Dhaka , Wednesday, 5 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বাংলাদেশকে চিরতরে ফ্যাসিস্টমুক্ত রাখতে পারলে শহিদদের প্রতি প্রকৃত সম্মান জানানো হবে: ইবি উপাচার্য স্বপ্নের সুরে এগিয়ে চলা মধুপুরের গীতিকার আমিনুল ইসলাম সেলিম জনআকাঙ্ক্ষা ও জুলাই সনদের আলোকে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ :- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে :- মেয়র ডা. শাহাদাত হোসেন জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে শিল্পকলায় আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জুলাইয়ে দলমত নির্বিশেষে সকলের অংশগ্রহণে স্বৈরাচারের বিদায় ঘন্টা বেজে ওঠে -জাহান্দার আলী এমপি মাদারীপুরে যথাযোগ্য শ্রদ্ধা ও মর্যাদায় পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস ৪৭ টি বুলেটের আঘাতের পরও আহতদের তালিকায় অন্তর্ভুক্ত হননি রামগঞ্জের সিহাব জাফর ইকবালের সঙ্গে প্রেম নিয়ে যে তথ্য দিলেন ববিতা আয়ের দিক থেকে অনন্য উচ্চতায় রিয়াল মাদ্রিদ পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান কাঁচামরিচ আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, এসেছে ২৬ টন হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রুমিন ফারহানা দেশকে কিভাবে ধ্বংস করা যায় সেই সব ব্লু-প্রিন্ট গণভবনে বানানো হতো: পার্থ সরাইল ফারজানা আনোয়ার ডায়াগনস্টিক সেন্টারে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ। জুলাই গণঅভ্যুত্থানের গণরায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ী ও নাগেশ্বরী সীমান্তে ১৫ বিজিবির টানা ৩টি অভিযান: ১৪ লাখ টাকার ভারতীয় স্বর্ণ কাতান শাড়ী, গাঁজা ও ইস্কাপ সিরাপ জব্দ সোনারগাঁয়ে অটোরিকশাচালকের রহস্যজনক মৃত্যু, স্ত্রী ও শ্বশুর থানায় রূপগঞ্জে মাদকবিরোধী সভা, মাদক নির্মূলে পুলিশ-জনতার সমন্বিত উদ্যোগের আহ্বান দুর্গাপুরে খাল খননের বকেয়া মজুরির দাবিতে ইউএনও কার্যালয় ঘেরাও করে শ্রমিকদের বিক্ষোভ গাজীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন হরিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির ভাইভা অনুষ্ঠিত রামগঞ্জে গাজা ও ইয়াবা সেবনের অপরাধে বিএনপি নেতাকে বহিষ্কার নগরীর ২৫ ওয়ার্ডে পাইলট প্রকল্প হিসেবে বিনামূল্যে বর্জ্য সংগ্রহ করবে চসিক:- মেয়র ডা. শাহাদাত হোসেন রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল-শিবির সংঘর্ষ, উত্তেজনায় দিনভর অচলাবস্থা সত্যের প্রতীক খাল খননের নামে নদী ও ফসলি জমি কাটার অভিযোগ: এলাকাবাসীর ক্ষোভ রূপগঞ্জের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত পূর্বাচল উপশহরে ডাকাতি করে পালানোর সময় লুন্ঠিত মালামালসহ  গ্রেফতার || ৬ জন মাইক্রোবাস জব্দ

জনআকাঙ্ক্ষা ও জুলাই সনদের আলোকে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ :- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

  • Reporter Name
  • আপডেট সময় : 04:56:37 pm, Wednesday, 5 August 2026
  • 2 বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো:

ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চট্টগ্রাম নিউমার্কেট মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি।

৫ আগষ্ট বুধবার সকালে, স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি জুলাই গণঅভ্যুত্থানের মহান শহীদদের স্মৃতির প্রতি এই শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণ শেষে প্রতিমন্ত্রী শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং বিপ্লবের চেতনাকে সমুন্নত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে গণমাধ্যমের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-শ্রমিক-জনতার অভূতপূর্ব ঐক্যের মাধ্যমে দেশ পুনরায় গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে। এই ঐতিহাসিক অভ্যুত্থানের মূল লক্ষ্যই ছিল বাংলাদেশের প্রান্তিক মানুষের জীবনমানের উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সমাজ থেকে সকল ধরনের বৈষম্য চিরতরে দূর করা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতৃত্বে বর্তমান গণতান্ত্রিক সরকার জনগণের সে লক্ষ্য বাস্তবায়নেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে অভিমত ব্যক্ত করেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল।

রাষ্ট্রীয় সংস্কার ও সংবিধান সংশোধনের বিষয়ে প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, “জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঘোষিত ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’-এর আলোকেই বিএনপি সরকার যাবতীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করবে। ইতিমধ্যেই সরকারের গঠিত সংবিধান সংশোধন কমিটি তাদের কার্যক্রম শুরু করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের কাছে দায়বদ্ধ একটি রাজনৈতিক দল। ফলে কোনো ধরনের তাড়াহুড়া বা হটকারী সিদ্ধান্ত না নিয়ে, সকল অংশীজন ও সাধারণ মানুষের সাথে পরামর্শ ও মতবিনিময়ের মাধ্যমে প্রয়োজনীয় সংবিধান সংশোধন গ্রহণ করা হবে।”

সংবিধান সংশোধন প্রক্রিয়ার শুভসূচনার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ঐতিহাসিক জুলাই আন্দোলনে অংশ নেওয়া ২০২৪ সালের সকল বীর জুলাইযোদ্ধা ও সাধারণ জনগণকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।

উক্ত শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা প্রশাসক, সিএমপি পুলিশ কমিশনার, চট্টগ্রাম জেলা রেঞ্জের ডিআইজি সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশকে চিরতরে ফ্যাসিস্টমুক্ত রাখতে পারলে শহিদদের প্রতি প্রকৃত সম্মান জানানো হবে: ইবি উপাচার্য

জনআকাঙ্ক্ষা ও জুলাই সনদের আলোকে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ :- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

আপডেট সময় : 04:56:37 pm, Wednesday, 5 August 2026