Dhaka , Tuesday, 22 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন পিবিআই এর এসআই মনজুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সাইবার টিমের করণীয় বিষয়ে জেলা পুলিশের সভা সোনারগাঁওয়ে পুলিশের কাছ থেকে আসামী ছিনতাই, আহত ২ অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু চাষাড়ায় শুভ হত্যার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন নারায়ণগঞ্জে হাইকোর্টের বিচারপতির আদালত পরিদর্শন কারাগারে বন্দিদের মাদকবিরোধী সচেতনতা ও গার্মেন্টস প্রশিক্ষণ শীতলক্ষ্যায় খণ্ডিত মরদেহের অংশ দেখার পরও উদ্ধার হয়নি চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ মাদকসম্রাজ্ঞী আটক- অন্য একজনকে মাদক মামলায় ৬ মাসের সাজা- সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার ২ রাষ্ট্রপতির পুলিশ পদক পাচ্ছেন এসএমপি’র জালালাবাদ থানার অফিসার ইনচার্জ শামসুল হাবিব লিংক রোডে ১৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার শরীয়তপুরে মা ইলিশ রক্ষা অভিযানে নৌ পুলিশের কঠোর সতর্কবার্তা সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ‘পজিটিভ সরাইল’ এর উদ্যোগে সংবর্ধনা চবির দুই শিক্ষার্থীর অকালমৃত্যুতে নিষিদ্ধ ছাত্রলীগের শোক কক্সবাজার সরকারি কলেজের মহিলা হোস্টেলে ২০ হাজার ইয়াবা, ছাত্রী গ্রেপ্তার ব্যাচেলর পয়েন্ট নাটকে এন্ট্রি নিয়েই হিট গ্যাংস্টার ইংলিশ লেবু বাংলাদেশের বিপক্ষে খেলার অপেক্ষায় সার্জিও আগুয়েরো! পাইকগাছায় ১৭ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বাপ্পীর মতবিনিময় জাপানে ঘূর্ণিঝড় দুজুয়ানের প্রভাবে ভারী বৃষ্টি, ভূমিধসের শঙ্কা ২১ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? সরকারকে ‘মেজরিটির ভূতে’ ধরেছে: গোলাম পরওয়ার বাস ভাড়া বাড়ানো নিয়ে বৈঠক ‘ডাকাতদের কাছে আইনজীবীদের নাম’—এসপির বক্তব্যে ক্ষুব্ধ কক্সবাজার জেলা আইনজীবী সমিতি সরকারের এক পার্সেন্ট জমিও ছাড় দেওয়া হবে না, পুনরুদ্ধার করা হবে: ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন চিকিৎসার ভরসাস্থলে চরম হতাশা:নানামুখী সংকটে ভুগছে কিশোরগঞ্জ সদর হাসপাতাল পাইকগাছাকে অত্যাধুনিক সুবিধাসম্পন্ন উপজেলা গড়তে কাজ করছি: বাপ্পী পাইকগাছা পৌরসভা পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কক্সবাজারে অনুষ্ঠিত হলো শিশু অধিকার সুরক্ষায় গণমাধ্যমের করণীয় শীর্ষক কর্মশালা নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানে আগুন মূল কারখানা ও উৎপাদন কার্যক্রম অক্ষত, হতাহতদের পাশে থাকার ঘোষণা কর্তৃপক্ষের

চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ মাদকসম্রাজ্ঞী আটক- অন্য একজনকে মাদক মামলায় ৬ মাসের সাজা- সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার ২

  • Reporter Name
  • আপডেট সময় : 01:05:28 pm, Tuesday, 22 September 2026
  • 7 বার পড়া হয়েছে

আহম্মেদ আল ইভান, স্টাফ রিপোর্টার,

ফরিদপুরের চরভদ্রাসনে পৃথক অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ মাদকসম্রাজ্ঞী চাম্পা বেগম (৫৫) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। একই সময়ে মাদকবিরোধী মোবাইল কোর্টে মানিক মোল্যা (২৬) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ফরিদপুর সিএনবি ঘাট এলাকা থেকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চরভদ্রাসনের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুরের প্রসিকিউশন শাখার তথ্যমতে, সোমবার (২১শে সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে চরভদ্রাসন থানাধীন চরহাজীগঞ্জ বাজার এলাকায় অভিযান চালানো হয়। পরিদর্শক বেলায়েত হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা চাম্পা বেগমকে আটক করেন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, চরহাজীগঞ্জ বাজারের একটি ভাড়াটিয়া স্থাপনায় অবস্থানকালে চাম্পা বেগমের কাছ থেকে নীল রঙের জিপারযুক্ত একটি পলিথিন প্যাকেটে থাকা ১০৫ পিস মেথামফেটামিনযুক্ত কমলা বর্ণের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ১০ দশমিক ৫ গ্রাম বলে নথিতে উল্লেখ রয়েছে।

অভিযান ও মামলার বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুরের উপ-পরিদর্শক মো.সাইফুল ইসলাম জানিয়েছেন প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষ করে আটক নারীকে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, ফরিদপুরে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৬) এর ৩৬ (১) সারনির ১০(ক) অনুযায়ী চরভদ্রাসন থানায় মামলা দায়েরের বিষয়টিও নথিতে উল্লেখ করা হয়েছে, চরভদ্রাসন থানার মামলা নং- ০৯ তারিখ ২১/০৯/২০২৬ ইং।

অন্যদিকে, চরভদ্রাসন উপজেলার সদর বাজারের পেছনের এলাকায় মাদকবিরোধী অভিযানে আফছার মোল্যার ছেলে মানিক মোল্যা (২৬)-কে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভ পরিচালিত মোবাইল কোর্টে তাকে ছয় মাসের কারাদণ্ড সাথে একশত টাকা জরিমানা করা হয়।

এদিকে, ফরিদপুরের সিএনবি ঘাট এলাকা থেকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চরভদ্রাসনের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এস.আই মোজাম্মেল হোসেন সহ সঙ্গীয় পুলিশ সদস্যদের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চরভদ্রাসন উপজেলার মুন্সীর চর (চরশালেপুর মধ্য) এলাকার ছোরমান খাঁর ছেলে আজিজ খাঁ (৫৫) ও ইব্রাহিম খাঁ (৫৭)।

পুলিশ সূত্রে জানা গেছে, তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনসহ একাধিক মামলা রয়েছে। এর মধ্যে চরভদ্রাসন থানায় মামলা নং-০৩, তারিখ ১৪/০৮/২০২৫। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮/৯(৩), ১০/১১/ ও ১৩ ধারায় দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সিএনবি ঘাট এলাকা থেকে গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন পিবিআই এর এসআই মনজুর রহমান

চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ মাদকসম্রাজ্ঞী আটক- অন্য একজনকে মাদক মামলায় ৬ মাসের সাজা- সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার ২

আপডেট সময় : 01:05:28 pm, Tuesday, 22 September 2026