Dhaka , Sunday, 19 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ফতুল্লায় গোসলঘর নির্মাণ উদ্বোধন ও বৃক্ষ বিতরণ ঝালকাঠিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন রাজাপুরে ঘর মেরামতের সময় টিনের চালা থেকে পা ফসকে পড়ে কাঠমিস্ত্রীর মৃত্যু পাইকগাছায় ‘উদয়ী-মধুরাজ’ বাজপাখি উদ্ধার; চলছে চিকিৎসা লক্ষ্মীপুরে ধানক্ষেত থেকে ইট ভাটা শ্রমিকের মুখ বাধাঁ লাশ উদ্ধার মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা “যোগ্যদের স্বীকৃতি দিতে পেরে গর্বিত”:- মেয়র ডা. শাহাদাত হোসেন লালমনিরহাটের মহেন্দ্রনগরে নিখোঁজের পর পুকুরে ভাসছিল বৃদ্ধের নিথর দেহ ঝালকাঠিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি ইলেন ভুট্টো নলছিটিতে সেলাই মেশিন, খেলাধুলার সামগ্রী ও বাদ্যযন্ত্র বিতরণ নোয়াখালীতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  সরাইলে নুরু আলী হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন  নোয়াখালীতে শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নোয়াখালীতে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নারী নিহত কাউখালী উপজেলা প্রশাসনের সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান বাংলাদেশি শ্রমিকের ঘামে টিকছে পর্তুগালের কৃষি ; খরা-শ্রমিক সংকট মোকাবেলায় প্রযুক্তি নির্ভরতা বৃদ্ধি পার্কের লেকে গোসল করতে নেমে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু স্থানীয় সন্ত্রাসীদের হামলায় চবি’র তিন শিক্ষার্থী আহত;গ্রেফতার ১ মধুপুরে ঢাকা বিভাগীয় স্কাউট অ্যাডভেঞ্চার ক্যাম্প শুরু দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর হিলিতে তেল নিতে গিয়ে সাংবাদিকসহ ৩ জন অসুস্থ আড়াইহাজরে বসতবাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছে হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে : ধর্মমন্ত্রী শাজাহানপুর-এ শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত বৃদ্ধের বিরুদ্ধে মামলা এই সংসদ জনগণের সংসদ,সম্মানিত ভোটারদের প্রতি আমারও দায়বদ্ধতা রয়েছে :ডেপুটি স্পিকার পাইকগাছায় হাম-রুবেলা ভ্যাকসিন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী বর্তমানে অপতথ্য ও গুজব মহামারি আকার ধারণ করেছে: ফারুক ওয়াসিফ বাংলাদেশকে ‘রেইনবো নেশন’ হিসেবে গড়ে তোলার প্রতিচ্ছবি যেন এই সাংগ্রাই উৎসব:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

‍‍‍‍‍‍এডিপিসি বোর্ড অব ট্রাস্টি’র তৃতীয় সভায় বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা প্রশংসিত – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ।

  • Reporter Name
  • আপডেট সময় : 10:23:31 pm, Tuesday, 25 January 2022
  • 224 বার পড়া হয়েছে

‍‍‍‍‍‍এডিপিসি বোর্ড অব ট্রাস্টি'র তৃতীয় সভায় বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা প্রশংসিত - দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ।

দৈনিক আজকের বাংলা ডেস্ক।।

এশিয়ান ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস সেন্টার (এডিপিসি)-এর বোর্ড অফ ট্রাস্টি’র তৃতীয় সভা আজ ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতেই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোহসীন বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনায় গৃহীত কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া দুর্যোগ ঝুঁকিহ্রাস কার্যক্রমের অনুবৃত্তিক্রমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দুর্যোগ সহনীয় বাংলাদেশ গড়তে সরকারের গৃহিত বিভিন্ন কার্যক্রম বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। দুর্যোগে নিরাপদ বিশ্ব গড়ে তুলতে এডিপিসি’র অনবদ্য ভুমিকা বর্তমান করোনা অতিমারির মধ্যে যেভাবে কার্যকর রয়েছে,তা ভবিষ্যতেও চলমান থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন ।

সভায় বাংলাদেশ, ভারত, চীন, পাকিস্তান, কম্বোডিয়া, নেপাল, ফিলিপাইনস, শ্রীলংকা এবং থাইল্যান্ডের দুর্যোগ ব্যবস্থাপনায় বিশেষজ্ঞ প্রতিনিধিবৃন্দ অংশ নেন। সভায় এশিয়ান ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস সেন্টারের সামগ্রিক কার্যাবলী সম্পর্কে আলোচনা করা হয়। বাংলাদেশসহ এশিয়ার অন্যান্য দেশসমূহের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা ও কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় অংশগ্রহণকারী বিভিন্ন দেশের বিশেষজ্ঞ প্রতিনিধিগণ দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনাকে অত্যন্ত কার্যকরী বলে মতামত ব্যক্ত করেন। বিশ্বের অনেক দেশেই বর্তমানে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা মডেল অনুসরণ করছেন বলেও সভায় অভিমত ব্যক্ত করা হয়।

২০২১ সালে এডিপিসির বোর্ড অব ট্রাস্টির চেয়ার হিসেবে বাংলাদেশের পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোহসীন দায়িত্ব পালন করেছিলেন।

উল্লেখ্য এশীয় প্রশান্ত মহাসাগরীয় দেশ ও সম্প্রদায়কে ডিআরআর (দুর্যোগ ঝুঁকিহ্রাস) ব্যবস্থা,প্রাতিষ্ঠানিক ডিআরআর ব্যবস্থা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা তৈরীতে বন্যা,ভূমিকম্প,ঘূর্ণিঝড়,খরাসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় প্রতিরোধী হয়ে উঠার ক্ষেত্রে প্রযুক্তিগত সেবাও দিয়ে আসছে এডিপিসি।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফতুল্লায় গোসলঘর নির্মাণ উদ্বোধন ও বৃক্ষ বিতরণ

‍‍‍‍‍‍এডিপিসি বোর্ড অব ট্রাস্টি’র তৃতীয় সভায় বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা প্রশংসিত – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ।

আপডেট সময় : 10:23:31 pm, Tuesday, 25 January 2022