
মাকসুদুল হোসেন তুষার,
স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটির উদ্যোগে গতকাল রবিবার বিকেলে ডেমরা থানা অফিসার ইনচার্জ তাইফুর রহমান মির্জার সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় ডেমরা থানা কে মাদক মুক্ত করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করা হয় । ডেমরা থানা অফিসার ইনচার্জ বলেন, মাদক কিশোর গ্যাং সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে ডেমরা থানা পুলিশের অভিযান চলমান রয়েছে। পাশাপাশি আমি আপনাদের এ সংগঠনের সহযোগিতা কামনা করি বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে। ডেমরা থানা পুলিশ। আলোচনার এক পর্যায়ে স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি সেলিম নিজামী বলেন মাদক মুক্ত ডেমরা গড়তে আমরা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করতে ইচ্ছুক।এ সময় উপস্থিত ছিলেন, জুয়েল মিয়া সিনিয়র সহ-সভাপতি কেন্দ্রীয় কমিটি, এম এ সাঈদ সিনিয়র যুগ্ম সম্পাদক কেন্দ্রীয় কমিটি ,এনামুল হক খান যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি, মুন্সি আল ইমরান যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি, এম আজম ইকবাল যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি,আসলাম হাওলাদার যুগ্ম সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক সজীব কেন্দ্রীয় কমিটি, ধর্ম বিষয়ক সম্পাদক ফিরোজ আলম, আব্দুল কাইয়ুম মুন্সী,কাজী আবু হানিফ, সিনিয়র সহ-সভাপতি শাহ আলম মুন্সি, সাধারণ সম্পাদক শামীম আহমেদ যাত্রাবাড়ী থানা, ডেমরা থানা সভাপতি আতাউর রহমান খান রোমান ও সাধারণ সম্পাদক কামরুল মোল্লা ।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাহবুবুর রহমান, শাহ আলম, আব্বাস, জসীমউদ্দীন সহ আরো অনেকে।
























