
মোঃ আবু কাওছার মিঠু, রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি,
পূবালী ব্যাংক পিএলসি ভুলতা শাখা নারায়ণগঞ্জ এবং কার্ড বিজনেস ডিভিশনের উদ্যোগে ক্রেডিট কার্ড ও অন্যান্য ব্যাংকিং প্রোডাক্ট সেলস ক্যাম্পেইন আয়োজন করা হয়।
রবিবার সকাল ১০ টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌর এলাকার গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ মিলনায়তনে অনুষ্ঠিত ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডাক্তার মোহাম্মদ শরিফ উদ্দিন। পূবালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার ও রিজিওনাল ম্যানেজার মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ অর্গানাইজেশন প্রফেসর ডাক্তার মোহাম্মদ ফাইজুর রহমান, পূবালী ব্যাংকের হেড অব কার্ড বিজনেস ডিভিশন ও ডেপুটি জেনারেল ম্যানেজার এন এম ফিরোজ আলম, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোঃ মুসাব্বির হোসেন তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানে পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড ও গ্রীন ইউনিভার্সিটি ছাত্র-ছাত্রীদের শিক্ষা লোন সহজ ও দ্রুত সময়ের মধ্যে দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

























