Dhaka , Wednesday, 5 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থানের গণরায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ী ও নাগেশ্বরী সীমান্তে ১৫ বিজিবির টানা ৩টি অভিযান: ১৪ লাখ টাকার ভারতীয় স্বর্ণ কাতান শাড়ী, গাঁজা ও ইস্কাপ সিরাপ জব্দ সোনারগাঁয়ে অটোরিকশাচালকের রহস্যজনক মৃত্যু, স্ত্রী ও শ্বশুর থানায় রূপগঞ্জে মাদকবিরোধী সভা, মাদক নির্মূলে পুলিশ-জনতার সমন্বিত উদ্যোগের আহ্বান দুর্গাপুরে খাল খননের বকেয়া মজুরির দাবিতে ইউএনও কার্যালয় ঘেরাও করে শ্রমিকদের বিক্ষোভ গাজীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন হরিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির ভাইভা অনুষ্ঠিত রামগঞ্জে গাজা ও ইয়াবা সেবনের অপরাধে বিএনপি নেতাকে বহিষ্কার নগরীর ২৫ ওয়ার্ডে পাইলট প্রকল্প হিসেবে বিনামূল্যে বর্জ্য সংগ্রহ করবে চসিক:- মেয়র ডা. শাহাদাত হোসেন রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল-শিবির সংঘর্ষ, উত্তেজনায় দিনভর অচলাবস্থা সত্যের প্রতীক খাল খননের নামে নদী ও ফসলি জমি কাটার অভিযোগ: এলাকাবাসীর ক্ষোভ রূপগঞ্জের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত পূর্বাচল উপশহরে ডাকাতি করে পালানোর সময় লুন্ঠিত মালামালসহ  গ্রেফতার || ৬ জন মাইক্রোবাস জব্দ রূপগঞ্জে মাদ্রাসা ও কবরস্থানের জমি উদ্ধারের দাবিতে স্মারকলিপি প্রদান মধুপুরে বৃদ্ধকে পিটিয়ে আহতের অভিযোগ, নগদ ১ লাখ ৮০ হাজার টাকা লুটের দাবি বোচাগঞ্জ ও বিরল সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ট্যাপেন্টাডল, দেশি মদ ও মোটরসাইকেল জব্দ; আটক ২ প্রাণ দেবে তারুণ্য, ভুগবে পরিবার, সুবিধা নেবে এলিট শ্রেণি: আসিফ ৩৪ বছর বয়সেই ফুটবলকে বিদায় বলে দিতে পারেন নেইমার শ্রীলঙ্কায় ভারী বৃষ্টি ও বন্যায় ৬ জনের ‍মৃত্যু অর্থবছরের শুরুতেই তৈরি পোশাক রপ্তানিতে ধাক্কা বাড়তি বিদ্যুৎ বিল বিতর্ক, যা বললেন তাসনিম জারা প্রতিবন্ধিতা যেন স্বপ্নের পথে বাধা না হয়: ডিসি ফরিদা ‘আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়বে, বিশ্বজয়ের স্বপ্ন নিয়েই এগিয়ে যেতে হবে’: মেয়র ডা. শাহাদাত হোসেন রায়পুরায় প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার দুই কালীগঞ্জ-ঢাকা বাস সার্ভিসের উদ্বোধন রূপগঞ্জে সাবেক মন্ত্রী গাজীর দখল থেকে মাদ্রাসার জমি দখলমুক্ত করতে প্রধানমন্ত্রী বরাবর তৈমূরের স্বারকলিপি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শিক্ষা কর্মকর্তার হলো উচিৎ শিক্ষা।

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট সময় : 01:02:53 pm, Wednesday, 5 August 2026
  • 1 বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো:

সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, কিশোর গ্যাংসহ সকল প্রকার অপরাধ দমনে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ০৪ আগস্ট ২০২৬ ইং চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন জঙ্গল সলিমপুরে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দা।

প্রধান অতিথির বক্তব্যে নবনিযুক্ত চট্টগ্রামের ডিআইজি বলেন, চট্টগ্রাম রেঞ্জে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের কোনো স্থান নেই এবং ভবিষ্যতেও থাকবে না। জননিরাপত্তা বিঘ্নিত করে কিংবা রাষ্ট্রবিরোধী যেকোনো অপতৎপরতায় জড়িতদের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। তিনি অপরাধমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সর্বস্তরের জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাং দমনে বাংলাদেশ পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে চট্টগ্রাম রেঞ্জ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এ কার্যক্রমকে আরও বেগবান করতে চট্টগ্রাম রেঞ্জের প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে মাদকবিরোধী সমাবেশ, সচেতনতামূলক কর্মসূচি ও বিশেষ অভিযান পরিচালনা করা হবে। মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও অপরাধচক্রের গডফাদারদের উদ্দেশে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আইনের হাত থেকে কোনো অপরাধীই রেহাই পাবে না এবং মাদকের বিস্তারের নেটওয়ার্ক সম্পূর্ণরূপে ভেঙে দেওয়া হবে।

সভায় পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম বলেন, জনসম্পৃক্ততাভিত্তিক পুলিশিংয়ের মাধ্যমেই অপরাধ নিয়ন্ত্রণ আরও কার্যকর করা সম্ভব। তিনি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান এবং একটি নিরাপদ, মাদকমুক্ত ও সন্ত্রাসবিরোধী সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

পুলিশ সুপার উপস্থিত জনসাধারণের প্রতি নির্ভয়ে ও নিঃসংকোচে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং এবং অন্যান্য অপরাধ সংক্রান্ত তথ্য পুলিশকে প্রদানের আহ্বান জানান। তিনি বলেন, জনগণের তথ্যের ভিত্তিতে দ্রুত, কার্যকর ও আইনসম্মত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি অপরাধ প্রতিরোধে গৃহীত বিভিন্ন কর্মসূচির ইতিবাচক ফলাফল অচিরেই দৃশ্যমান হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভা শেষে উপস্থিত স্থানীয় বাসিন্দারা এলাকার আইন-শৃঙ্খলা, মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজি প্রতিরোধে বিভিন্ন মতামত ও পরামর্শ প্রদান করেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানের গণরায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আপডেট সময় : 01:02:53 pm, Wednesday, 5 August 2026