Dhaka , Tuesday, 22 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন পিবিআই এর এসআই মনজুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সাইবার টিমের করণীয় বিষয়ে জেলা পুলিশের সভা সোনারগাঁওয়ে পুলিশের কাছ থেকে আসামী ছিনতাই, আহত ২ অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু চাষাড়ায় শুভ হত্যার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন নারায়ণগঞ্জে হাইকোর্টের বিচারপতির আদালত পরিদর্শন কারাগারে বন্দিদের মাদকবিরোধী সচেতনতা ও গার্মেন্টস প্রশিক্ষণ শীতলক্ষ্যায় খণ্ডিত মরদেহের অংশ দেখার পরও উদ্ধার হয়নি চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ মাদকসম্রাজ্ঞী আটক- অন্য একজনকে মাদক মামলায় ৬ মাসের সাজা- সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার ২ রাষ্ট্রপতির পুলিশ পদক পাচ্ছেন এসএমপি’র জালালাবাদ থানার অফিসার ইনচার্জ শামসুল হাবিব লিংক রোডে ১৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার শরীয়তপুরে মা ইলিশ রক্ষা অভিযানে নৌ পুলিশের কঠোর সতর্কবার্তা সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ‘পজিটিভ সরাইল’ এর উদ্যোগে সংবর্ধনা চবির দুই শিক্ষার্থীর অকালমৃত্যুতে নিষিদ্ধ ছাত্রলীগের শোক কক্সবাজার সরকারি কলেজের মহিলা হোস্টেলে ২০ হাজার ইয়াবা, ছাত্রী গ্রেপ্তার ব্যাচেলর পয়েন্ট নাটকে এন্ট্রি নিয়েই হিট গ্যাংস্টার ইংলিশ লেবু বাংলাদেশের বিপক্ষে খেলার অপেক্ষায় সার্জিও আগুয়েরো! পাইকগাছায় ১৭ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বাপ্পীর মতবিনিময় জাপানে ঘূর্ণিঝড় দুজুয়ানের প্রভাবে ভারী বৃষ্টি, ভূমিধসের শঙ্কা ২১ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? সরকারকে ‘মেজরিটির ভূতে’ ধরেছে: গোলাম পরওয়ার বাস ভাড়া বাড়ানো নিয়ে বৈঠক ‘ডাকাতদের কাছে আইনজীবীদের নাম’—এসপির বক্তব্যে ক্ষুব্ধ কক্সবাজার জেলা আইনজীবী সমিতি সরকারের এক পার্সেন্ট জমিও ছাড় দেওয়া হবে না, পুনরুদ্ধার করা হবে: ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন চিকিৎসার ভরসাস্থলে চরম হতাশা:নানামুখী সংকটে ভুগছে কিশোরগঞ্জ সদর হাসপাতাল পাইকগাছাকে অত্যাধুনিক সুবিধাসম্পন্ন উপজেলা গড়তে কাজ করছি: বাপ্পী পাইকগাছা পৌরসভা পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কক্সবাজারে অনুষ্ঠিত হলো শিশু অধিকার সুরক্ষায় গণমাধ্যমের করণীয় শীর্ষক কর্মশালা নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানে আগুন মূল কারখানা ও উৎপাদন কার্যক্রম অক্ষত, হতাহতদের পাশে থাকার ঘোষণা কর্তৃপক্ষের

শরীয়তপুরে মা ইলিশ রক্ষা অভিযানে নৌ পুলিশের কঠোর সতর্কবার্তা

  • Reporter Name
  • আপডেট সময় : 01:02:03 pm, Tuesday, 22 September 2026
  • 3 বার পড়া হয়েছে

মো. আব্দুর রহিম, শরীয়তপুর প্রতিনিধি,

মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ সফল করতে শরীয়তপুরের জাজিরায় জনসচেতনতামূলক মতবিনিময় সভা করেছে নৌ পুলিশ। সভা থেকে আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন পদ্মা নদীতে সব ধরনের মাছ ধরার কার্যক্রম বন্ধ রাখার পাশাপাশি মাছ ধরা, সংরক্ষণ, বিক্রি, পরিবহন ও বাজারজাতকরণে কঠোর নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় জাজিরার মাঝিরঘাট বাজার সংলগ্ন এলাকায় মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ির উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান। সভাপতিত্ব করেন মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ কংকন কুমার বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মো. মাইনুল ইসলাম ফরাজী। এছাড়া নওডোবা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ফরাজী, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল জাজিরা থানার সাধারণ সম্পাদক মো. আনোয়ার মাদবর, সমাজপতি মোখলেস মাতবর, যুবদল নেতা মহাসিন মাদবর, ১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ফয়জুল করিম মাতবর, দানেশ মাদবরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নওডোবা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুল জলিল শেখ। সভায় ওয়ার্ড বিএনপির সভাপতি তোতা শেখ, ছাত্রদলের সভাপতি সজীব শেখ, গ্রাম পুলিশের সদস্য, মৎস্য আড়তদার, মৎস্য পাইকার, জেলে ও মৎস্যজীবী সমিতির সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এতে প্রায় ৩০০ থেকে ৩৫০ জন অংশ নেন।

সভায় নৌ পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন মা ইলিশ সংরক্ষণ অভিযান কঠোরভাবে পরিচালনা করা হবে। এ সময়ে মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ির আওতাধীন পদ্মা নদীতে সব ধরনের মাছ ধরার কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে।

এ সময় জেলেদের নিষেধাজ্ঞা চলাকালে নদীতে না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি আড়তদার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জেলেদের মাছ ধরতে কোনো ধরনের সহযোগিতা না করার জন্য অনুরোধ জানানো হয়।

নিষিদ্ধ সময়ে সব ধরনের মাছের আড়ত ও বরফকলের কার্যক্রম বন্ধ রাখার পাশাপাশি মাছ সংগ্রহ, বিক্রি, পরিবহন ও বাজারজাতকরণ থেকেও বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

নৌ পুলিশ সতর্ক করে বলেছে, নিষেধাজ্ঞা অমান্য করে কেউ অবৈধ বা নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মা ইলিশের প্রজনন নিশ্চিত করা এবং অভিযান সফল করতে জেলে, মৎস্য ব্যবসায়ী ও স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করা হয়।

এর আগে সোমবার সকালে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি ফাঁড়ির কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করে মা ইলিশ সংরক্ষণ অভিযানসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন পিবিআই এর এসআই মনজুর রহমান

শরীয়তপুরে মা ইলিশ রক্ষা অভিযানে নৌ পুলিশের কঠোর সতর্কবার্তা

আপডেট সময় : 01:02:03 pm, Tuesday, 22 September 2026