Dhaka , Wednesday, 21 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
৬ বছরে স্কুলে যাওয়ার পথেই মৃত্যু ২,৫১৩ শিশুর বাংলাদেশের ভারতীয় হাই কমিশনারের সাথে কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়ের কুশল বিনিময় পাইকগাছায় এসএমবি ব্রিকসের নতুন বছরের যাত্রা শুরু সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২৬ আমরা ভালো না করলে জনগণ বিরোধী দলকেই ভোট দেবে- জিয়া মঞ্চে মনি বসিক নির্বাচন নিয়ে চলছে নীরব তৎপরতা : আলোচনায় রহমতুল্লাহ, আলাল, হেলাল ও প্রশাসক শিরিন ছাড়াও একাধিক নেতা নেত্রকোনার মদন পৌরসভা দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মির্জা কবির আহমেদ মাত্র ২ জন শিক্ষকে চলছে ৬ শ্রেণির পাঠদান, সংকটে খলিশার পটল প্রাথমিক বিদ্যালয় সরকারের কাজে ঈর্ষান্বিত হয়ে তাদের মাথা খারাপ হয়ে গেছে – এমপি খোকন তালুকদার দীঘিনালায় পূজামণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার, নিরাপত্তায় মাঠে সেনাবাহিনী চরভদ্রাসনে পুলিশের অভিযানে ৭ পিস ইয়াবাসহ আটক দুই সিদ্ধিরগঞ্জে ফার্নেস অয়েলের গোডাউনে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত অফিসে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার হাতিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ভাড়া বাসা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার জীবনের বিনিময়ে হলেও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করব-ভিপি ইব্রাহিম চন্দনাইশে উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা কমিটি মাসিক সভা সম্পন্ন ‘আমি সঠিক পথেই আছি’, এআই ভিডিও বিতর্কে পরীমনি ব্যালন ডি’অর জয়ের লড়াইয়ে শীর্ষে যে পাঁচ তারকা ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে কাজ করছে বিএনপি সরকার: বাপ্পী কালিয়াকৈরে বোয়ালীতে পূজা মন্ডপ পরিদর্শন করেন এডভোকেট আতিকুর রহমান মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে প্রকাশ্যে কিম জং উন মধুপুরে পাঁচ পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক ফতুল্লায় ঝুট-পলিথিনের গোডাউনে আগুন, ক্ষতি ৩৫ লাখ টাকা স্বর্ণের দাম কমল ‘ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো’: জামায়াত আমির রাষ্ট্রে সব ধর্মের মানুষের জন্য সমান অধিকার: প্রধানমন্ত্রী বিএনপি সরকারের আমলে সব ধর্মের মানুষ নিরাপদে আছে: প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর এমপি রূপগঞ্জে তারাব পৌরসভার মেয়র পদপ্রার্থীর পূজা মণ্ডপ পরিদর্শন মধুপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধের বিরুদ্ধে থানায় অভিযোগ

আমরা ভালো না করলে জনগণ বিরোধী দলকেই ভোট দেবে- জিয়া মঞ্চে মনি

  • Reporter Name
  • আপডেট সময় : 04:18:36 pm, Wednesday, 21 October 2026
  • 4 বার পড়া হয়েছে

আরিফ আহমেদ,

জাতীয় সংসদের সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, আমরা ভালো কাজ না করলে জনগণ বিরোধী দলকেই ভোট দেবে। তাই কথায় কথায় বিরোধিতা ও লংমার্চের হুমকি না দিয়ে আমাদের কাজ করতে দিন। তিনি, দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, বিরোধী দলের নেতাকর্মীদের এই কথা বুঝাতে হবে, তাদের সাথে দ্বন্দ্ব নয়, তাদের পাশে রেখে আমার সামনে এগোতে চাই।
বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে ২১ অক্টোবর বুধবার আয়োজিত জিয়া মঞ্চ এর বরিশাল বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি আবু তালেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, ধর্ম মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম এমপি, বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিন, উত্তর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান শহীদুল্লাহ, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, জিয়া মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ ইকবাল সহ আরো অনেকে। সকাল ১০ টায় বরিশাল অঞ্চলের ছয় জেলা থেকে আগত জিয়া মঞ্চের সদস্য ও নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ। বেলা ১১ টায় শুরু হয় বিভাগীয় সম্মেলনের আনুষ্ঠানিকতা। মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মোনাজাত, বিএনপির দকীয় সংগীত পরিবেশনার মাধ্যমে শুরু হয় এই সম্মেলন। এতে বক্তারা জিয়া মঞ্চের সৈনিকদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে জানতে এবং তা সাধারণ মানুষকে জানাতে আহ্বান জানান। জিয়া মঞ্চ এখন পর্যন্ত বিএনপির অংগসংগঠনের অন্তর্ভুক্ত হয়নি বলেও অনেকে ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত এটিকে দলীয় অন্তর্ভুক্তির আহ্বান জানান।
প্রধান অতিথি নুরুল ইসলাম মনি তার বক্তব্যে বাকশাল সৃষ্টির ইতিহাস, সিপাহী জনতার বিপ্লব এবং জিয়াউর রহমান এর রাষ্ট্রপতি হওয়া ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, শেখ হাসিনা দেশে আসার মাত্র ১৭ দিনের মাথায় জিয়াউর রহমান শহীদ হন।
উল্লেখ্য : বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শন ও আদর্শের ওপর ভিত্তি করে ১৯৯৩ সালের ২৯শে সেপ্টেম্বর ঢাকা সিটি করপোরেশনের ডেপুটি মেয়র ও প্রভাবশালী বিএনপি নেতা আবদুস সালাম জিয়া মঞ্চ গঠন করেন। বর্তমানে তিনিই এটির কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বিএনপির অংগসংগঠনের অন্তর্ভুক্ত না হয়েও এটি গত ৩৩ বছর ধরে বাংলাদেশের সব জেলায় কার্যক্রম অব্যাহত রেখেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৬ বছরে স্কুলে যাওয়ার পথেই মৃত্যু ২,৫১৩ শিশুর

আমরা ভালো না করলে জনগণ বিরোধী দলকেই ভোট দেবে- জিয়া মঞ্চে মনি

আপডেট সময় : 04:18:36 pm, Wednesday, 21 October 2026