Dhaka , Tuesday, 3 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
স্পেনের ভোটিং প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ ইয়ামালের বাবার স্কুলে থাকতেই পাইলট, বিমান দুর্ঘটনায় প্রাণ গেল নাথালিয়ার স্বর্ণের চাহিদায় ভাটা, কমল বার ও কয়েন কেনার পূর্বাভাস শুধু ‘স্যরি’ বললেই কি মুছে যায় মনের কষ্ট? ‘ও আমাকে মা-বাবার চেয়েও বেশি বোঝে’ সরাইলে পাগলা কুকুরের কামড়ে নারীসহ ৮ জন আহত, এলাকায় আতঙ্ক কালিয়াকৈরে তুরাগ নদীতে বন্ধুদের সাথে সাতার কাটতে গিয়ে নিখোজ গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকের ধাওয়া-পাল্টা ধাওয়া সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি রূপগঞ্জে গৃহবধূকে কুপিয়ে টাকা ও স্বর্ণালংকার ছিনতাই রূপগঞ্জে সিম গ্রুপের পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ টেকনাফের সাগরে মাছ ধরার নৌকায় বজ্রপাতের আঘাতে ১ জেলে নিহত! নবপ্রজন্মের মাঝে ইসলামের সৌন্দর্য ও শাশ্বত জীবনদর্শন তুলে ধরতে হবে – ইসলামী যুবসমাজ দুর্গাপুরে নাঈমুরের সাফল্যের হেট্রিক : টানা তিন পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে নতুন ইতিহাস মধুপুরে পর্নোগ্রাফি ও ইয়াবা কারবারের অভিযোগে একজন গ্রেপ্তার, মোবাইল-ল্যাপটপ উদ্ধার পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে স্মৃতিচারণ, আলোচনা ও দোয়া মাহফিল ‎গাইবান্ধায় এলজিইডির বাস্তবায়নে খানাখন্দের রাস্তা ফিরে পেল প্রাণ ভেড়ামারা সরকারি মহিলা কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত দীর্ঘদিন পর সীমান্তে বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান: সেরা রেস্তোরাঁ ও শেফদের বিসিএ সম্মাননা অনুষ্ঠিত মাদারীপুর সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বামী হত্যার পর অনিশ্চয়তায় দুই সন্তান, পাশে দাঁড়ালেন ডেপুটি স্পিকার; ল্যাবএইডে চাকরি পেলেন সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রী সন্ত্রাস ও মাদক নির্মূলে অগ্রণী ভূমিকা, শিক্ষা ও সমাজসেবায় প্রশংসিত মোঃ কাউছার ভূঁইয়া চট্টগ্রামের অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার প্রধানমন্ত্রীর খুলনা আগমন উপলক্ষে পাইকগাছা বিএনপির প্রস্তুতি সভা রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ সকল বাধা পেরিয়ে সাফল্যের শিখরে: বিসিএস ক্যাডার হিসেবে অমিত খানের নতুন যাত্রা আবার উত্তপ্ত বরিশালের চরকাউয়া: বাস ও ইজিবাইক শ্রমিকদের দ্বন্দ্বে জিম্মি তিন উপজেলার প্রায় ৬০ হাজার মানুষ কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা ২০২৬-২৭-এর উদ্বোধন, প্রধান অতিথি এমপি লুৎফুর রহমান কাজল

টাঙ্গাইলের মধুপুর শহর অটোরিকশার দখলে

  • Reporter Name
  • আপডেট সময় : 08:14:37 pm, Friday, 7 August 2026
  • 57 বার পড়া হয়েছে

আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরে দিন দিন ব্যাটারিচালিত অটোরিকশার সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় শহরের প্রধান সড়কগুলোতে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট ও বিশৃঙ্খলা। বিশেষ করে সকাল, দুপুর ও বিকেলের ব্যস্ত সময়ে শহরের গুরুত্বপূর্ণ মোড় ও বাজার এলাকায় যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে। এতে চরম দুর্ভোগে পড়ছেন পথচারী, শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ যাত্রীরা।
স্থানীয়দের অভিযোগ, প্রয়োজনের তুলনায় অতিরিক্ত অটোরিকশা চলাচল, নির্দিষ্ট স্ট্যান্ডের অভাব, যেখানে-সেখানে যাত্রী ওঠানামা এবং ট্রাফিক নিয়ম না মানার কারণে প্রতিদিনই যানজটের সৃষ্টি হচ্ছে। শহরের আনারস চত্বর, বাসস্ট্যান্ড, নতুন বাজার, হাসপাতাল মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ সমস্যা সবচেয়ে প্রকট।
ব্যবসায়ীরা জানান, দীর্ঘ যানজটের কারণে অনেক সময় ক্রেতারা বাজারে আসতে অনীহা প্রকাশ করেন। অন্যদিকে শিক্ষার্থী ও রোগীবাহী যানবাহনও সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারায় ভোগান্তি বাড়ছে।
পথচারীদের অভিযোগ, ফুটপাত না থাকায় অটোরিকশার ভিড়ের মধ্যে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। অনেক চালক ট্রাফিক আইন অমান্য করে উল্টো পথে চলাচল ও সড়কের মাঝখানে যাত্রী ওঠানামা করায় দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।
সচেতন নাগরিকরা মনে করেন, অটোরিকশা চলাচলের জন্য নির্দিষ্ট রুট ও স্ট্যান্ড নির্ধারণ, যানবাহনের সংখ্যা নিয়ন্ত্রণ এবং ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হলে এ সমস্যা অনেকাংশে কমে আসবে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ট প্রশাসন, পৌর কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, পরিকল্পিত ট্রাফিক ব্যবস্থাপনা ও কার্যকর নজরদারির মাধ্যমে মধুপুর শহরের যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক, যাতে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

স্পেনের ভোটিং প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ ইয়ামালের বাবার

টাঙ্গাইলের মধুপুর শহর অটোরিকশার দখলে

আপডেট সময় : 08:14:37 pm, Friday, 7 August 2026