Dhaka , Tuesday, 4 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
খাল খননের নামে নদী ও ফসলি জমি কাটার অভিযোগ: এলাকাবাসীর ক্ষোভ রূপগঞ্জের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত পূর্বাচল উপশহরে ডাকাতি করে পালানোর সময় লুন্ঠিত মালামালসহ  গ্রেফতার || ৬ জন মাইক্রোবাস জব্দ রূপগঞ্জে মাদ্রাসা ও কবরস্থানের জমি উদ্ধারের দাবিতে স্মারকলিপি প্রদান মধুপুরে বৃদ্ধকে পিটিয়ে আহতের অভিযোগ, নগদ ১ লাখ ৮০ হাজার টাকা লুটের দাবি বোচাগঞ্জ ও বিরল সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ট্যাপেন্টাডল, দেশি মদ ও মোটরসাইকেল জব্দ; আটক ২ প্রাণ দেবে তারুণ্য, ভুগবে পরিবার, সুবিধা নেবে এলিট শ্রেণি: আসিফ ৩৪ বছর বয়সেই ফুটবলকে বিদায় বলে দিতে পারেন নেইমার শ্রীলঙ্কায় ভারী বৃষ্টি ও বন্যায় ৬ জনের ‍মৃত্যু অর্থবছরের শুরুতেই তৈরি পোশাক রপ্তানিতে ধাক্কা বাড়তি বিদ্যুৎ বিল বিতর্ক, যা বললেন তাসনিম জারা প্রতিবন্ধিতা যেন স্বপ্নের পথে বাধা না হয়: ডিসি ফরিদা ‘আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়বে, বিশ্বজয়ের স্বপ্ন নিয়েই এগিয়ে যেতে হবে’: মেয়র ডা. শাহাদাত হোসেন রায়পুরায় প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার দুই কালীগঞ্জ-ঢাকা বাস সার্ভিসের উদ্বোধন রূপগঞ্জে সাবেক মন্ত্রী গাজীর দখল থেকে মাদ্রাসার জমি দখলমুক্ত করতে প্রধানমন্ত্রী বরাবর তৈমূরের স্বারকলিপি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শিক্ষা কর্মকর্তার হলো উচিৎ শিক্ষা। নোয়াখালীতে ডাকাতির ৩ দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার চবিতে দুই দিনব্যাপী ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপন অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর দুর্গাপুরে ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পাইকগাছায় প্রশাসনের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় পাইকগাছা-কয়রাকে আধুনিক ও বাসযোগ্য অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করবো-এমপি ফাহমিদা হক মতলব উত্তরে থামছেই না চুরি, এক রাতে উধাও আরও ৪ ট্রান্সফরমার বৃহত্তর নোয়াখালী অঞ্চলে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল আশা সিমেন্ট গাজীপুরে রোটারি ক্লাব অব ভাওয়ালের বৃক্ষরোপণ কর্মসূচি নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু নোয়াখালীর বেগমগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার  ইবিতে শহীদ আনাসের লেখা চিঠির স্মৃতিফলক উন্মোচন

খাল খননের নামে নদী ও ফসলি জমি কাটার অভিযোগ: এলাকাবাসীর ক্ষোভ

  • Reporter Name
  • আপডেট সময় : 05:32:41 pm, Tuesday, 4 August 2026
  • 1 বার পড়া হয়েছে

আব্বাস উদ্দিন,

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নে সরাকান্দি খাল ও সীমানা খাল স্বেচ্ছাশ্রমে ব্যক্তি উদ্যোগে খননের কার্যক্রম নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। খাল খননের অনুমোদন পাওয়ার পর সংশ্লিষ্টরা খালের পরিবর্তে পাশ্ববর্তী চেত্রা নদী এবং পানির নিচে থাকা ফসলি জমিতে খননকাজ চালাচ্ছেন—এমন অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

জানা গেছে, সড়াকান্দি খাল ও সীমানা খাল দুটি খননের অনুমোদন পান অরুয়াইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. এনামুল হক এবং অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জাতীয় পার্টির নেতা মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। জনস্বার্থে নিয়মনীতি অনুসরণ করে খাল খননের প্রত্যাশায় তিন দিন আগে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে খননকাজের উদ্বোধন করেন।

তবে স্থানীয়দের অভিযোগ, উদ্বোধনের পর খালের পরিবর্তে চেত্রা নদীতে খননকাজ শুরু করা হয়। বিষয়টি নিয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ জানান।

অভিযোগের বিষয়ে খননকাজের দায়িত্বশীলরা দাবি করেছেন, তাঁরা নদী নয়, সরাকান্দি খালই খনন করছেন।

এদিকে স্থানীয়দের প্রশ্ন, বর্তমানে বর্ষা মৌসুমে সড়াকান্দি খালের ওপর প্রায় ১০ থেকে ১২ ফুট পানি রয়েছে এবং অনেক স্থানে খালের দৃশ্যমান চিহ্নও নেই। এমন পরিস্থিতিতে কীভাবে খালের অবস্থান নির্ধারণ করে খননকাজ পরিচালনা করা হচ্ছে, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয়দের আরও অভিযোগ, অধিক লাভের আশায় পানির নিচে থাকা ফসলি জমির মাটি কেটে বিক্রি করা হচ্ছে, যার ফলে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কৃষকরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।

এ বিষয়ে এলাকাবাসী খাল খননের নামে ব্যক্তি স্বার্থসংশ্লিষ্ট কার্যক্রম বন্ধ করতে যথাযথ কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খাল খননের নামে নদী ও ফসলি জমি কাটার অভিযোগ: এলাকাবাসীর ক্ষোভ

খাল খননের নামে নদী ও ফসলি জমি কাটার অভিযোগ: এলাকাবাসীর ক্ষোভ

আপডেট সময় : 05:32:41 pm, Tuesday, 4 August 2026