Dhaka , Friday, 7 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীর বেগমগঞ্জে সিএনজিতে ১১ কেজি গাঁজা, গ্রেপ্তার ১ রূপগঞ্জে বসতভিটায় বালু ফেলার প্রতিবাদে থানার সামনে গণঅভিযোগ ও মানববন্ধন টাঙ্গাইলের মধুপুর শহর অটোরিকশার দখলে মহন গ্রামের একমাত্র সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে ৩০০ পরিবারের মানুষ প্রচলিত আইনের কাঠগড়াতেই নিশ্চিত করা হবে বিগত সব নৃশংসতার বিচার: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী মীর হেলাল প্রধানমন্ত্রীর সফর সফল করতে দিনরাত মাঠে ডিসি জাহিদুল ইসলাম মিঞা রামগঞ্জে পানিতে পড়ে শিশুর মৃত্যু বিচিত্র পেশা কুঁচিয়া ধরা কুঁচিয়া শিকারেই জীবিকা নির্বাহ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রূপগঞ্জে বিএনপির আনন্দ শোভাযাত্রা পিরোজপুরের কঁচা নদীতে ভাসমান অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার সাভারকে ভেঙে কেরানীগঞ্জে যুক্ত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে তেঁতুলঝোড়ায় জনতার বিস্ফোরণ সরাইল পুলিশের বিশেষ অভিযানে ভুয়া পলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নোয়াখালীতে মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন রূপগঞ্জের দুই প্রজন্মের দুই সেরা থানা নির্বাহী অফিসার দুর্গাপুরে কালচারাল একাডেমিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালিত পাইকগাছায় বাইসাইকেল, ভ্যান ও সেলাই মেশিন বিতরণ হাতীবান্ধা ও ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির অভিযান: ৩৫৫ বোতল ইস্কাপ সিরাপ ও মোটরসাইকেলের ট্যাংকে লুকানো গাঁজাসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল জব্দ শ্রীপুরে যুবদল নেতার হামলায় পণ্ড আইনশৃঙ্খলা বিষয়ক সচেতনামূলক সভা যুবদল আহবায়কসহ আহত ৩ চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপাল মডেল স্কুল অ্যান্ড কলেজে গণঅভ্যুত্থান দিবস পালিত ৩ হাসপাতাল ও ২ স্কুলে চউকের পরিদর্শন, পার্কিং সংকট, নকশা লঙ্ঘন ও অনিয়মে উদ্বেগ চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ ফাইনালে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া টিম যৌথ চ্যাম্পিয়ান র‌্যাব-৭ চট্টগ্রাম’র অভিযানে বাইকার গ্যাং কর্তৃক ১ লাখ পিস ইয়াবা পাচারকালে ৬ জন আটক,০৫টি মোটরসাইকেল জব্দ প্রতারণার মামলায় সালমান ও তার বোনকে আদালতে হাজিরের নির্দেশ প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন, অবশেষে মুখ খুললেন ব্রেট লি যুক্তরাষ্ট্র নতুন হামলা চালালে উপসাগরীয় দেশগুলোও নিরাপদ থাকবে না: ইরান দেড় মাসের মধ্যে সর্বোচ্চে স্বর্ণের দাম নাহিদ-আসিফদের ডকুমেন্টারিতে দেখানো উচিত ছিল: মির্জা শামারুহ মৃত্যুদণ্ড সত্ত্বেও কেন দেশে ফিরতে চাচ্ছেন শেখ হাসিনা? কাউখালীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, প্রধান অতিথি প্রতিমন্ত্রী আলহাজ্ব আহমেদ সোহেল মহজুর। রামগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

সাভারকে ভেঙে কেরানীগঞ্জে যুক্ত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে তেঁতুলঝোড়ায় জনতার বিস্ফোরণ

  • Reporter Name
  • আপডেট সময় : 08:05:43 pm, Friday, 7 August 2026
  • 2 বার পড়া হয়েছে

মোঃ আসিফুজ্জামান আসিফ,

তেঁতুলঝোড়া, ভাকুর্তা ও আমিনবাজার সাভারেই রাখতে মানববন্ধন-বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

সাভার উপজেলার ঐতিহ্য ও ভৌগোলিক অখণ্ডতা নষ্ট করে তেঁতুলঝোড়া, ভাকুর্তা ও আমিনবাজার ইউনিয়নকে কেরানীগঞ্জ মডেল উপজেলার সঙ্গে যুক্ত করার প্রস্তাবিত সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েছে এলাকাবাসী। প্রস্তাবটিকে “সাভারকে খণ্ডিত করার অপচেষ্টা” আখ্যা দিয়ে শুক্রবার তেঁতুলঝোড়া ইউনিয়নবাসীর ব্যানারে অনুষ্ঠিত হয়েছে বিশাল মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ হাজারো মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
বিক্ষোভকারীরা ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন প্রতিবাদী স্লোগান নিয়ে সমাবেশে অংশ নেন। পরে একটি বিশাল বিক্ষোভ মিছিল ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পুরো এলাকায় প্রতিবাদী জনতার উপস্থিতিতে সৃষ্টি হয় উত্তাল পরিবেশ।
সমাবেশে বক্তারা বলেন, তেঁতুলঝোড়া, ভাকুর্তা ও আমিনবাজার ইউনিয়ন যুগ যুগ ধরে সাভার উপজেলার অবিচ্ছেদ্য অংশ। শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য, কৃষি, যোগাযোগ ব্যবস্থা, ভূমি প্রশাসন, আদালত, সরকারি-বেসরকারি সেবা—সবকিছুই সাভারকেন্দ্রিক। তাই জনগণের মতামত উপেক্ষা করে এসব ইউনিয়নকে কেরানীগঞ্জের সঙ্গে যুক্ত করার উদ্যোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বক্তারা আরও বলেন, স্থানীয় জনগণের সঙ্গে কোনো ধরনের গণশুনানি, মতবিনিময় কিংবা জনমত যাচাই ছাড়াই এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। এতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা, প্রশাসনিক সেবা গ্রহণ, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় চরম ভোগান্তি সৃষ্টি হবে। পাশাপাশি সাভারের দীর্ঘদিনের প্রশাসনিক, সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যও ক্ষতিগ্রস্ত হবে।
প্রতিবাদ সমাবেশ থেকে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে তেঁতুলঝোড়া, ভাকুর্তা ও আমিনবাজার ইউনিয়নকে সাভার থেকে বিচ্ছিন্ন করার সব ধরনের উদ্যোগ বাতিল করতে হবে। অন্যথায় দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার গণআন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে লাগাতার কর্মসূচি, গণঅবস্থান, মহাসড়ক অবরোধ, গণমিছিলসহ আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।
এলাকাবাসীর ভাষ্য, সাভারের ইতিহাস, ঐতিহ্য ও প্রশাসনিক কাঠামোর সঙ্গে এই ইউনিয়নগুলোর সম্পর্ক বহু বছরের। ভৌগোলিক বাস্তবতা ও জনস্বার্থ উপেক্ষা করে নেওয়া কোনো সিদ্ধান্ত তারা মেনে নেবেন না। সাভারের অখণ্ডতা রক্ষায় প্রয়োজনে যেকোনো ত্যাগ স্বীকার করতেও তারা প্রস্তুত।
সমাবেশে উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ বলেন, এটি শুধু তিনটি ইউনিয়নের প্রশ্ন নয়; এটি সাভারের অস্তিত্ব, ঐতিহ্য ও মানুষের ন্যায্য অধিকার রক্ষার আন্দোলন। তাই এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং জনগণের স্বার্থবিরোধী যেকোনো সিদ্ধান্ত গণপ্রতিরোধের মাধ্যমে মোকাবিলা করা হবে।
প্রতিবাদ সমাবেশ শেষে আন্দোলনকারীরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত প্রস্তাবটি প্রত্যাহারের আহ্বান জানান। একই সঙ্গে তারা জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যেকোনো প্রশাসনিক পুনর্বিন্যাসের আগে সংশ্লিষ্ট এলাকার মানুষের সঙ্গে আলোচনা ও গণশুনানির দাবি জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীর বেগমগঞ্জে সিএনজিতে ১১ কেজি গাঁজা, গ্রেপ্তার ১

সাভারকে ভেঙে কেরানীগঞ্জে যুক্ত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে তেঁতুলঝোড়ায় জনতার বিস্ফোরণ

আপডেট সময় : 08:05:43 pm, Friday, 7 August 2026