Dhaka , Sunday, 9 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে পুকুরে পড়ে শিশুর মৃত্যু রাজাপুরের যুবলীগ নেতা রেজভী ভান্ডারিয়ায় গ্রেপ্তার নারায়ণগঞ্জের জন্য পূর্ণাঙ্গ মন্ত্রিত্ব দাবি চেম্বার নেতার রূপগঞ্জে ঐতিহ্যবাহী পাতিল দৌড় প্রতিযোগিতা, হাজারো দর্শকের উচ্ছ্বাস গোলাবাড়ী উত্তরপাড়ায় দীর্ঘদিনের পানির সংকটের অবসান সোহেল মেম্বারের উদ্যোগে আব্দুল বাসেত ওরফে বাসু মিয়ার বাড়িতে স্থাপন করা হলো টিউবওয়েল চন্দনাইশে উত্তর বরকল তরুণ সমাজের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত বড় সাজ্জাদের ফুফাতো ভাই ও সহযোগী সন্ত্রাসী গোলাম সারোয়ার খানকে ঢাকার ডিবি পুলিশ কর্তৃক গ্রেপ্তার খেলাধুলা ও বই পড়ার মাধ্যমে আগামী প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে হবে আব্দুর রহমান খাঁন সাবেক এনবিআর চেয়ারম্যান মধুপুরে ডায়রিয়ায় আক্রান্ত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ হাসপাতালে দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব শ্রীপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আহ্বায়কের ওপর হামলার অভিযোগে যুবদল নেতা তোফানকে কারণ দর্শানোর নোটিশ পাতে মাংস কম দেওয়া নিয়ে বিয়ের আসরে তুলকালাম, সংঘর্ষে আহত ৩ হাসপাতালের সেবার মানোন্নয়ন ও পরিচ্ছন্নতায় মাগুরায় সিভিল সার্জন ডা. শামীম কবিরের সারপ্রাইজ পরিদর্শন জুলাই গণ-অভ্যুত্থান দিবস: রূপগঞ্জে দীপু ভূঁইয়ার নেতৃত্বে বর্ণাঢ্য বিজয় র‌্যালি ও লাখো জনতার উল্লাস রূপগঞ্জে সাবেক সেনা কর্মকর্তার বসতবাড়িতে সন্ত্রাসী হামলা ভাংচুর লুটপাট রূপগঞ্জে ৮৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর কাল, প্রস্তুত সাত ভেন্যু প্রধানমন্ত্রীকে বরণে চউকের সব প্রস্তুতি সম্পন্ন ৫ লাখ টাকা যৌতুক দাবি, স্ত্রীকে এক কাপড়ে ঘরছাড়া করার অভিযোগ ফতুল্লায় দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকার ও সাড়ে ৭ লাখ টাকা লুট ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লাশ উদ্ধার, আটক ২ মির্জাপুরে আর্ন এন্ড লিভের পক্ষ থেকে শাহাদতকে ৭ হাজার ৬ শত টাকার হুইলচেয়ার বিতরণ তিস্তা মহাপরিকল্পনায় গতি: অল্পদিনেই শুরু হচ্ছে পাইলট প্রকল্পের কাজ শাক ধুতে গিয়ে গৃহবধূর মৃত্যু নোয়াখালীর বেগমগঞ্জে তরুণীদের দিয়ে পর্নো ভিডিও তৈরি: স্বামী-স্ত্রী, দুই ছেলেসহ ৫ জন গ্রেপ্তার , ৪ তরুণী উদ্ধার বাবার মারধর সইতে না পেরে ৫০০ রুপি পকেটে ঘর ছাড়েন রবি কিষাণ, এরপর যা হলো… নাইটক্লাবে মারামারি করে বিপদে ইংল্যান্ডের স্ট্রাইকার নতুন সমরাস্ত্র পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র পোশাকশিল্পে মূল্য সংযোজন বাড়াতে বাংলাদেশে বড় সম্ভাবনা দেখছে দ. কোরিয়া ‘আপনি কি গুপ্ত আওয়ামী লীগ’, জবাবে যা বললেন রুমিন ফারহানা হাসিনা চাইলেই কী দেশে ফিরতে পারবেন?

রূপগঞ্জে ঐতিহ্যবাহী পাতিল দৌড় প্রতিযোগিতা, হাজারো দর্শকের উচ্ছ্বাস

  • Reporter Name
  • আপডেট সময় : 01:10:58 pm, Sunday, 9 August 2026
  • 2 বার পড়া হয়েছে

মাকসুদুল হোসেন তুষার,

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্রামীণ ঐতিহ্য ও বিনোদনের অন্যতম জনপ্রিয় খেলা পাতিল দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কেরাব গ্রামে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে প্রতিযোগীরা অংশ নেন। জমজমাট এই আয়োজনে শত শত দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে। গ্রামীণ পরিবেশে এই খেলাটি উপভোগ করতে বিভিন্ন স্থান থেকে নারী-পুরুষরা ভিড় জমায় । সুন্দর ও সুশৃংখল পরিবেশে খেলাটি পরিচালনা করা হয়। হারিয়ে যাওয়া এ ধরনের ঐতিহ্যবাহী খেলার আয়োজনের জন্য আয়োজকদের সাধুবাদ জানান উপস্থিত দর্শনার্থীরা।

জানা গেছে, একসময় বর্ষার মৌসুম আসলেই রূপগঞ্জের বিভিন্ন এলাকায় জমে উঠতো বাতিল ও নৌকা বাইচ প্রতিযোগিতাসহ বিভিন্ন ধরনের খেলা। এখন শিল্পকলা কারখানা, নগরায়নসহ বিভিন্ন হাউজিং প্রকল্পের কারণে পানি শূন্য হয়ে পড়েছে। যার ফলে এখন আর সেই ঐতিহ্যবাহী খেলা গুলো বিলুপ্তির পথে।
পুরনো ঐতিহ্য ধরে রাখার লক্ষে শনিবার বিকেলে উপজেলার কাঞ্চন পৌরসভার কেরাব গ্রামে স্থানীয় যুবদলের উদ্যোগে শুরু হয় বহুল প্রতীক্ষিত পাতিল দৌড় প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে খেলোয়াররা এসে টিকিট কেটে নিবন্ধনের মাধ্যমে অংশগ্রহণ করেন। গ্রামীণ ক্রীড়ার এই ব্যতিক্রমধর্মী আয়োজন দেখতে সকাল থেকেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় জমাতে শুরু করেন।
প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ব্যবসায়ী দেওয়ান আশরাফুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাঞ্চন পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম।
প্রতিযোগিতায় মোট নয ৯জন প্রতিযোগী অংশ নেন। নির্ধারিত নিয়মে একাধিক ধাপে প্রতিদ্বন্দ্বিতা শেষে প্রতিযোগিতায় বিজয়ী হন দিঘুলিয়া গ্রামের সোলমান মিয়া। চূড়ান্ত পর্বে তার দক্ষতা দর্শকদের ব্যাপক ভাবে মুগ্ধ করে। দ্বিতীয় স্থান অর্জন করেন কেরাবো গ্রামের নুরুল হক ও তৃতীয় স্থান কলাতলী গ্রামের আলামিন ।
প্রথম পুরস্কার হিসেবে বিজয়ীর হাতে তুলে দেওয়া হয় ২১ ইঞ্চি এলইডি টেলিভিশন। দ্বিতীয় পুরস্কার ছিল একটি মোবাইল ফোন এবং তৃতীয় পুরস্কার হিসেবে দেওয়া হয় একটি ঘড়ি। প্রথম স্থান অধিকার করায় বিজয় উল্লাসে মেতে ওঠেন দিঘুলিয়া গ্রামের দর্শকরা।
পাতিল দৌড় প্রতিযোগিতা দেখতে আসা দর্শনার্থীরা জানান, পাতিল দৌড় খেলাটি একটি ঐতিহ্যবাহী খেলা। বিভিন্ন হাউজিং কোম্পানিরা পুকুর নালা বালু ভরাট করে ফেলেছে। ছোট ছোট পুকুর গুলোতে এখন খেলা হচ্ছে। এই খেলা দেখতে দূর দূরান্ত থেকে মানুষের আগমন ঘটেছে। খুবই উৎসব মুখুর পরিবেশে সবাই খেলা উপভোগ করছে। এই খেলাটি যেন টিকিয়ে রাখা যায় সেই দাবি সকলের।
ব্যবসায়ী দেওয়ান আশরাফুল জানান,
আমাদের এলাকার যুবকদেরকে মাদক থেকে দূরে রাখার জন্য আমরা এই পাতিল দৌড় খেলার পাশাপাশি ক্রিকেট, ফুটবল, হাডুডু টুর্নামেন্ট খেলার আয়োজন করে থাকি। এতে সকল দর্শকরা আনন্দ পায়। আমরা এই খেলা ভবিষ্যতেও চালিয়ে যাবো।
কাঞ্চন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খান জানান, এই ঐতিহ্যবাহী খেলা গুলো আমাদেরকে ধরে রাখতে হবে। আমাদের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু তিনি সকলকে আশ্বস্ত করছেন মাদক থেকে দূরে গিয়ে খেলাধুলার করতে এবং উৎস দিয়ে থাকেন। বিভিন্ন নেতাকর্মীদেরও নির্দেশ দিয়ে থাকেন খেলাধুলার ব্যাপারে মনোযোগী হওয়ার জন্য।
এই ঐতিহ্যবাহী খেলা গুলো যেন বিলীন না হয় সেই ব্যাপারে আমাদের সকলেরই সোচ্চার থাকতে হবে। এতে শিশু থেকে শুরু করে সকল বয়সীদেরও মানসিক বিকাশে কার্যকর পদক্ষেপ রাখবে বলে জানান সচেতন মহল।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

রূপগঞ্জে ঐতিহ্যবাহী পাতিল দৌড় প্রতিযোগিতা, হাজারো দর্শকের উচ্ছ্বাস

আপডেট সময় : 01:10:58 pm, Sunday, 9 August 2026