Dhaka , Saturday, 1 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুরে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, তিন শতাধিক রোগীর চিকিৎসাসেবা মধুপুরে দুর্বৃত্তের হাতে বিএনপি নেতার মা খুন বিকাশ এজেন্টের আত্মসাৎ করা টাকা উদ্ধার করে ভুক্তভোগীর হাতে তুলে দিল রামু থানা পুলিশ সিলেটে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) এর বার্ষিক বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ সম্পন্ন রূপগঞ্জে পরিষ্কার পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান কার্যক্রম শুরু ‘গণতন্ত্র মা দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড আচার্য পি. সি. রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত পাইকগাছা সরাইলে থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার সন্দেহভাজনসহ ৬ জন গ্রেপ্তার নোয়াখালীতে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার নোয়াখালীতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৫ রূপগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াত ইসলামী আলোচনা সভা ও মিছিল কাঁচা মরিচের দামে আগুন, সাধারণ মানুষ দিশেহারা গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন চরভদ্রাসনে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে নির্মিত কাঠের সেতুর উদ্বোধন সম্পূর্ণ। চন্দনাইশ উপজেলার বরকলে মাদকবিরোধী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত “বন্ধু মহল প্রবাসী”র উদ্যোগে প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ” চন্দনাইশে আশা’র মোলভীবাজার শাখার ২৫ লক্ষ টাকা অনুদান প্রদান চট্টগ্রাম প্রেস ক্লাবের নেতৃবৃন্দকে শিক্ষামন্ত্রীর অভিবাদন বাঁশখালীতে বন্যাদুর্গতদের টেকসই পুনর্বাসনে দ্রুত নতুন ঘর নির্মাণের আশ্বাস: জেলা প্রশাসক কাউখালীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের পরিক্ষা অনুষ্ঠিত সমাজে পিছিয়ে পড়া জনগণকেআত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হবে জেলা প্রশাসক লক্ষীপুর রামুতে বিদেশি পিস্তল, গুলি ও মিনি পিকআপসহ কচ্ছপিয়ার মোঃ সোহেল গ্রেফতার আকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত নেত্রকোণার দুর্গাপুরে পুলিশের অভিযানে ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ সহ আটক -২ নগরীর বেসরকারি হাসপাতালের পার্কিং ও নকশা যাচাইয়ে খোদ সিডিএ চেয়ারম্যান পাইকগাছায় সুন্দরবননির্ভর জেলেদের মাঝে চাল বিতরণ আমির খানকে দেওয়া প্রাণনাশের হুমকি ঘিরে নতুন মোড় বিপদে পড়া মার্তিনেজকে উদ্ধার করে জ্যাকেট উপহার পেলেন ভক্ত গাজার গণহত্যায় ইসরাইলকে অস্ত্র দিচ্ছে ভারত: অ্যামনেস্টি

মধুপুরে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, তিন শতাধিক রোগীর চিকিৎসাসেবা

  • Reporter Name
  • আপডেট সময় : 01:49:51 pm, Saturday, 1 August 2026
  • 1 বার পড়া হয়েছে

আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি,

টাঙ্গাইলের মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের কালামাঝি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) আয়োজিত এ ক্যাম্পে বিভিন্ন রোগে আক্রান্ত চার শতাধিক মানুষকে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ব্যবস্থাপত্র প্রদান করা হয়।
আয়োজকরা জানান, গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। সেই লক্ষ্যকে সামনে রেখে প্রতি ইংরেজি মাসের প্রথম শনিবার নিয়মিতভাবে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হচ্ছে।
ক্যাম্পে গাইনি, প্রসূতি ও মেডিসিন বিষয়ে বিশেষ অভিজ্ঞ চিকিৎসক ডা. নাঈমা আক্তার নয়ন এবং মেডিসিন, চর্ম ও যৌনরোগ বিষয়ে বিশেষ অভিজ্ঞ চিকিৎসক ডা. রাশেদুল ইসলাম (রিফাত)সহ বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের সেবা প্রদান করেন। চিকিৎসকরা রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে রোগভেদে পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান করেন।
মেডিকেল ক্যাম্পে সেবা নিতে আসা স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ায় গ্রামীণ জনগণের চিকিৎসা ব্যয় কমার পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ সৃষ্টি হয়েছে।
মেডিকেল ক্যাম্পের আয়োজক নাজমুল হক বলেন, “গ্রামবাসীর সহযোগিতায় এই মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। প্রতিমাসের প্রথম শনিবার নিয়মিতভাবে এ ক্যাম্প পরিচালনার মাধ্যমে অসহায় ও নিম্নআয়ের মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এবার প্রায় চার শতাধিক রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।”
স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষ এর সুফল ভোগ করতে পারবেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুরে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, তিন শতাধিক রোগীর চিকিৎসাসেবা

মধুপুরে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, তিন শতাধিক রোগীর চিকিৎসাসেবা

আপডেট সময় : 01:49:51 pm, Saturday, 1 August 2026