Dhaka , Wednesday, 21 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নেত্রকোনার মদন পৌরসভা দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মির্জা কবির আহমেদ মাত্র ২ জন শিক্ষকে চলছে ৬ শ্রেণির পাঠদান, সংকটে খলিশার পটল প্রাথমিক বিদ্যালয় সরকারের কাজে ঈর্ষান্বিত হয়ে তাদের মাথা খারাপ হয়ে গেছে – এমপি খোকন তালুকদার দীঘিনালায় পূজামণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার, নিরাপত্তায় মাঠে সেনাবাহিনী চরভদ্রাসনে পুলিশের অভিযানে ৭ পিস ইয়াবাসহ আটক দুই সিদ্ধিরগঞ্জে ফার্নেস অয়েলের গোডাউনে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত অফিসে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার হাতিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ভাড়া বাসা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার জীবনের বিনিময়ে হলেও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করব-ভিপি ইব্রাহিম চন্দনাইশে উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা কমিটি মাসিক সভা সম্পন্ন ‘আমি সঠিক পথেই আছি’, এআই ভিডিও বিতর্কে পরীমনি ব্যালন ডি’অর জয়ের লড়াইয়ে শীর্ষে যে পাঁচ তারকা ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে কাজ করছে বিএনপি সরকার: বাপ্পী কালিয়াকৈরে বোয়ালীতে পূজা মন্ডপ পরিদর্শন করেন এডভোকেট আতিকুর রহমান মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে প্রকাশ্যে কিম জং উন মধুপুরে পাঁচ পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক ফতুল্লায় ঝুট-পলিথিনের গোডাউনে আগুন, ক্ষতি ৩৫ লাখ টাকা স্বর্ণের দাম কমল ‘ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো’: জামায়াত আমির রাষ্ট্রে সব ধর্মের মানুষের জন্য সমান অধিকার: প্রধানমন্ত্রী বিএনপি সরকারের আমলে সব ধর্মের মানুষ নিরাপদে আছে: প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর এমপি রূপগঞ্জে তারাব পৌরসভার মেয়র পদপ্রার্থীর পূজা মণ্ডপ পরিদর্শন মধুপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধের বিরুদ্ধে থানায় অভিযোগ জাজিরায় নবনির্মিত পৌরভবনের শুভ উদ্বোধন করলেন এমপি সাঈদ আসলাম ইতিহাসের সাক্ষী রক্ষিত বাড়ির ২৯১তম শারদীয় দুর্গাপুজা সিলেটে শর্ত ভেঙ্গে খেলার মাঠে মেলা, ভোগান্তিতে নগরবাসী চাকরি না পেয়ে উদ্যোক্তা জেমি: কর্মসংস্থান ১০০ নারীর রূপগঞ্জে রিপন হত্যার ঘটনায় আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ পরিবারসহ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে বাবুছড়া ব্যাটালিয়নের অধিনায়ক।

মাত্র ২ জন শিক্ষকে চলছে ৬ শ্রেণির পাঠদান, সংকটে খলিশার পটল প্রাথমিক বিদ্যালয়

  • Reporter Name
  • আপডেট সময় : 01:42:51 pm, Wednesday, 21 October 2026
  • 1 বার পড়া হয়েছে

‎মির্জা গোলাম হাফিজ, গাইবান্ধা প্রতিনিধি,

‎গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়ন খলিশার পটল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট দেখা দিয়েছে। ছয়টি শ্রেণির পাঠদান পরিচালনার জন্য বর্তমানে মাত্র দুইজন শিক্ষক কর্মরত থাকায় স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে হিমশিম খেতে হচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষকে। এতে ব্যাহত হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান ও শিক্ষার মান।
‎
‎বিদ্যালয় সূত্রে জানা গেছে, অবসর গ্রহণ, আকস্মিক মৃত্যু ও বদলিজনিত কারণে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের বেশ কয়েকটি শিক্ষকের পদ শূন্য রয়েছে। এসব শূন্য পদে নতুন করে শিক্ষক পদায়ন না হওয়ায় মাত্র দুইজন শিক্ষককে দিয়েই ছয়টি শ্রেণির পাঠদান কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে।
‎
‎ফলে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস নেওয়া, পাঠদান কার্যক্রম পরিচালনা এবং শিক্ষার কাঙ্ক্ষিত মান বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। শিক্ষক সংকটের কারণে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।
‎
‎বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে জরুরি ভিত্তিতে অন্তত ৪ থেকে ৫জন শিক্ষক পদায়নের দাবি জানিয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর আবেদন করেছেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও আজীবন দাতা মোঃ সুলতান মারুফ।
‎
‎এদিকে, বিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক পদায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশসহ ডিও লেটার দিয়েছেন গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল করিম।
‎
‎বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ সুলতান মারুফ বলেন, “মাত্র দুইজন শিক্ষক দিয়ে পুরো স্কুলের ছয়টি শ্রেণির পাঠদান কার্যক্রম পরিচালনা করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম নিশ্চিত করতে দ্রুত ৪ থেকে ৫ জন শিক্ষক পদায়নের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।”
‎
‎এলাকাবাসী ও অভিভাবকরাও বিদ্যালয়ের শূন্য পদগুলোতে দ্রুত শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন। তাদের মতে, দীর্ঘদিন শিক্ষক সংকট অব্যাহত থাকলে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম আরও ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে অনতিবিলম্বে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক পদায়নে সংশ্লিষ্ট শিক্ষা বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনার মদন পৌরসভা দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মির্জা কবির আহমেদ

মাত্র ২ জন শিক্ষকে চলছে ৬ শ্রেণির পাঠদান, সংকটে খলিশার পটল প্রাথমিক বিদ্যালয়

আপডেট সময় : 01:42:51 pm, Wednesday, 21 October 2026