
আহম্মেদ আল ইভান,
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার বড় গাজীরটেক গ্রামে স্থানীয় জনগণের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ লাঘবে নির্মিত একটি কাঠের সেতুর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩১শে জুলাই) দুপুর সাড়ে ৩টার দিকে বড় গাজীরটেক গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সেতুটির উদ্বোধন করা হয়।
আমরা বিএনপি পরিবার ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলমগীর কবির এর অর্থায়নে নির্মিত কাঠের সেতুটির উদ্বোধন করেন তারই ছোট ভাই বিশিষ্ট সমাজসেবক ও চরভদ্রাসন উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মোস্তফা কবির।
“এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সাধারর সম্পাদক ও বর্তমান বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মোঃ কুদ্দুস আলী, প্রস্তুত কমিটির সদস্য জাহাঙ্গীর আলম। কৃষক দলের ফারুক হোসেন, স্থানীয় শাহাদাত, ঈমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকাবাসী।
স্থানীয়রা জানান, কাঠের সেতুটি নির্মাণের ফলে এলাকার মানুষের চলাচলে দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমবে। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ সহজে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে পারবেন। বর্ষাকালে চলাচলের ক্ষেত্রে যে সমস্যা সৃষ্টি হতো, নতুন সেতুটি চালু হওয়ায় তা অনেকটা দূর হবে বলে আশা করছেন তারা।
সেতুটি উদ্বোধনের পর স্থানীয়দের মধ্যে আনন্দ ও স্বস্তি দেখা যায়। এলাকাবাসী জানান, এ ধরনের জনকল্যাণ মূলক উদ্যোগের ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা আরও সহজ হবে। তারা সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আরও উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
স্থানীয়দের মতে, কাঠের সেতুটি শুধু দুই প্রান্তের যোগাযোগ স্থাপন করেনি, বরং এটি এলাকার মানুষের দৈনন্দিন চলাচল ও আর্থসামাজিক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবে।

























