Dhaka , Friday, 2 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি সীতাকুণ্ডে শিপ ইয়ার্ড পরিদর্শনে আরিফুল হক চৌধুরী, জাহাজ ভাঙা শিল্পে সরকারি সহায়তার আশ্বাস মন্ত্রীর নোয়াখালীতে খাবার অপচয় রোধে মতবিনিময় সভা শ্রমিকদের আবাসন, সন্তানদের শিক্ষা ও কর্মপরিবেশ উন্নয়নে চট্টগ্রাম থেকেই কাজ শুরু হবে: আরিফুল হক চৌধুরী মাদকে জিরো টলারেন্স ও অপরাধমুক্ত নানিয়ারচর গড়তে প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অঙ্গীকার রাজনগরের ব্যবসায়ীকে ২০০ কোটি টাকার কয়েনের প্রলোভন, বক্স খুলে মিলল সাপ! শিক্ষাই বদলে দিতে পারে জীবনের গতিপথ: ফাহমিদা হক এমপি ক্রয়কৃত জমি বিক্রি ও চাষাবাদে বাধার অভিযোগ, মধুপুরে সংবাদ সম্মেলন পাইকগাছায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪; দুই মাদক কারবারির কারাদণ্ড পাইকগাছায় পুশবিরোধী অভিযানে জরিমানা; দেড় লাখ রেণু অবমুক্ত দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় কম্পিউটার প্রশিক্ষণ শেষে ৪২ শিক্ষার্থীকে সনদ রামুর কচ্ছপিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দুর্নীতির দায়ে অভিযুক্ত পিডি গফুর’কে অব্যাহতি দিলো শিক্ষা মন্ত্রণালয় পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে বিশ্ব রেকর্ড চীনের মেসি এবার সত্যিই ‘ডক্টর’, মিলছে সম্মানসূচক ডক্টরেট পুঁজিবাজারকে ইনস্টিটিউশনাল ও পেপারলেস করার আহ্বান অর্থমন্ত্রীর যেভাবে ছাত্র রাজনীতি থেকে এমপি হন মিষ্টি এফবিএমএসএর নতুন নির্বাহী কমিটি গঠন সভাপতি ডা. রশিদ আহমেদ, সাধারণ সম্পাদক ডা. গোলাম সারোয়ার স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে পদত্যাগের প্রশ্নে যা বললেন এমপি মিষ্টি মির্জাপুরে দুর্গা মন্দিরে ৭ প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন রাসেল আহমেদ সাগর মৌলভীবাজার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি নির্বাচিত। ব্রাক ইউনিভার্সিটি গবেষণা প্রতিষ্ঠান বিআইজিডির “রকি অ্যাওয়ার্ড”- মাঠপর্যায়ের কর্মদক্ষতার স্বীকৃতি পদক পেলেন রামুর সাঈদ হোসাইন আকাশ রাউজানে পুলিশের দুঃসাহসিক অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার সিলেটে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদ্‌যাপন নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৮ রামুতে সাড়ে তিন মাসে হামের উপসর্গে ২১০ রোগী চিকিৎসা নিয়েছেন পূর্বধলায় পশুর হাট ইজারা নিয়ে সংঘর্ষ: জামায়াতের ২৫ নেতা-কর্মী কারাগারে মধুপুর প্রেসক্লাবের দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন স্কুল নাকি মাদ্রাসা—ডেমরায় ভিন্নধারার শিক্ষাপ্রতিষ্ঠান আবু বকর সিদ্দিক (রা.) ইনস্টিটিউট

নেত্রকোনার পূর্বধলায় বাক ও শ্রবণপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ইউপি সদস্যের ছেলে পলাতক

  • Reporter Name
  • আপডেট সময় : 02:40:47 pm, Saturday, 26 September 2026
  • 16 বার পড়া হয়েছে

সাগর আহমেদ জজ, নেত্রকোনা প্রতিনিধি,

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বাক ও শ্রবণপ্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্যের ছেলের বিরুদ্ধে। ঘটনার ১০ দিন পর গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে পূর্বধলা থানায় মামলা করেছেন।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবারের অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারীর বয়স ৩২ বছর। তিনি জন্ম থেকেই বাক ও শ্রবণপ্রতিবন্ধী। প্রায় আট মাস আগে স্বামীর সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়। এরপর চার বছর বয়সী সন্তানকে নিয়ে তিনি বাবার বাড়িতে বসবাস করছিলেন।
পরিবারের অভিযোগ, গত ১৬ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে বাড়ির পাশে গেলে প্রতিবেশী মো. আউয়াল ওরফে রবিন (২৪) তাঁকে ইশারায় ডেকে নিয়ে যান। পরে স্থানীয় নয়ন মিয়ার একটি ফাঁকা ঘরে নিয়ে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। ওই সময় ঘরের মালিক সপরিবারে ভালুকায় অবস্থান করছিলেন।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার সময় স্থানীয় এক নারী সেখানে উপস্থিত হলে অভিযুক্ত ব্যক্তি ঘর থেকে বের হয়ে চলে যান। পরে ওই নারী ভুক্তভোগীকে উদ্ধার করে তাঁর পরিবারের কাছে পৌঁছে দেন। বাক ও শ্রবণপ্রতিবন্ধী হওয়ায় ভুক্তভোগী ইশারা-ইঙ্গিতের মাধ্যমে স্বজনদের কাছে ঘটনার কথা জানান বলে দাবি করেছে তাঁর পরিবার।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, অভিযুক্ত রবিন খলিশাউড় ইউনিয়ন পরিষদের সদস্য কামাল উদ্দিন তালুকদার ওরফে কামাল মেম্বারের ছেলে। ঘটনার পর প্রভাবশালী মহলের চাপের কারণে তাঁরা তাৎক্ষণিকভাবে আইনি পদক্ষেপ নিতে পারেননি বলে দাবি পরিবারের। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে শুক্রবার রাতে তাঁরা থানায় গিয়ে অভিযোগ করেন।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, শুক্রবার রাতে অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত পদক্ষেপ নেয় পুলিশ। রাতেই ওই নারীকে উদ্ধার করে পুলিশের নিরাপদ হেফাজতে নেওয়া হয়। পরে শনিবার সকালে তাঁর ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত রবিন মিয়া পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি

নেত্রকোনার পূর্বধলায় বাক ও শ্রবণপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ইউপি সদস্যের ছেলে পলাতক

আপডেট সময় : 02:40:47 pm, Saturday, 26 September 2026