Dhaka , Saturday, 1 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নৈতিক ও মানবিক জাতি গঠনের মূল ভিত্তি হলো সুশিক্ষা: এমপি জহিরুল দেশের প্রান্তিক পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড়দের বাছাই করে ক্রীড়া অঙ্গনের সমৃদ্ধি ঘটাতে চাই:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল। ভয়াবহ দাবানলে সস্ত্রীক ফ্রান্স ছাড়লেন জর্জ ক্লুনি বিশ্বকাপ ট্রফি বিক্রি করে বিতর্কের মুখে ফ্রান্সের ফুটবলার যমজ কনে, যমজ বর, যমজ পুরোহিত, যমজ সহকারী – সম্পন্ন হলো ‘ঐতিহাসিক’ এক বিয়ে হু হু করে বাড়ছে কাঁচামরিচের দাম ‘জৈন্তাপুরে পাটওয়ারীর গাড়িবহরকে কড়া নিরাপত্তায় সীমান্ত পার করে দেওয়া হয়’ — হামলার দাবি নাকচ ওসির বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার রূপগঞ্জে বেড়েই চলছে মাদক সেবনকারীদের অত্যাচার, রেহাই পাচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠানও, মাদক বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে রূপগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান ডিএসসিসি অঞ্চল-৮ এর উদ্যোগে ৬৬ নম্বর ওয়ার্ডে ‘ক্লিনিং ডে’ কর্মসূচি পালন মধুপুরে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, তিন শতাধিক রোগীর চিকিৎসাসেবা মধুপুরে দুর্বৃত্তের হাতে বিএনপি নেতার মা খুন বিকাশ এজেন্টের আত্মসাৎ করা টাকা উদ্ধার করে ভুক্তভোগীর হাতে তুলে দিল রামু থানা পুলিশ সিলেটে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) এর বার্ষিক বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ সম্পন্ন রূপগঞ্জে পরিষ্কার পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান কার্যক্রম শুরু ‘গণতন্ত্র মা দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড আচার্য পি. সি. রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত পাইকগাছা সরাইলে থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার সন্দেহভাজনসহ ৬ জন গ্রেপ্তার নোয়াখালীতে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার নোয়াখালীতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৫ রূপগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াত ইসলামী আলোচনা সভা ও মিছিল কাঁচা মরিচের দামে আগুন, সাধারণ মানুষ দিশেহারা গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন চরভদ্রাসনে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে নির্মিত কাঠের সেতুর উদ্বোধন সম্পূর্ণ। চন্দনাইশ উপজেলার বরকলে মাদকবিরোধী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত “বন্ধু মহল প্রবাসী”র উদ্যোগে প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ” চন্দনাইশে আশা’র মোলভীবাজার শাখার ২৫ লক্ষ টাকা অনুদান প্রদান চট্টগ্রাম প্রেস ক্লাবের নেতৃবৃন্দকে শিক্ষামন্ত্রীর অভিবাদন

দেশের প্রান্তিক পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড়দের বাছাই করে ক্রীড়া অঙ্গনের সমৃদ্ধি ঘটাতে চাই:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল।

  • Reporter Name
  • আপডেট সময় : 05:57:12 pm, Saturday, 1 August 2026
  • 1 বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো:

ক্রীড়াঙ্গনে টেকসই অগ্রগতির জন্য তৃণমূল প্রান্তিক পর্যায় থেকে সম্ভাবনাময় খেলোয়াড় খুঁজে বের করে তাদের পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি।

প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, একটি ইমারত শক্তভাবে দাঁড়িয়ে থাকার পেছনে যেমন মজবুত ভিত্তির অবদান থাকে, ঠিক তেমনি জাতীয় ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করতে হলে একদম প্রান্তিক পর্যায় থেকে নতুন মুখ তুলে আনতে হবে। গ্রাম ও উপজেলা পর্যায় থেকে যোগ্য অ্যাথলেটদের খুঁজে বের করে উপযুক্ত সুযোগ তৈরি করাই আমাদের মূল উদ্দেশ্য।

বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি হলে’ আয়োজিত ‘প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ টুর্নামেন্ট’-এর এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এসব কথা ব্যক্ত করেন।

শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই মিট-দ্য-প্রেসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

ব্যারিস্টার মীর হেলাল তার বক্তব্যে আরও উল্লেখ করেন, ইউনিয়ন ও উপজেলা স্তর থেকে খেলোয়াড় উঠে এলে দেশের সার্বিক খেলাধুলার অবকাঠামো শক্তিশালী হবে। সেই সঙ্গে তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা ও নৈতিক অধঃপতন থেকে দূরে রাখতে ক্রীড়াচর্চার বিকল্প নেই। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের উদীয়মান খেলোয়াড়রাও যেন ক্রীড়া দক্ষতার ওপর ভর করে দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন শিক্ষা বৃত্তি ও সুযোগ-সুবিধা পেতে পারে, সেই পথ সুগম করতে হবে।

সংবাদ সম্মেলনের পূর্বে ভূমি প্রতিমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ একটি বর্ণাঢ্য রোড শো-তে অংশ নেন এবং স্থানীয় স্টেডিয়াম পরিদর্শন করেন।

উক্ত আয়োজনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেকসহ অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নৈতিক ও মানবিক জাতি গঠনের মূল ভিত্তি হলো সুশিক্ষা: এমপি জহিরুল

দেশের প্রান্তিক পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড়দের বাছাই করে ক্রীড়া অঙ্গনের সমৃদ্ধি ঘটাতে চাই:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল।

আপডেট সময় : 05:57:12 pm, Saturday, 1 August 2026