Dhaka , Sunday, 1 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ধর্মপাশায় বোরো জমির মালিকানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর জাতীয় যুব দিবসে ঠাকুরগাঁওয়ে শ্রেষ্ঠ যুব সম্মাননা পেলেন অক্সিজেন এর প্রতিষ্ঠাতা ইমন কবে দলে ফিরতে পারেন দিবালা, জানালেন রোমা কোচ গাজীপুরে ন্যূনতম মজুরি ৩০ হাজারের দাবিতে শ্রমিক বিক্ষোভ, ভাংচুর-আগ্নসংযোগ কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনের প্রায় ৭ ঘন্টা পর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ‎গাইবান্ধার সাঘাটায় ভূমি কর্মকর্তার অপসারণে বিক্ষোভ ও মানববন্ধন ভাঙ্গায় সরকারি জমি দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ দীঘিনালায় অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলায় সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের মহড়া সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৪৮ কারখানায় সাধারণ ছুটি মৌলভীবাজারে এনপিবি নিউজের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত রাজনগরে জাতীয় যুব দিবস পালিত, ১২ যুবক-যুবতী পেলেন ১২ লাখ ৬০ হাজার টাকা জেন-জি বিক্ষোভে উত্তাল জার্মানি, চ্যান্সেলরের পদত্যাগ দাবি রাত ৯টা পর্যন্ত শপিংমল খোলা রাখার দাবি রূপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লা অপসারণ শুরু, স্বস্তিতে রোগী ও স্বজনরা সাজিনাজ হাসপাতাল ও রেডিসন ব্লু চট্টগ্রামের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর টাকার লোভে আ.লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু লোক: মির্জা আব্বাস কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনে ঝুটের গোডাউনে আগুনের ঘটনা ঘটে নগরবাসীর দুর্ভোগ লাঘবে দ্রুত কাজ শেষ করার নির্দেশ প্রশাসক ডা. শাহাদাতের রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ১,৮১০ মামলা, ডাম্পিং ৪৯৮ গাড়ি পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত সাজেকের অবরোধ প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে পরিবহন শ্রমিকদের অবরোধ সংবাদপত্র ছেঁড়ার ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন রূপগঞ্জে পাথরবোঝাই ট্রাক থেকে ৬৪২ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২ মধুপুরে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ কালিয়াকৈরে থেমে থেমে চলছে শ্রমিক-পুলিশ সংঘর্ষ ১৫ কিলোমিটার জুড়ে আটকে আছে যানবাহন  দুর্গাপুরে লক্ষাধিক টাকার মালামালসহ এক তরুণ আটক ১৩৫ টন চালে ক্ষতিকর মাত্রায় অ্যাফ্লাটক্সিন পাওয়ার প্রতিবেদন নিয়ে শিপিং এজেন্টের আপত্তি নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সব উপজেলায় একযোগে পরিচ্ছন্নতা অভিযান

‎দি চিটাগাং কো অপারেটিভ ও হাউজিং সোসাইটিতে কার্যনির্বাহী সদস্য এস এম জমির উদ্দিনের সদস্যপদ বহাল

  • Reporter Name
  • আপডেট সময় : 07:34:17 pm, Monday, 12 October 2026
  • 20 বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি,
‎
‎দি চিটাগাং কো-অপারেটিভ ও হাউজিং সোসাইটির সভাপতি ও তার কতিপয় অনুসারীর চক্রান্তে সোসাইটির উপ আইন অমান্য করে বাতিল করা সম্মানিত নির্বাচিত কার্যনির্বাহী পরিষদ সদস্য এস এম জমির উদ্দিনের সদস্যপদ বহাল রাখার আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এস এম জমির উদ্দিনকে সোসাইটির বার্ষিক সাধারণ সভা এবং উপ আইনভুক্ত সভাসমূহে অংশগ্রহণে বাধা প্রদান না করা, তাঁকে উপ আইনের অধীনে সদস্য হিসেবে সোসাইটির কার্যালয়ে প্রবেশ ও আনুষাঙ্গিক কার্যক্রমে বাধা প্রদান না করার আদেশ দেওয়া হয়েছে। সোসাইটির সম্মানিত সদস্য এস এম জমির উদ্দিন সংগঠন ও সমবায়ের উপ আইন বিরোধী কার্যক্রমের বিরুদ্ধে প্রতিকার চেয়ে গত ০৮.১০.২০২৬ তারিখে ৫ম সিনিয়র সিভিল জজ আবুল হায়াত মুহাম্মদ তারেক আজমের আদালতে মামলা দায়ের করলে বিচারক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বলে জানিয়ে দেন।
‎
‎মামলার আর্জিতে জানানো হয়, সোসাইটির নির্বাচিত সদস্য এস এম জমিরউদ্দিন বিভিন্ন কর্মকাণ্ডে সভাপতি ও অন্য কারো যে কোন ধরণের বে আইনি কাজের প্রতিবাদ করে থাকেন। এতে ক্ষিপ্ত হয়ে সোসাইটির সভাপতি, ব্যবস্থাপক এবং আরো কয়েকজন অনুসারী মিলে বিভিন্ন সময় সদস্য জমিরউদ্দিনকে অপসারণের জন্য নানা চক্রান্ত করতে থাকে। তারই অংশ হিসেবে চক্রান্তকারীরা নিজেদের অপকর্ম ধামাচাপা দিতে মো. জোবায়ের নামে এক সদস্যকে মিথ্যে তথ্য দিয়ে প্রভাবিত করে কার্যনির্বাহী সদস্য এস এম জমির উদ্দিনের বিরুদ্ধে সভাপতির মাধ্যমে ব্যবস্থাপনা কমিটি বরাবরে একটি দরখাস্ত করান। উক্ত দরখাস্তের ভিত্তিতে সোসাইটির সভাপতি সম্পূর্ণ একক সিদ্ধান্তে এবং সংশ্লিষ্ট বিধিমালা অমান্য করে ব্যাংক ঋণ সংক্রান্ত তথ্য চেয়ে সদস্য এস এম জমিরউদ্দিনকে একটি নোটিশ ইস্যু করেন। প্রসঙ্গত, সভাপতি ও তার সহযোগিরা ব্যাংক ঋণ সংক্রান্ত তথ্য চেয়ে ব্যাংকের কাছেও একটি চিঠি দেন। ওই চিঠির জবাবে ব্যাংক কর্তৃপক্ষ তাদের সম্মানিত গ্রাহকের একাউন্ট সংক্রান্ত এবং ব্যক্তিগত তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন। তা সত্বেও সভাপতির নেতৃত্বাধীন চক্রান্তকারীরা কার্যনির্বাহী সদস্য এস এম জমিরউদ্দিনকে কয়েকটি সভায় অনুপস্থিত থাকার মতো মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ এনে একটি ভুয়া সভার ছবি উপস্থাপন করে তার সদস্য পদ অপসারণ করা হয়েছে জানিয়ে কার্যালয় থেকে চলে যেতে বলেন। একইসাথে কার্যনির্বাহী সদস্য এস এম জমির উদ্দিনকে তারা নানা প্রকার হুমকি ও ভয়ভীতি প্রদর্শণ করেন। এসব ব্যাপারে জমিরউদ্দিন গত ৪ অক্টোবর পাচলাইশ থানায় একটি সাধারণ ডাইরিও দাখিল করেন। সমিতির নির্বাচিত কোনো সদস্যকে অপসারণের বিষয়ে সোসাইটির উপ আইনের সংশ্লিষ্ট ধারা অমান্য করে সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যে এবং স্বেচ্ছাচারিতার মাধ্যমে করা হয়েছে মর্মে অভিযোগ এনে এসবের প্রতিকার চেয়ে আদালতে ওই মামলা দায়ের করেন। শুনানী শেষে আদালতের আদেশে কার্যনির্বাহী সদস্য এস এম জমির উদ্দিনের সদস্য পদ বহাল রেখে তার স্থলে অন্য কাউকে দিয়ে কোন সভা ও কার্যক্রম না করানোর জন্য অর্ন্তবর্তীকালীন নিষেধাজ্ঞাও দেয়া হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ধর্মপাশায় বোরো জমির মালিকানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

‎দি চিটাগাং কো অপারেটিভ ও হাউজিং সোসাইটিতে কার্যনির্বাহী সদস্য এস এম জমির উদ্দিনের সদস্যপদ বহাল

আপডেট সময় : 07:34:17 pm, Monday, 12 October 2026