
মোঃ আবু কাওছার মিঠু, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি,
দুই প্রজন্ম। দুইজন। জনপ্রিয় ব্যক্তিত্ব। একই জীবনধারা। শুধুই সময়ের ব্যবধান। কাজে, কর্মে, চেহারায় তারুণ্য। শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে একই। একজন ১৯৮৩সালের রূপগঞ্জ থানা নির্বাহী অফিসার। নাম আব্দুস সাত্তার। অন্যজন বর্তমান সময়ের রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার। নাম মোঃ সাইফুল ইসলাম। দুইজনের বয়সের পার্থক্য অনেক। কিন্তু কাজের ধরণ প্রায় এক।
রূপগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমি, রূপগঞ্জ প্রেসক্লাব ও রূপগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা সহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে আছে আব্দুস সাত্তার মহোদয়ের নাম। ৫০বছরের ঊর্ধ্বের শিক্ষানুরাগী ও সমাজপতিদের মনে এক নামেই যার স্থান তিনিই আব্দুস সাত্তার। হয়তো এমনি করে মোঃ সাইফুল ইসলাম মহোদয়ের নাম ও কর্ম একদিন সকলের মনে স্মরণ হয়ে থাকবে। তিনি রূপগঞ্জের সার্বিক উন্নয়নের পাশাপাশি সকল অসংগতিতে ভূমিকা রাখছেন। মাদক নির্মুলে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দখলবাজদের বিরুদ্ধে সোচ্চার। আইনের প্রতি শ্রদ্ধাশীল। আনুগত্ব। এই দুই প্রজন্মের দুইজন কর্মকর্তা গত ৬আগষ্ট-২৬ কথা বলেছেন। স্মৃতিচারণ করেছেন।
সাহস ও দৃঢ় প্রত্যয় থেকে রূপগঞ্জবাসী অনেক কিছু পেয়েছে। শিখেছেও। এখনো তা চলছে। এই ক্ষুদ্র পরিসরে তাদের কর্মময় জীবন লিখে শেষ করা যাবে না। দুজনকেই রূপগঞ্জবাসীর পক্ষে শুভেচ্ছা। স্বাগতম। সশ্রদ্ধ সালাম।

























