Dhaka , Sunday, 1 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ধর্মপাশায় বোরো জমির মালিকানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর জাতীয় যুব দিবসে ঠাকুরগাঁওয়ে শ্রেষ্ঠ যুব সম্মাননা পেলেন অক্সিজেন এর প্রতিষ্ঠাতা ইমন কবে দলে ফিরতে পারেন দিবালা, জানালেন রোমা কোচ গাজীপুরে ন্যূনতম মজুরি ৩০ হাজারের দাবিতে শ্রমিক বিক্ষোভ, ভাংচুর-আগ্নসংযোগ কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনের প্রায় ৭ ঘন্টা পর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ‎গাইবান্ধার সাঘাটায় ভূমি কর্মকর্তার অপসারণে বিক্ষোভ ও মানববন্ধন ভাঙ্গায় সরকারি জমি দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ দীঘিনালায় অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলায় সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের মহড়া সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৪৮ কারখানায় সাধারণ ছুটি মৌলভীবাজারে এনপিবি নিউজের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত রাজনগরে জাতীয় যুব দিবস পালিত, ১২ যুবক-যুবতী পেলেন ১২ লাখ ৬০ হাজার টাকা জেন-জি বিক্ষোভে উত্তাল জার্মানি, চ্যান্সেলরের পদত্যাগ দাবি রাত ৯টা পর্যন্ত শপিংমল খোলা রাখার দাবি রূপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লা অপসারণ শুরু, স্বস্তিতে রোগী ও স্বজনরা সাজিনাজ হাসপাতাল ও রেডিসন ব্লু চট্টগ্রামের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর টাকার লোভে আ.লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু লোক: মির্জা আব্বাস কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনে ঝুটের গোডাউনে আগুনের ঘটনা ঘটে নগরবাসীর দুর্ভোগ লাঘবে দ্রুত কাজ শেষ করার নির্দেশ প্রশাসক ডা. শাহাদাতের রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ১,৮১০ মামলা, ডাম্পিং ৪৯৮ গাড়ি পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত সাজেকের অবরোধ প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে পরিবহন শ্রমিকদের অবরোধ সংবাদপত্র ছেঁড়ার ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন রূপগঞ্জে পাথরবোঝাই ট্রাক থেকে ৬৪২ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২ মধুপুরে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ কালিয়াকৈরে থেমে থেমে চলছে শ্রমিক-পুলিশ সংঘর্ষ ১৫ কিলোমিটার জুড়ে আটকে আছে যানবাহন  দুর্গাপুরে লক্ষাধিক টাকার মালামালসহ এক তরুণ আটক ১৩৫ টন চালে ক্ষতিকর মাত্রায় অ্যাফ্লাটক্সিন পাওয়ার প্রতিবেদন নিয়ে শিপিং এজেন্টের আপত্তি নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সব উপজেলায় একযোগে পরিচ্ছন্নতা অভিযান

পূর্বধলায় অধ্যক্ষ নিয়োগ নিয়ে উত্তেজনার মধ্যেই আগুন, বিক্ষোভের ডাক শিক্ষার্থীদের

  • Reporter Name
  • আপডেট সময় : 12:33:45 pm, Sunday, 4 October 2026
  • 26 বার পড়া হয়েছে

সাগর আহমেদ জজ, নেত্রকোনা প্রতিনিধি,

নেত্রকোনার পূর্বধলা সরকারি কলেজে অধ্যক্ষ নিয়োগ ও উপাধ্যক্ষ মো. আনোয়ারুল হক রতনের অপসারণের দাবিকে ঘিরে উত্তেজনার মধ্যেই অধ্যক্ষের কক্ষের দরজায় পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
রোববার (৪ অক্টোবর) ভোররাত ৩টার দিকে কলেজের অধ্যক্ষের কক্ষের দরজায় এ ঘটনা ঘটে। আগুনে দরজার কিছু অংশ পুড়ে কালচে হয়ে গেছে বলে জানিয়েছেন কলেজের নিরাপত্তাকর্মী।
কলেজের নাইট গার্ড মাফিজ উদ্দিন (৫৫) জানান, ভোররাত ৩টার দিকে তিনি হঠাৎ দেখতে পান, হেলমেট পরা দুই ব্যক্তি অধ্যক্ষের কক্ষের দরজায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছেন। তিনি এগিয়ে গেলে ওই দুই ব্যক্তি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন তিনি। ঘটনাস্থলে একটি পেট্রোলের বোতলও পড়ে থাকতে দেখা যায়।
তবে আগুন দেওয়ার ঘটনায় কারা জড়িত, তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। কলেজের সিসিটিভি ক্যামেরা নষ্ট থাকায় ঘটনার কোনো ভিডিও ফুটেজও পাওয়া যায়নি।
এদিকে উপাধ্যক্ষ মো. আনোয়ারুল হক রতনের অপসারণ ও বিচার এবং কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগের দাবিতে রোববার সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। কর্মসূচিকে ঘিরে কলেজ এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
অধ্যক্ষ নিয়োগ নিয়ে টানাপোড়েন
সম্প্রতি পূর্বধলা সরকারি কলেজে অধ্যক্ষ নিয়োগকে কেন্দ্র করে নতুন করে আলোচনা শুরু হয়। গত ৩০ সেপ্টেম্বর অধ্যাপক মোহাম্মদ আকবর আলী পূর্বধলা সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। তবে যোগদানের মাত্র একদিন পরই তাঁর বদলি ও পদায়নসংক্রান্ত আদেশ বাতিল করে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখা থেকে ১ অক্টোবর জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, প্রশাসনিক কারণে ২৭ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনের ক্রমিক নম্বর ০৪-এ উল্লেখিত অধ্যাপক (রসায়ন) মোহাম্মদ আকবর আলীকে পূর্বধলা সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে বদলি ও পদায়নসংক্রান্ত আদেশের সংযুক্ত অংশ বাতিল করা হয়েছে।
এর আগে ২৭ সেপ্টেম্বর অধ্যাপক মোহাম্মদ আকবর আলীকে পূর্বধলা সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়। ওই আদেশের ভিত্তিতে ২৮ সেপ্টেম্বর তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) যোগদান করেন। পরে ৩০ সেপ্টেম্বর বেলা আড়াইটার দিকে পূর্বধলা সরকারি কলেজে এসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
কিন্তু এর মাত্র একদিন পরই তাঁর পদায়ন বাতিলের প্রজ্ঞাপন জারি হওয়ায় কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও আলোচনা দেখা দেয়।
১৯৬৯ সালে প্রতিষ্ঠিত পূর্বধলা ডিগ্রি কলেজটি ২০১৮ সালের ৮ আগস্ট জাতীয়করণ করা হয়। জাতীয়করণের পর থেকে প্রায় আট বছর ধরে কলেজটির উপাধ্যক্ষ মো. আনোয়ারুল হক রতন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
পুলিশের তদন্ত শুরু
অধ্যক্ষের কক্ষের দরজায় আগুন দেওয়ার খবর পেয়ে পূর্বধলা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কী কারণে অধ্যক্ষের কক্ষের দরজায় আগুন দেওয়া হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
কলেজে চলমান অধ্যক্ষ নিয়োগের টানাপোড়েন এবং শিক্ষার্থীদের ঘোষিত বিক্ষোভ কর্মসূচির মধ্যে এ ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ধর্মপাশায় বোরো জমির মালিকানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

পূর্বধলায় অধ্যক্ষ নিয়োগ নিয়ে উত্তেজনার মধ্যেই আগুন, বিক্ষোভের ডাক শিক্ষার্থীদের

আপডেট সময় : 12:33:45 pm, Sunday, 4 October 2026