Dhaka , Friday, 9 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জলাবদ্ধতা নিরসনে সামষ্টিক সমাধান নিশ্চিত করা হবে: অর্থ মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস’ ফোরামের আবৃত্তি উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। চিহ্নিত সন্ত্রাসীকে দ্রুত গ্রেফতার না করলে “মার্চ টু পুলিশ কমিশনার ” কর্মসূচীর ঘোষনা সিআরএর গ্যাংস্টার মানিয়া সুরভের সঙ্গে কী সম্পর্ক ছিল নানা পাটেকরের? ম্যারাডোনার চিকিৎসায় অবহেলা, চিকিৎসকদের সর্বোচ্চ ১২ বছরের কারাদণ্ড দাবি জাতিসংঘের আমন্ত্রণ, যুক্তরাষ্ট্রের বাধা কার হাতে আসল ক্ষমতা? বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উল্লম্ফন, প্রতি আউন্স ৪ হাজার ১৯০ ডলার ডেঙ্গুতে এক দিনে আরও ১ জনের মৃত্যু, অক্টোবরে প্রাণহানি ৫০ ‘অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা আর ফিরবেন না’: রাশেদ খাঁন নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের ডেঙ্গু প্রতিরোধে চবির মেস-কটেজে চাকসু এজিএস তৌফিকের মশা নিধন অভিযান পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক বসিকে চলছে গভীর ষড়যন্ত্র: শিরিনকে দুর্নাম করতেই নেওয়া হচ্ছে বিতর্কিত পদক্ষেপ, লক্ষ্য আগামীর মেয়র নির্বাচন জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকায় সীতাকুণ্ড থানা পুলিশের বিশেষ অভিযান: শর্টগান ও চাইনিজ পিস্তলসহ গ্রেফতার ৪ জাহাজ নির্মাণ ও পুনঃপ্রক্রিয়াকরণে রপ্তানি বাড়াতে সমন্বিত উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার:- বাণিজ্যমন্ত্রী রূপগঞ্জের ভুলতায় ঢাকা-সিলেট মহাড়ক ফের হকারদের দখলে: দুর্ভোগে যাত্রী ও পথচারী দুর্গাপূজার রঙে সাজছে পাঁচবিবি প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা মাদক-জুয়ার বিরুদ্ধে পাঁচবিবিতে পুলিশের কঠোর বার্তা অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা আদায় ৪৭ হাজার টাকা : বিদ্যুৎ চোর আটক রামুতে মসজিদ-মাদরাসা নির্মাণের নামে অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীসহ ঢাকায় আটক মামুন ফতুল্লায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন অক্ষয় কুমার জঙ্গল সলিমপুরে সুশাসন প্রতিষ্ঠায় সরকারের সমন্বিত উদ্যোগ নোবিপ্রবিতে মেশিন ইন্টেলিজেন্স অ্যান্ড ইমার্জিং টেকনোলজিস শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন সরাইলে বোন হত্যার অভিযোগে ছোটবোন ও তার প্রেমিক গ্রেফতার নারায়ণগঞ্জে আদালত বিভক্তির প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ সারদা সুন্দরী মহিলা কলেজের হোস্টেলে পরপর দুই দিন চুরির অভিযোগ শ্রীপুরে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে চবির মেস-কটেজে চাকসু এজিএস তৌফিকের মশা নিধন অভিযান

  • Reporter Name
  • আপডেট সময় : 07:58:49 pm, Friday, 9 October 2026
  • 5 বার পড়া হয়েছে
সজল চন্দ্র রায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় ডেঙ্গুর সংক্রমণ বাড়ার পাশাপাশি এডিস মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় শিক্ষার্থীদের বসবাসের মেস ও কটেজ এলাকায় মশা নিধন অভিযান চালিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) আইয়ুবুর রহমান তৌফিক। ডেঙ্গুর ঝুঁকিতে থাকা ঘনবসতিপূর্ণ কটেজ এলাকায় মশার উপদ্রব কমানো, এডিস মশার সম্ভাব্য বংশবিস্তারস্থল নিয়ন্ত্রণ এবং শিক্ষার্থীদের বসবাসের পরিবেশ নিরাপদ রাখার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়। বৃহস্পতিবার (৮ অক্টোবর) চাকসু এজিএসের উদ্যোগে ফতেহপুর ইউনিয়ন পরিষদের সহযোগিতায় চবির শাহ আমানত ও শাহজালাল হলের সম্মুখের কটেজ এলাকা এবং সোহরাওয়ার্দী হলের পেছনের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। একই সময়ে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় মশার উপদ্রবও বৃদ্ধি পাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের বাইরে বিপুলসংখ্যক শিক্ষার্থী মেস ও কটেজে বসবাস করেন। এসব এলাকায় ঘনবসতি, অপরিচ্ছন্ন পরিবেশ কিংবা বিভিন্ন স্থানে পানি জমে থাকলে এডিস মশার বংশবিস্তারের সুযোগ তৈরি হতে পারে। বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের বসবাসের এলাকাগুলোকে অগ্রাধিকার দিয়ে মশা নিধন কার্যক্রম শুরু করেন চাকসু এজিএস আইয়ুবুর রহমান তৌফিক।
অভিযানের প্রথম ধাপে চবির শাহ আমানত ও শাহজালাল হলের সামনের কটেজ এলাকাগুলোতে এবং সোহরাওয়ার্দী হলের পেছনের অংশে মশা নিধন করা হয়। এসব এলাকায় মশার উপদ্রব কমানোর পাশাপাশি মশার সম্ভাব্য প্রজননস্থলগুলোর দিকেও নজর দেওয়া হয়। বিশেষ করে জমে থাকা পানি, অপরিচ্ছন্ন ও স্যাঁতসেঁতে স্থানসহ এডিস মশার বংশবিস্তারের অনুকূল পরিবেশ চিহ্নিত করে তা নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। বিশেষ করে কটেজগুলো ঘনবসতিপূর্ণ ও গিঞ্জি পরিবেশে হওয়ায় সেখানে ডেঙ্গুর ঝুঁকি তুলনামূলক বেশি। তাই সেখানে অভিযান চালানো হয়েছে। সামনেও এ কার্যক্রম চলমান রাখা হবে।”
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে শুধু মশা নিধন করলেই হবে না, মশার বংশবিস্তারের পরিবেশও বন্ধ করতে হবে। এজন্য কটেজ ও মেসের আশপাশে পানি জমে থাকা, অপরিচ্ছন্ন জায়গা ও মশার প্রজননের সম্ভাব্য স্থানগুলোর বিষয়ে সংশ্লিষ্টদের সচেতন থাকতে হবে।
এ সময় শিক্ষার্থীদের নিজেদের বসবাসের আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে বিশেষভাবে নজর দেওয়ার অনুরোধ জানানো হয়। পাশাপাশি শিক্ষার্থীদের বসবাসের অন্যান্য মেস ও কটেজ এলাকাতেও পর্যায়ক্রমে মশা নিধন কার্যক্রম পরিচালনার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসনে সামষ্টিক সমাধান নিশ্চিত করা হবে: অর্থ মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

ডেঙ্গু প্রতিরোধে চবির মেস-কটেজে চাকসু এজিএস তৌফিকের মশা নিধন অভিযান

আপডেট সময় : 07:58:49 pm, Friday, 9 October 2026