Dhaka , Sunday, 9 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে পুকুরে পড়ে শিশুর মৃত্যু রাজাপুরের যুবলীগ নেতা রেজভী ভান্ডারিয়ায় গ্রেপ্তার নারায়ণগঞ্জের জন্য পূর্ণাঙ্গ মন্ত্রিত্ব দাবি চেম্বার নেতার রূপগঞ্জে ঐতিহ্যবাহী পাতিল দৌড় প্রতিযোগিতা, হাজারো দর্শকের উচ্ছ্বাস গোলাবাড়ী উত্তরপাড়ায় দীর্ঘদিনের পানির সংকটের অবসান সোহেল মেম্বারের উদ্যোগে আব্দুল বাসেত ওরফে বাসু মিয়ার বাড়িতে স্থাপন করা হলো টিউবওয়েল চন্দনাইশে উত্তর বরকল তরুণ সমাজের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত বড় সাজ্জাদের ফুফাতো ভাই ও সহযোগী সন্ত্রাসী গোলাম সারোয়ার খানকে ঢাকার ডিবি পুলিশ কর্তৃক গ্রেপ্তার খেলাধুলা ও বই পড়ার মাধ্যমে আগামী প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে হবে আব্দুর রহমান খাঁন সাবেক এনবিআর চেয়ারম্যান মধুপুরে ডায়রিয়ায় আক্রান্ত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ হাসপাতালে দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব শ্রীপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আহ্বায়কের ওপর হামলার অভিযোগে যুবদল নেতা তোফানকে কারণ দর্শানোর নোটিশ পাতে মাংস কম দেওয়া নিয়ে বিয়ের আসরে তুলকালাম, সংঘর্ষে আহত ৩ হাসপাতালের সেবার মানোন্নয়ন ও পরিচ্ছন্নতায় মাগুরায় সিভিল সার্জন ডা. শামীম কবিরের সারপ্রাইজ পরিদর্শন জুলাই গণ-অভ্যুত্থান দিবস: রূপগঞ্জে দীপু ভূঁইয়ার নেতৃত্বে বর্ণাঢ্য বিজয় র‌্যালি ও লাখো জনতার উল্লাস রূপগঞ্জে সাবেক সেনা কর্মকর্তার বসতবাড়িতে সন্ত্রাসী হামলা ভাংচুর লুটপাট রূপগঞ্জে ৮৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর কাল, প্রস্তুত সাত ভেন্যু প্রধানমন্ত্রীকে বরণে চউকের সব প্রস্তুতি সম্পন্ন ৫ লাখ টাকা যৌতুক দাবি, স্ত্রীকে এক কাপড়ে ঘরছাড়া করার অভিযোগ ফতুল্লায় দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকার ও সাড়ে ৭ লাখ টাকা লুট ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লাশ উদ্ধার, আটক ২ মির্জাপুরে আর্ন এন্ড লিভের পক্ষ থেকে শাহাদতকে ৭ হাজার ৬ শত টাকার হুইলচেয়ার বিতরণ তিস্তা মহাপরিকল্পনায় গতি: অল্পদিনেই শুরু হচ্ছে পাইলট প্রকল্পের কাজ শাক ধুতে গিয়ে গৃহবধূর মৃত্যু নোয়াখালীর বেগমগঞ্জে তরুণীদের দিয়ে পর্নো ভিডিও তৈরি: স্বামী-স্ত্রী, দুই ছেলেসহ ৫ জন গ্রেপ্তার , ৪ তরুণী উদ্ধার বাবার মারধর সইতে না পেরে ৫০০ রুপি পকেটে ঘর ছাড়েন রবি কিষাণ, এরপর যা হলো… নাইটক্লাবে মারামারি করে বিপদে ইংল্যান্ডের স্ট্রাইকার নতুন সমরাস্ত্র পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র পোশাকশিল্পে মূল্য সংযোজন বাড়াতে বাংলাদেশে বড় সম্ভাবনা দেখছে দ. কোরিয়া ‘আপনি কি গুপ্ত আওয়ামী লীগ’, জবাবে যা বললেন রুমিন ফারহানা হাসিনা চাইলেই কী দেশে ফিরতে পারবেন?

নারায়ণগঞ্জের জন্য পূর্ণাঙ্গ মন্ত্রিত্ব দাবি চেম্বার নেতার

  • Reporter Name
  • আপডেট সময় : 01:11:33 pm, Sunday, 9 August 2026
  • 2 বার পড়া হয়েছে

এস এম রনি, স্টাফ রিপোর্টার,

স্বাধীনতার পর থেকে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে এলেও নারায়ণগঞ্জ প্রাপ্য মর্যাদা ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মাসুদুজ্জামান। তিনি নারায়ণগঞ্জের পাঁচ সংসদ সদস্যকে ঐক্যবদ্ধ হয়ে জাতীয় সংসদে জেলার জন্য পূর্ণাঙ্গ মন্ত্রিত্ব দাবি করার আহ্বান জানিয়েছেন।
শনিবার (৮ আগস্ট) দুপুর ১২টায় শহরের চেম্বার ভবনে নারায়ণগঞ্জের সংসদ সদস্যদের সঙ্গে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এনসিসিআই) পরিচালনা পর্ষদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মাসুদুজ্জামান বলেন, “গাজীপুর যদি বিশেষ ক্যাটাগরির জেলার স্বীকৃতি বা সুযোগ-সুবিধা পেতে পারে, তাহলে বাণিজ্যিক নগরী নারায়ণগঞ্জ কেন তা পাবে না? নারায়ণগঞ্জকে প্রাপ্য মর্যাদা এনে দিতে আমাদের নির্বাচিত সংসদ সদস্যদের এক হয়ে কাজ করতে হবে। পাঁচজন সংসদ সদস্য ঐক্যবদ্ধ হয়ে জাতীয় সংসদে নারায়ণগঞ্জের জন্য পূর্ণাঙ্গ মন্ত্রিত্ব দাবি করুন। ব্যবসায়ীরা নারায়ণগঞ্জকে এগিয়ে নিতে আপনাদের পাশে থাকবে।”
তিনি আরও বলেন, বিগত কয়েক মাসে বর্তমান সংসদ সদস্যরা নিজ নিজ আসনের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছেন। নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়নের জন্য একজন পূর্ণাঙ্গ মন্ত্রী প্রয়োজন—সংসদ সদস্যরা যেন জাতীয় সংসদে জোরালোভাবে এ দাবি তুলে ধরেন।
মাসুদুজ্জামান বলেন, জেলা প্রশাসন ও সিটি করপোরেশনকে সর্বোচ্চ ক্যাটাগরিতে উন্নীত করা, জেলার ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং জনদুর্ভোগ নিরসনে চেম্বার অব কমার্সসহ ব্যবসায়ী সমাজ সংসদ সদস্যদের সব ইতিবাচক উদ্যোগে সহযোগিতা করবে।
সভায় নারায়ণগঞ্জের উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের প্রসার, অবকাঠামোগত সমস্যা ও জনদুর্ভোগ নিরসনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের জন্য পূর্ণাঙ্গ মন্ত্রিত্ব দাবি চেম্বার নেতার

আপডেট সময় : 01:11:33 pm, Sunday, 9 August 2026