Dhaka , Thursday, 17 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সাতকানিয়ায় পিচ্চি জাহিদ হত্যা মামলায় ১২ আসামি গ্রেপ্তার; আসামি আজাদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি বিজয়নগর থানা পুলিশের অভিযানে ২০বোতল স্কফসহ গ্রেপ্তার-১ নোয়াখালীতে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি বেগমগঞ্জে র‍্যাব-১১ হাতে গ্রেফতার  দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের পজিটিভ সরাইল এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা নোয়াখালীর বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষকের খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদকমুক্ত রাখতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক কাউখালীতে কেন্দ্রীয় আশ্রমের তহবিল তসরুপের অভিযোগে বহিষ্কৃত সাবেক কোষাধ্যক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কাউখালীতে ৪০ বছর পর উচ্ছেদ: কচুয়াকাঠি আধুনিক সেতু নির্মাণের পথ সুগম রামগঞ্জে স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু ঢোল সমুদ্র বালিকা বিদ্যানিকেতনে এডহক কমিটি, শিক্ষাঙ্গনে নতুন প্রত্যাশা পাইকগাছায় ইউএনও’কে নিসচা’র প্রকাশিত ‘নিরাপদ’ বই প্রদান পাইকগাছায় মৎস্য অভিযানে তিন চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা রাতারাতি ‘বিএনপি’, কাজীর দেউড়িতে বসে চাঁদার রফাদফা অন্তঃসত্ত্বা অবস্থায় লালগালিচায় হাঁটলেন মাহিরা স্টোকসের নজরে পিটারসেনের চেয়েও এগিয়ে আছেন ব্রুক গাজায় ধসে পড়ার ঝুঁকিতে প্রায় দুই হাজার ভবন বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ তরুণ উদ্ভাবকদের মেধায় নতুন সম্ভাবনা, শেষ হলো বাংলাদেশ ইনোভেশন ফেয়ার হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী একনেকে ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ ঠিকাদার কল্যাণ সমিতির নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু সিদ্ধিরগঞ্জে লিথি গার্মেন্টস অনির্দিষ্টকালের জন্য বন্ধ বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের অবস্থান নারায়ণগঞ্জে সজিব হত্যার জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন বায়ুদূষণের দায়ে নারায়ণগঞ্জে দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা মাদারীপুরে রাতের আঁধারে বিদ্যালয়ের জমি দখলের অভিযোগে মানববন্ধন ২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত ফতুল্লায় কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

সমাজে পিছিয়ে পড়া জনগণকেআত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হবে জেলা প্রশাসক লক্ষীপুর

  • Reporter Name
  • আপডেট সময় : 07:22:08 pm, Thursday, 30 July 2026
  • 45 বার পড়া হয়েছে

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধি,

লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান বলেছেন, সমাজের পিছিয়ে পড়া লোকদের স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হবে। তাদেরকে কর্মমুখী করতে হবে। সমাজের বেকারত্ব দূর করতে হবে। তিনি আজ লক্ষ্মীপুরের রামগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী, শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি, সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবকদের মাঝে বিভিন্ন সহায়তা ও উপকরণ বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। একই সঙ্গে ২০২৫-২০২৬ অর্থবছরে বাংলাদেশ ক্লাইমেট স্মার্ট কৃষি, জরুরী প্রস্তুতি ও প্রতিক্রিয়া প্রকল্প (সি-স্ক্যাপ)-এর আওতায় কৃষি যন্ত্রপাতি বিতরণ, জাতীয় আবৃত্তি আয়োজন এবং ভি-এমবি বিষয়ক কর্মশালাও অনুষ্ঠিত হয়।
তিনি বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ডিভাইস, শারীরিক প্রতিবন্ধী নাগরিকদের মাঝে হুইলচেয়ার ও কৃত্রিম সহায়ক ডিভাইস, সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবকদের মাঝে যুবঋণের চেক এবং কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ কমিশনার মো. সাইদুজ্জামান, রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী, রামগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সাব্বির হোসেন সিফাত, রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু তাহেরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, কৃষক, উপকারভোগী ও সুধীজন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্ত করা এবং কৃষি, শিক্ষা ও যুব উন্নয়নে সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি সরকারি সহায়তা যথাযথভাবে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়ার জন্য উপকারভোগীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে বিভিন্ন শ্রেণি-পেশার উপকারভোগীদের মাঝে সহায়ক উপকরণ, শিক্ষা সামগ্রী, যুবঋণের চেক এবং কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাতকানিয়ায় পিচ্চি জাহিদ হত্যা মামলায় ১২ আসামি গ্রেপ্তার; আসামি আজাদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি

সমাজে পিছিয়ে পড়া জনগণকেআত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হবে জেলা প্রশাসক লক্ষীপুর

আপডেট সময় : 07:22:08 pm, Thursday, 30 July 2026