Dhaka , Monday, 3 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছা-কয়রাকে আধুনিক ও বাসযোগ্য অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করবো-এমপি ফাহমিদা হক মতলব উত্তরে থামছেই না চুরি, এক রাতে উধাও আরও ৪ ট্রান্সফরমার বৃহত্তর নোয়াখালী অঞ্চলে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল আশা সিমেন্ট গাজীপুরে রোটারি ক্লাব অব ভাওয়ালের বৃক্ষরোপণ কর্মসূচি নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু নোয়াখালীর বেগমগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার  ইবিতে শহীদ আনাসের লেখা চিঠির স্মৃতিফলক উন্মোচন এমপি লুৎফুর রহমান কাজলের সঙ্গে রামু ব্রিকফিল্ড মালিক সমিতির নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ কাউখালীতে গাঁজা-ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কাউখালীতে ৩০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ, এতিমখানায় বিতরণ বস্তুনিষ্ঠতাই সঠিক সাংবাদিকতার মানদণ্ড: তথ্য ও সম্প্রচারমন্ত্রী সংসদীয় গণতন্ত্র শক্তিশালী হলেই জুলাই শহীদদের আত্মমর্যাদা প্রতিষ্ঠিত হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী চট্টগ্রাম জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ধারাবাহিক অভিযানে শীর্ষ সন্ত্রাসী চক্রে বড় আঘাত; আলোচিত শীর্ষ সন্ত্রাসীর সহযোগীসহ গ্রেফতার ০২, উদ্ধার বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি গ্যাসের স্বল্পচাপে উৎপাদন ব্যাহত, রান্নার চুলা নিভু নিভু টক্সিকে যশ–কিয়ারার ঘনিষ্ঠতা নিয়ে সমালোচনা, কড়া জবাব হুমা কুরেশির ভারতীয় দলে ডাক পাওয়া কে এই আকিব নবি জ্বালানির দাম বাড়তেই যুক্তরাজ্যে চুরির হিড়িক, প্রতিদিন উধাও ৩ কোটি টাকার তেল জনতাসহ সরকারি সব ব্যাংকে নিয়মিত পদোন্নতির দাবি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল দুবাইয়ে বেনজীরের জামিন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি; চাঞ্চল্যকর হত্যা মামলার মূল আসামি গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র চন্দনাইশে মাদকসহ আটক দুই তরুণকে রাজনৈতিক মামলায় চালান ​পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: মাদক ও যানবাহনসহ গ্রেফতার ১, পলাতকদের খোঁজে তৎপরতা মধুপুরের ব্যস্ততম সাথী সিনেমা হল সড়ক এখন মরণফাঁদ, চরম দুর্ভোগে জনসাধারণ ও ব্যবসায়ীরা চট্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত রামু গর্জনিয়াতে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন ইউএনও জিল্লুর রহমান রামুতে ইট প্রস্তুতকারক সমিতির নতুন কমিটি গঠন; সভাপতি রফিক, সম্পাদক জামাল লোহাগাড়ায় সাদিয়া-ইভার প্রাইভেটকারে গোপন চেম্বারে তল্লাশি চালিয়ে ১৬ হাজার ইয়াবা; আটক ৪ রূপগঞ্জের নারী শিক্ষার প্রাণকেন্দ্র সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে নতুন অধ্যক্ষের যোগদান

মতলব উত্তরে থামছেই না চুরি, এক রাতে উধাও আরও ৪ ট্রান্সফরমার

  • Reporter Name
  • আপডেট সময় : 08:48:49 pm, Monday, 3 August 2026
  • 2 বার পড়া হয়েছে

মোঃ মাহফুজ আলম, চাঁদপুর জেলা প্রতিনিধি,

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ট্রান্সফরমার চুরির ঘটনা যেন কোনোভাবেই থামছে না। গত তিন মাসে উপজেলার বিভিন্ন এলাকায় অন্তত ১২টি ট্রান্সফরমার চুরির ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ফতেপুর পশ্চিম ইউনিয়নের পূর্ব নাউরী ও ফৈলাকান্দি গ্রামে এক রাতেই চারটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। নতুন এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত শুক্রবার গভীর রাতে দুটি গ্রামের চারটি সচল বিদ্যুৎ ট্রান্সফরমার খুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। সকালে বিদ্যুৎ না থাকায় খোঁজ নিয়ে তারা ট্রান্সফরমার উধাও দেখতে পান। পরে আশপাশের এলাকা থেকে ট্রান্সফরমারের ভাঙা অংশ, খোলস ও বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

ভুক্তভোগীদের দাবি, সচল উচ্চ ভোল্টেজ লাইনের ট্রান্সফরমার খুলে নিয়ে যাওয়া সাধারণ চোরের পক্ষে সম্ভব নয়। এজন্য বিশেষ কারিগরি দক্ষতা ও সরঞ্জাম প্রয়োজন। ঘটনাস্থলে ভারী বুটের ছাপ এবং স্পটলাইট ব্যবহারের আলামত পাওয়া গেছে বলেও তাদের দাবি।

এদিকে ট্রান্সফরমার চুরির পর নতুন ট্রান্সফরমার বসাতে প্রায় ৩০ হাজার টাকা দাবি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত গ্রাহকরা। তাদের ভাষ্য, ভবিষ্যতে আবার চুরি হলে আরও ৬০ থেকে ৭০ হাজার টাকা ব্যয় হতে পারে বলেও জানানো হয়েছে।

স্থানীয়দের প্রশ্ন, সরকারি বিদ্যুৎ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কার? ট্রান্সফরমার চুরি হলে তার আর্থিক বোঝা কেন সাধারণ গ্রাহকদের বহন করতে হবে? প্রতিস্থাপনের নামে অর্থ দাবি করার ক্ষেত্রে সরকারি নীতিমালা কী?

একের পর এক ট্রান্সফরমার চুরির ঘটনায় সংঘবদ্ধ চক্র সক্রিয় রয়েছে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। তারা দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত, চুরি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং গ্রাহকদের হয়রানি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছা-কয়রাকে আধুনিক ও বাসযোগ্য অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করবো-এমপি ফাহমিদা হক

মতলব উত্তরে থামছেই না চুরি, এক রাতে উধাও আরও ৪ ট্রান্সফরমার

আপডেট সময় : 08:48:49 pm, Monday, 3 August 2026