতির মাঝে হারিয়ে গেলেন প্রভা, সঙ্গী কে? ব্যালন ডি’অর না জিতলেও ইয়ামালকে নিয়ে যে কারণে গর্বিত ফ্লিক অন্তঃসত্ত্বা নারীদের জন্য বড় দুঃসংবাদ বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যেসব শর্ত লংমার্চ থেকে জামায়াত আমিরের হুংকার ডেভিড ইমনের পরিবর্তে চাঁদাবাজির দায়িত্বে ছিলেন সানি, গ্রেপ্তার নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্টের নির্বাচনে টিপু সেক্রেটারি, পাঁচ সদস্য নির্বাচিত রূপগঞ্জে নোয়াপাড়া বাজার ইয়াং স্টার্স মোহনার উদ্যোগে নৌভ্রমণ অনুষ্ঠিত পাইকগাছা পুলিশের অভিযানে অপহৃত দুই ব্যবসায়ী উদ্ধার; আটক ২ শ্রীপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টেকনাফে আলোচিত বোন হত্যা মামলার পলাতক প্রধান আসামি গ্রেপ্তার এইচএসসিতে ৯৯.০৭ শতাংশ পাস, সামসুল হক খান কলেজে জিপিএ-৫ পেয়েছে ২২৮ শিক্ষার্থী বরিশালে ফাঁকা কলেজ ক্যাম্পাস, পাশের হার ৪৪.৮৪: একজনও পাস করেনি ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রেসক্লাব পাইকগাছার জরুরি সভা অনুষ্ঠিত সাফল্যের ধারাবাহিকতায় আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ

সাজেকের অবরোধ প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে পরিবহন শ্রমিকদের অবরোধ

  • Reporter Name
  • আপডেট সময় : 02:57:00 pm, Sunday, 1 November 2026
  • 9 বার পড়া হয়েছে

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি),

সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ প্রত্যাহার করে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করার দাবিতে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কসহ বিভিন্ন স্থানে অবরোধ কর্মসূচি পালন করছেন পরিবহন শ্রমিকেরা। রোববার (১ নভেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার এ কর্মসূচি পালন করছেন তাঁরা।

সকাল থেকেই খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের জামতলী সুপারি বাগানসহ বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন শ্রমিকেরা। একইভাবে মেরুং সড়ক এবং কবাখালী-বাগেরহাট সড়কেও অবরোধ চলছে। এতে এসব পথে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও পথচারীরা।

শ্রমিকদের সূত্রে জানা গেছে, গত ১১ অক্টোবর থেকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চলছে। এতে পর্যটন, পরিবহন ও ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়েছে। জনদুর্ভোগের কথা বিবেচনা করে ১ নভেম্বর এক দিনের জন্য অবরোধ শিথিলের ঘোষণা দেওয়া হলেও শ্রমিকেরা স্থায়ীভাবে যান চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।

পরিবহন শ্রমিকেরা জানান, দীর্ঘদিন সাজেক সড়কে যান চলাচল বন্ধ থাকায় পরিবহন খাতের শ্রমিক ও মালিকেরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তাঁদের অধিকাংশ যানবাহন কিস্তিতে কেনা। গাড়ি চলাচল বন্ধ থাকলেও নিয়মিত কিস্তি পরিশোধ করতে হচ্ছে। এভাবে অবরোধ চলতে থাকলে অনেক পরিবহন মালিক ও শ্রমিক পথে বসার আশঙ্কা করছেন।

শ্রমিকদের দাবি, শুধু এক দিনের জন্য অবরোধ শিথিল করলে সমস্যার সমাধান হবে না। দ্রুত সাজেক সড়কে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে হবে। অন্যথায় আন্দোলন আরও জোরালো করার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

এদিকে বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষ, কর্মজীবী ও জরুরি প্রয়োজনে যাতায়াতকারীরা দুর্ভোগে পড়েছেন।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরিবহন শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে অবরোধ পালন করছেন। কর্মসূচি চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নগরবাসীর দুর্ভোগ লাঘবে দ্রুত কাজ শেষ করার নির্দেশ প্রশাসক ডা. শাহাদাতের

সাজেকের অবরোধ প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে পরিবহন শ্রমিকদের অবরোধ

আপডেট সময় : 02:57:00 pm, Sunday, 1 November 2026