Dhaka , Friday, 16 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ ফরিদপুরে দেড় কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, ২০ মামলার তথ্য পুলিশের দীঘিনালায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন, ৯ মণ্ডপ পরিদর্শন আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি? সানচোকে দলে নিতে আনুষ্ঠানিক প্রস্তাব গেতাফের নোয়াখালীতে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ নামাজ পড়ে ফেরা হলো না চতুর্থ শ্রেণির ছাত্র মেহরাজের রূপগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর সৌজন্য সাক্ষাৎ খুলশীতে ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ মাদক সম্রাট সোহাগ এসআরবি-৭’র হাতে আটক শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে:- হাটহাজারীতে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল পাইকগাছায় ১৫১ পূজামণ্ডপে আর্থিক সহায়তা; সম্প্রীতি রক্ষার আহ্বান এমপি ফাহমিদা হকের মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি সৌদির বিশ্ব ডাক দিবসে সম্মাননা পেলেন ‘নগদ’-এর ৬ প্রতিনিধি সড়কে বেহাল গৌরনদী–বাবুগঞ্জে নদীভাঙনের হাহাকার: দ্রুত সমাধানের আশ্বাস স্বপনের, এলাকায় উদাসীন জয়নাল আবেদীন পাইকগাছার গজালিয়া কালুয়া আলিম মাদ্রাসার এডহক কমিটির- সভাপতি শরিফুল পাইকগাছায় মা ইলিশ রক্ষায় অভিযান; জব্দ ৩টি ছান্দি জাল পুড়িয়ে ধ্বংস ২৪ ঘণ্টায় পাইকগাছায় মাদক, জুয়া, নাশকতাসহ বিভিন্ন অপরাধে আটক ১৭ বর্তমানে দেশের বাইরে থেকে নিষিদ্ধ সংগঠনের লোকজন দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে: ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ নারায়ণগঞ্জে ইজিবাইক চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ একটি চক্র সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী ‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’ জাজিরায় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে এমপির নির্দেশ রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন শীতলক্ষ্যায় কন্টেইনার পোর্ট নির্মাণ বাতিলের দাবিতে মানববন্ধন ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষে সাজেকে ফের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল মাদারীপুরে মানকচুর ওজন ৪০ কেজি, দেখতে মানুষের ভিড় নেত্রকোনার মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ বিমান সেবা নিয়ে ক্ষুব্ধ অভিনেতা বললেন, ‘বেইমান বাংলাদেশ এয়ারলাইন্স’ সর্বকালের সেরা কে, জানালেন বিশ্বকাপজয়ী তারকা

তিস্তা-ধরলার পলিমাটির সুর ও ঐতিহ্য তুলে ধরার প্রয়াস: লালমনিরহাটে সূর্যমুখী সংগীত একাডেমির মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা

  • Reporter Name
  • আপডেট সময় : 12:46:21 pm, Monday, 31 August 2026
  • 40 বার পড়া হয়েছে

তৌহিদুল ইসলাম চঞ্চল,

‘তিস্তা ও ধরলার পলিতে গড়া ইতিহাস আর হাজারো স্মৃতির মেলবন্ধন, সুরের আকাশে আজ লালমনিরহাট গাইবে ঐতিহ্যের জয়গান’—এই উদ্দীপনাময় প্রতিপাদ্যকে ধারণ করে লালমনিরহাটে অনুষ্ঠিত হয়ে গেল বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা ‘গানে গানে লালমনিরহাট’।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আর্থিক সহায়তা ও অনুদানে এবং সূর্যমুখী সংগীত একাডেমির উদ্যোগে সীমান্তঘেঁষা এই জেলার সমৃদ্ধ লোকজ সংস্কৃতি, প্রাচীন কৃষ্টি ও গৌরবময় ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে এ ব্যতিক্রমী আয়োজন সম্পন্ন হয়।

গত শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় লালমনিরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাবুপাড়া এলাকায় এই সংগীত সন্ধ্যার সূচনা ঘটে। সূর্যাস্তের পর থেকেই সুরের মোহনীয় মূর্চ্ছনায় মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ। গানে ও সুরে লালমনিরহাটের হারিয়ে যাওয়া লোকজ ধারা এবং ঐতিহাসিক প্রেক্ষাপট উপস্থিত শ্রোতাদের সামনে নিখুঁতভাবে ফুটিয়ে তোলেন স্থানীয় উদীয়মান ও গুণী শিল্পীরা।

সূর্যমুখী সংগীত একাডেমির সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার মোঃ হামিদুর রহমান। সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক ফারুক আহমেদ সূর্যর সার্বিক সমন্বয় ও সাবলীল সঞ্চালনায় আয়োজনটি রূপ নেয় স্থানীয় সংস্কৃতিপ্রেমীদের এক প্রাণের মিলনমেলায়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা কালচারাল অফিসার হামিদুর রহমান বলেন, “তিস্তা ও ধরলা নদীবেষ্টিত এই সীমান্ত অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ ও বৈচিত্র্যময়। আমাদের শেকড়ের এই লোকজ সংস্কৃতিকে ধারণ ও লালন করা সংস্কৃতিমনা প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব। বাংলাদেশ শিল্পকলা একাডেমির এই পৃষ্ঠপোষকতা স্থানীয় প্রান্তিক শিল্পীদের মেধা বিকাশ এবং জেলাভিত্তিক ঐতিহ্য রক্ষায় দীর্ঘমেয়াদে সহায়ক ভূমিকা পালন করবে।”

অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক ফারুক আহমেদ সূর্য জানান, লালমনিরহাটের নিজস্ব সুরধারাকে বাঁচিয়ে রাখা এবং তরুণ প্রজন্মের মাঝে তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই সূর্যমুখী সংগীত একাডেমি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আয়োজনে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন জেলা জাসাস সভাপতি শামসুদ্দোহা বাবু, কবি ও সাহিত্যিক নিশিকান্ত রায়, সংগীত সংগঠক শামিম আহমেদ, শিল্পী জেমস্ আশীষ দাস, সংগীত গবেষক আনোয়ার হোসেন বাচ্চু, একাডেমির সহ-সভাপতি জাভেদ শাহ্ এবং লেখক মোস্তাফিজুর রহমান মোস্তাকসহ স্থানীয় সুধীজন। সদরসহ বিভিন্ন উপজেলা থেকে আসা শত শত দর্শক গভীর রাত পর্যন্ত স্থানীয় শিল্পীদের পরিবেশনা উপভোগ করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ

তিস্তা-ধরলার পলিমাটির সুর ও ঐতিহ্য তুলে ধরার প্রয়াস: লালমনিরহাটে সূর্যমুখী সংগীত একাডেমির মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা

আপডেট সময় : 12:46:21 pm, Monday, 31 August 2026