Dhaka , Saturday, 2 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নজরুল বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের আয়োজনে হুমায়ূন মেলা ১৪৩৩ সম্পন্ন নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা লালমনিরহাট ব্যাটালিয়নের সফল অভিযান: সীমান্তে ১২ কেজি গাঁজা ও বিপুল সিরাপ জব্দ দিনাজপুরে র‍্যাবের বড় মাদক উদ্ধার: ঘর তল্লাশি করে বিপুল পরিমাণ মদ ও ফেন্সিডিল জব্দ, গ্রেপ্তার ১ নরসিংদী রাস্তায় পড়ে থাকা এসএসসি পরীক্ষার ২৬৮ টি উত্তর পএ উদ্ধার গাইয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ। পাইকগাছায় লাইসেন্সবিহীন করাতকল ও বেকারিকে জরিমানা শরীয়তপুরে জেলেদের বকনা বাছুর বিতরণে অনিয়মের অভিযোগ, মানহীন বিতরণে ক্ষুব্ধ জেলেরা মাদকে জিরো টলারেন্স ঘোষিত আড়াইহাজারে মাদক নিয়ন্ত্রণে বড় বাধা পুলিশ ভবিষ্যতে মন্দিরের জন্য বরাদ্দ প্রদানে বিন্দুমাত্র অবহেলা করা হবে না,পুরোহিতদের সঙ্গে সাক্ষাতে ডেপুটি স্পিকার চট্টগ্রাম মা ও হাসপাতালে সন্তান সম্ভবা চিকিৎসকসহ কর্তব্যরত চিকিৎসকদের উপর রোগীর স্বজনদের হামলার ঘটনায় ড্যাব চট্টগ্রাম এর প্রতিবাদ চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ১৯ সদস্যের সমন্বয় কমিটি গঠন রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু ৩৪৪ বোতল ফেনসিডিলসহ আটক: সারপুকুর ইউপি চেয়ারম্যানের ৫ বছরের জেল রামুতে বন্যহাতির আক্রমনে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু র‍্যাব ৭’র অভিযান এক লাখ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার:- প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রবাসীদের জন্য প্রথম অনলাইন গণশুনানি, সমস্যার তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক সদরপুরে হত্যা চেষ্টা মামলায় বিতর্ক, আসামি তালিকা নিয়ে প্রশ্ন মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র রূপগঞ্জে মাদকসেবীদের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যালয়ের চাল উড়ে গেল, পাঠদান নিয়ে অনিশ্চয়তা চাঁদাবাজির মামলায় সাবেক ইউপি সদস্যসহ ২ জন কারাগারে ভারতের বিদায়ী সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জনের সাথে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত গাজীপুরে ৬৪ কেজি গাঁজা ও ১২ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ গণসচেতনতা বৃদ্ধি পেলে শব্দদূষণ প্রতিরোধ সম্ভব : বিভাগীয় কমিশনার নরসিংদী বৃষ্টির মধ্যে হাঁটু পানির নিচে সড়ক ঢালাই, এলাকাবাসীর ক্ষোভ শিট না আনায় ক্লাস থেকে বের করে দেয় শিক্ষক, প্যানিক অ্যাটাকে মেডিকেলে এক শিক্ষার্থী

বরিশাল শেবাচিম হাসপাতালে কিডনি ডায়ালাইসিস বন্ধ!

  • Reporter Name
  • আপডেট সময় : 12:12:40 am, Friday, 4 February 2022
  • 546 বার পড়া হয়েছে

বরিশাল শেবাচিম হাসপাতালে কিডনি ডায়ালাইসিস বন্ধ!

বরিশাল ব্যুরো ।।

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি ডায়ালাইসিস ইউনিটে করোনাভাইরাস আক্রান্ত এক রোগী শনাক্ত হয়েছে। এই কারণে আপাতত ইউনিটটিতে সেবা বন্ধ করে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সংক্রমণ এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাসপাতালের পরিচালক এইচ এম সাইফুল ইসলাম এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেন।

হাসপাতাল সূত্র জানায়, কিডনি ডায়ালাইসিস ইউনিটের একজন রোগী করোনা পজিটিভ হওয়ায় সংক্রমণ এড়াতে দুই দিন ডায়ালাইসিস ইউনিটটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোগীদের নিরাপত্তার কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডায়ালাইসিস কিটের কোনো সংকট নেই বলে জানা গেছে।

হাসপাতালের পরিচালক এইচ এম সাইফুল ইসলাম বলেন, গত সোমবার হাসপাতালের কিডনি ডায়ালাইসিস ইউনিটে একজন রোগী ডায়ালাইসিসের জন্য আসেন। পরে তাঁর নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপর আজ থেকে ইউনিটটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ২০২০ সালের ১২ মে শের-ইবাংলা মেডিকেলে কিডনি ডায়ালাইসিস ইউনিটটি চালু হয়। প্রতিষ্ঠার ৫২ বছর পর ডায়ালাইসিস ইউনিট চালু হওয়ায় এ অঞ্চলের গরিব অসহায় রোগীরা স্বস্তি ফিরে পান। এই ইউনিটে ১০টি মেশিন স্থাপন করা হয়েছে। এতে ২৪ ঘণ্টায় ৫০ জন রোগীকে ডায়ালাইসিস করা সম্ভব।
হাসপাতালের নেপ্রোলজি বিভাগ সূত্র জানায়, কিডনি রোগীদের ৬ মাসে (প্রতি সপ্তাহে দুবার) ৪৮ বার ডায়ালাইসিস প্যাকেজ প্রোগ্রামে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে ২ লাখ ৪০ হাজার থেকে আড়াই লাখ টাকা ব্যয় হয়। কিন্তু উন্নত যন্ত্রপাতি দিয়ে শের-ই বাংলা মেডিকেলে ৬ মাসের প্যাকেজ ডায়ালাইসিস করা যাচ্ছে মাত্র ২০ হাজার টাকায়। এতে রোগীরা অনেক সুবিধা পাচ্ছেন।’

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

নজরুল বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের আয়োজনে হুমায়ূন মেলা ১৪৩৩ সম্পন্ন

বরিশাল শেবাচিম হাসপাতালে কিডনি ডায়ালাইসিস বন্ধ!

আপডেট সময় : 12:12:40 am, Friday, 4 February 2022