Dhaka , Sunday, 1 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ধর্মপাশায় বোরো জমির মালিকানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর জাতীয় যুব দিবসে ঠাকুরগাঁওয়ে শ্রেষ্ঠ যুব সম্মাননা পেলেন অক্সিজেন এর প্রতিষ্ঠাতা ইমন কবে দলে ফিরতে পারেন দিবালা, জানালেন রোমা কোচ গাজীপুরে ন্যূনতম মজুরি ৩০ হাজারের দাবিতে শ্রমিক বিক্ষোভ, ভাংচুর-আগ্নসংযোগ কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনের প্রায় ৭ ঘন্টা পর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ‎গাইবান্ধার সাঘাটায় ভূমি কর্মকর্তার অপসারণে বিক্ষোভ ও মানববন্ধন ভাঙ্গায় সরকারি জমি দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ দীঘিনালায় অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলায় সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের মহড়া সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৪৮ কারখানায় সাধারণ ছুটি মৌলভীবাজারে এনপিবি নিউজের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত রাজনগরে জাতীয় যুব দিবস পালিত, ১২ যুবক-যুবতী পেলেন ১২ লাখ ৬০ হাজার টাকা জেন-জি বিক্ষোভে উত্তাল জার্মানি, চ্যান্সেলরের পদত্যাগ দাবি রাত ৯টা পর্যন্ত শপিংমল খোলা রাখার দাবি রূপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লা অপসারণ শুরু, স্বস্তিতে রোগী ও স্বজনরা সাজিনাজ হাসপাতাল ও রেডিসন ব্লু চট্টগ্রামের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর টাকার লোভে আ.লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু লোক: মির্জা আব্বাস কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনে ঝুটের গোডাউনে আগুনের ঘটনা ঘটে নগরবাসীর দুর্ভোগ লাঘবে দ্রুত কাজ শেষ করার নির্দেশ প্রশাসক ডা. শাহাদাতের রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ১,৮১০ মামলা, ডাম্পিং ৪৯৮ গাড়ি পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত সাজেকের অবরোধ প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে পরিবহন শ্রমিকদের অবরোধ সংবাদপত্র ছেঁড়ার ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন রূপগঞ্জে পাথরবোঝাই ট্রাক থেকে ৬৪২ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২ মধুপুরে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ কালিয়াকৈরে থেমে থেমে চলছে শ্রমিক-পুলিশ সংঘর্ষ ১৫ কিলোমিটার জুড়ে আটকে আছে যানবাহন  দুর্গাপুরে লক্ষাধিক টাকার মালামালসহ এক তরুণ আটক ১৩৫ টন চালে ক্ষতিকর মাত্রায় অ্যাফ্লাটক্সিন পাওয়ার প্রতিবেদন নিয়ে শিপিং এজেন্টের আপত্তি নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সব উপজেলায় একযোগে পরিচ্ছন্নতা অভিযান

নেত্রকোনা বিজয়পুর সীমান্তে বিজিবির অভিযানে ৯ মাসে ১২ কোটি টাকার চোরাই পণ্য ও মাদক জব্দ

  • Reporter Name
  • আপডেট সময় : 12:38:31 pm, Sunday, 4 October 2026
  • 32 বার পড়া হয়েছে

সাগর আহমেদ জজ, নেত্রকোনা প্রতিনিধি,

নেত্রকোনার সীমান্তে গত ৯ মাসে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে সর্বমোট ১২ কোটি ২০ লাখ ৩৪ হাজার ৪৪ টাকা মূল্যের এসব মালামাল আটক করা হয়। শনিবার (৩ অক্টোবর) দুর্গাপুরের বিজয়পুর সীমান্তে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও এক প্রেস নোটে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ৩১ বিজিবির অধিনায়ক ও পরিচালক লে. কর্নেল তৌহিদুল বারী। প্রেস বিজ্ঞপ্তির তথ্যমতে, উদ্ধার করা চালানের মধ্যে রয়েছে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ, ফেনসিডিল, ইয়াবা, স্কাফ সিরাপ, বিয়ার, গাঁজা, বিভিন্ন খাদ্যপণ্য, কসমেটিকস, পোশাক, গবাদি পশু, কয়লা, চিনি, ওষুধ, জিরা, সুপারি, রসুন এবং নানা জাতের মাছ ও মাছের পোনা। জব্দকৃত মাদকের তালিকায় রয়েছে ৩ হাজার ১৯০ বোতল ভারতীয় মদ, ২৪০ বোতল ফেনসিডিল, ৪২৮ পিস ইয়াবা, ৬০ ক্যান বিয়ার, ৬৫ বোতল স্কাফ সিরাপ, ২৫০ গ্রাম গাঁজা ও ৮৪ পিস অন্যান্য মাদকের ট্যাবলেট। এসব মাদকের চালানের সাথে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে আটক করা হয়।

এছাড়া গত ৯ মাসে সোমেশ্বরী নদীর ভবানীপুর ও বিজয়পুরের বিভিন্ন পয়েন্ট থেকে ১ কোটি ৩৫ লাখ ৬৪ হাজার ৪০০ টাকা মূল্যের কয়লা এবং ৭৩ লাখ ২৬ হাজার ১৩০ টাকা মূল্যের অন্যান্য মালামাল আটক করেছে বিজিবি। হিসাব অনুযায়ী, ৯ মাসে বিজিবির জব্দ করা মালামালের মধ্যে ৫২ লাখ ৮৫ হাজার ৮২০ টাকার মাদক এবং ১১ কোটি ৬৭ লাখ ৪৮ হাজার ৫২৪ টাকার চোরাচালানি পণ্য রয়েছে। এসব পৃথক অভিযানে সর্বমোট ১৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সীমান্তে অনুপ্রবেশ, সীমান্ত দুর্ঘটনা, চোরাচালান এবং নারী ও শিশু পাচার বন্ধে বিভিন্ন কার্যকর উদ্যোগ নিয়েছে বিজিবি। বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্গাপুরের বিজয়পুর ও ভবানীপুরের সোমেশ্বরী নদীপথ ব্যবহার করে রাতে অবৈধ অনুপ্রবেশ ঠেকানো এবং বিএসএফের ফায়ারিং বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে চোরাচালান বন্ধে বিএসএফের সাথে সমন্বয় করে যৌথ টহল বৃদ্ধি করেছে বিজিবি, চোরাকারবারীদের সম্ভাব্য রুটগুলোতে নজরদারি বাড়ানো এবং স্থানীয়দের সচেতন করতে ভবানীপুরসহ সীমান্ত এলাকায় সভা পরিচালনা করা হচ্ছে। এছাড়া নদীপথের চোরাচালান মনিটর করতে সোমেশ্বরী নদীর দুই তীরে সিসি ক্যামেরা ও শক্তিশালী হ্যালোজেন লাইট বসানো হয়েছে। স্থানীয় উপজেলা প্রশাসনের মাধ্যমে এলাকাগুলোতে উঠান বৈঠক ও মাইকিং করে সাধারণ মানুষকে অবৈধ সীমান্ত পারাপার থেকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে।

এদিকে এ বিষয়ে রবিবার (৪ অক্টোবর) নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক ও পরিচালক লে. কর্নেল তৌহিদুল বারী জানান, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে ৩১ বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সর্বপ্রকার চোরাচালান, নারী-শিশু পাচার ও সীমান্তসংক্রান্ত অবৈধ কর্মকাণ্ড রুখতে অভিযান অব্যাহত রয়েছে। গত ৯ মাসে মদ, বিভিন্ন মাদক, পোশাক, খাদ্যসামগ্রী, গবাদি পশুসহ আনুমানিক ১২ কোটি ২০ লাখ টাকার মালামাল আটক করা সম্ভব হয়েছে।তিনি আরও উল্লেখ করেন, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়কালে এসব মালামাল জব্দের পাশাপাশি গত ৫ মাসে মোট ১৭ জনকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। যেকোনো ধরনের পুশ-ইন ও চোরাচালান বন্ধে বিজিবির তৎপরতা সর্বদা অব্যাহত থাকবে। এসব অবৈধ কার্যক্রম থেকে যেন সবাই বিরত থাকে, সাংবাদিকদের মাধ্যমে সেই আহ্বান জানান তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ধর্মপাশায় বোরো জমির মালিকানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

নেত্রকোনা বিজয়পুর সীমান্তে বিজিবির অভিযানে ৯ মাসে ১২ কোটি টাকার চোরাই পণ্য ও মাদক জব্দ

আপডেট সময় : 12:38:31 pm, Sunday, 4 October 2026