Dhaka , Monday, 3 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ঢাকায় আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি; চাঞ্চল্যকর হত্যা মামলার মূল আসামি গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র চন্দনাইশে মাদকসহ আটক দুই তরুণকে রাজনৈতিক মামলায় চালান ​পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: মাদক ও যানবাহনসহ গ্রেফতার ১, পলাতকদের খোঁজে তৎপরতা মধুপুরের ব্যস্ততম সাথী সিনেমা হল সড়ক এখন মরণফাঁদ, চরম দুর্ভোগে জনসাধারণ ও ব্যবসায়ীরা চট্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত রামু গর্জনিয়াতে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন ইউএনও জিল্লুর রহমান রামুতে ইট প্রস্তুতকারক সমিতির নতুন কমিটি গঠন; সভাপতি রফিক, সম্পাদক জামাল লোহাগাড়ায় সাদিয়া-ইভার প্রাইভেটকারে গোপন চেম্বারে তল্লাশি চালিয়ে ১৬ হাজার ইয়াবা; আটক ৪ রূপগঞ্জের নারী শিক্ষার প্রাণকেন্দ্র সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে নতুন অধ্যক্ষের যোগদান পাইকগাছায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা জন্মভূমি পাইকগাছায় পিসি রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত মধুপুরে কুকুরের আক্রমনে আহত -৩, আতঙ্কে দিন কাটাচ্ছে এলাকাবাসী পটিয়া থানা পুলিশের দুর্ধর্ষ অভিযান; ০৪টি চোরাই সিএনজি অটোরিকশাসহ আন্তঃজেলা চক্রের ০৩ সদস্য গ্রেফতার আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক:- ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে নিজের পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী বাংলাদেশের ইতিহাসে এক দিনের জন্যও দুদক স্বাধীনভাবে কাজ করেনি: সাবেক রাবি উপাচার্য কাউখালীতে কঁচা নদীতে নৌ পুলিশের অভিযানে ৭ হাজার মিটার অবৈধ বেহুন্দি জাল উদ্ধার, আগুনে ধ্বংস চরভদ্রাসনের নবাগত ইউএনওর সঙ্গে বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মধুপুরে বিজিএসের উদ্যোগে তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন ছাত্র জনতার বিপ্লবের প্রতিফলন এদেশের মানুষ এখনো পায়নি: রামগঞ্জে জুলাই যোদ্ধা সানজিদা চৌধুরী এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না: ডিসি জাহিদ ইসলাম নোয়াখালীতে সমাবেশের নামে উসকানি ও মিথ্যাচারের প্রতিবাদে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন; সরকারের জরুরি হস্তক্ষেপ ও নিরাপত্তার দাবি নৈতিক ও মানবিক জাতি গঠনের মূল ভিত্তি হলো সুশিক্ষা: এমপি জহিরুল দেশের প্রান্তিক পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড়দের বাছাই করে ক্রীড়া অঙ্গনের সমৃদ্ধি ঘটাতে চাই:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল। ভয়াবহ দাবানলে সস্ত্রীক ফ্রান্স ছাড়লেন জর্জ ক্লুনি বিশ্বকাপ ট্রফি বিক্রি করে বিতর্কের মুখে ফ্রান্সের ফুটবলার যমজ কনে, যমজ বর, যমজ পুরোহিত, যমজ সহকারী – সম্পন্ন হলো ‘ঐতিহাসিক’ এক বিয়ে

ঢাকায় আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি; চাঞ্চল্যকর হত্যা মামলার মূল আসামি গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র

  • Reporter Name
  • আপডেট সময় : 01:07:10 pm, Monday, 3 August 2026
  • 0 বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো:

গত ১০ জুলাই ২০২৬ ইং, সকালে হাটহাজারী মডেল থানাধীন মেখল ইউনিয়নের পশ্চিম মেখল এলাকায় পূর্ব বিরোধের জেরে মুহাম্মদ নুরুল আজিম (৪৮)-কে প্রথমে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই চট্টগ্রাম জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও হাটহাজারী মডেল থানা পুলিশের যৌথ অভিযানে মামলার এজাহারনামীয় আসামি মোহাম্মদ মোরশেদ প্রকাশ আকিল এবং মোঃ আলী আকবর গ্রেফতার হলেও মূল পরিকল্পনাকারী দিদার বিভিন্ন সময়ে বাকলিয়া, রাউজান, খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি, সিলেটের গোয়াইনঘাট এবং সর্বশেষ ঢাকার কেরানীগঞ্জে আত্মগোপন করে।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম (বিপিএম)’র সার্বিক দিকনির্দেশনায় হাটহাজারী মডেল থানার একটি চৌকস আভিযানিক দল দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি, তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও ধারাবাহিক অনুসন্ধানের মাধ্যমে জেলা পুলিশের ধারাবাহিক ও গোয়েন্দা তথ্যনির্ভর অভিযানে বহুল আলোচিত মেখল নুরুল আজিম হত্যা মামলার এজাহারনামীয় ১নং আসামি মোঃ দিদারুল আলম (৪৭)-কে গত ০২ আগস্ট ২০২৬ রাত আনুমানিক ১০:০০ ঘটিকায় ঢাকা জেলার কেরানীগঞ্জ থানাধীন গাদাবাগ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আত্মগোপনে থাকা দিদারুল আলমকে গ্রেফতার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ। পুলিশের নিবিড় গোয়েন্দা নজরদারি, প্রযুক্তিনির্ভর অনুসন্ধান এবং ধারাবাহিক অভিযানের মুখে শেষ পর্যন্ত সে গ্রেফতার এড়াতে ব্যর্থ হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানায়, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভিকটিমের সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ সৃষ্টি হয়। সেই বিরোধের ধারাবাহিকতায় সে সহযোগী আকিলকে সঙ্গে নিয়ে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড সংঘটিত করে। পরবর্তীতে তার দেখানো মতে নিজ বাড়ি সংলগ্ন গোয়ালঘরে লুকিয়ে রাখা হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কিরিচ ও একটি রামদা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত দিদারের বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে ৬টি সাজা ও গ্রেফতারি পরোয়ানা কার্যকর হওয়ার অপেক্ষায় ছিল। অপরদিকে তার সহযোগী মোরশেদের বিরুদ্ধে ৪টি মামলা এবং ১ বছরের সাজা পরোয়ানা মূলতবি ছিল।

চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়ে দিয়েছে, পরিকল্পিত হত্যাকাণ্ড, সন্ত্রাস, মাদক ও সংঘবদ্ধ অপরাধের সঙ্গে জড়িত কোনো অপরাধীই আইনের হাত থেকে রেহাই পাবে না। গোয়েন্দা তথ্য, আধুনিক প্রযুক্তি এবং পেশাদার আভিযানিক কৌশলের সমন্বয়ে পলাতক ও চিহ্নিত অপরাধীদের গ্রেফতারে জেলা পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঢাকায় আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি; চাঞ্চল্যকর হত্যা মামলার মূল আসামি গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র

ঢাকায় আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি; চাঞ্চল্যকর হত্যা মামলার মূল আসামি গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র

আপডেট সময় : 01:07:10 pm, Monday, 3 August 2026