Dhaka , Thursday, 30 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
আমির খানকে দেওয়া প্রাণনাশের হুমকি ঘিরে নতুন মোড় বিপদে পড়া মার্তিনেজকে উদ্ধার করে জ্যাকেট উপহার পেলেন ভক্ত গাজার গণহত্যায় ইসরাইলকে অস্ত্র দিচ্ছে ভারত: অ্যামনেস্টি বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং সিলেটে পরপর দুবার এনসিপির শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলা মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামের বহুল আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’সহ গ্রেফতার ০৫, বিদেশি পিস্তল, এলজি ও দেশীয় অস্ত্র উদ্ধার অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, অন্যায় করলে কঠোর ব্যবস্থা:- হাটহাজারীতে আইনশৃঙ্খলা সভায় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ওয়াসিমের পরিবারসহ জুলাই শহীদদের স্বজনদের কথা শুনলেন চট্টগ্রামের ডিসি পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ সমাবেশ, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি র‍্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে ৮৮২ বোতল (৪৫০.১১৫ লিটার) বিদেশী মদসহ ০২মাদক কারবারি গ্রেফতার ইউএনও সাইফুলের হুঙ্কারে গা-ঢাকা দিচ্ছে মাদক কারবারিরা নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস মধুপুরে ৫ গ্রাম হেরোইনসহ ব্যবসায়ী গ্রেফতার রূপগঞ্জে চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদারীপুরে “ক্যাশলেস” ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন মাদারীপুরে ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা কাউখালীতে একই এলাকায় পরপর তিন চুরি, আতঙ্কে এলাকাবাসী রামু ফতেখাঁরকুলের দুই মাদক কারবারি নাইক্ষ্যংছড়ির চাকঢালায় ২০ হাজার ইয়াবা নিয়ে আটক : সিএনজি জব্দ ঈদগাঁওয়ের সংঘবদ্ধ ছিনতাই মামলার প্রধান দুই আসামি গ্রেফতার করেছে পুলিশ আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মবার্ষিকী উদযাপনে পাইকগাছা প্রশাসনের প্রস্তুতি পাইকগাছায় হাসপাতাল কর্মকর্তার নয়া উদ্যোগ, চালু হলো জুতাবিহীন চলাচল নেত্রকোণার দুর্গাপুরে ভারতীয় মাদক ও বিপুল পরিমান ব্লেড সহ আটক ০২ মেয়ের মৃত্যুর শোক কাটল না, তিন মাস পর ভোলায় পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার রামুর খুনিয়াপালংয়ে র‌্যাবের অভিযান: ৩ দেশীয় বন্দুক ও ৩ ধারালো অস্ত্র উদ্ধার অধ্যাপক পদে পদায়ন পেলেন ডা. মো. বেলায়েত হোসেন ঢালী বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল এর শুভ উদ্বোধন নেত্রকোণার দুর্গাপুরে নানা আয়োজনে কমরেড মণি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী পালিত

আমির খানকে দেওয়া প্রাণনাশের হুমকি ঘিরে নতুন মোড়

  • Reporter Name
  • আপডেট সময় : 04:10:05 pm, Thursday, 30 July 2026
  • 3 বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক,

বলিউড তারকা আমির খানকে দেওয়া প্রাণনাশের হুমকির ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। তদন্তে পুলিশ জানতে পেরেছে, হুমকির ফোনকল ও অডিও বার্তা পাঠাতে ব্যবহৃত আইপি অ্যাড্রেসের অবস্থান সুইডেন ও কানাডায়।

পুলিশ জানিয়েছে, কারাবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নাম ব্যবহার করে দেওয়া এসব হুমকি ‘ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল’ বা ভিওআইপি কলের মাধ্যমে করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সংশ্লিষ্ট দেশের প্রযুক্তি প্ল্যাটফর্ম ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বিস্তারিত তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ও সাংবাদিকদের মধ্যে ছড়িয়ে পড়া একটি অডিও বার্তায় এক ব্যক্তি নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য ‘আরজু বিষ্ণোই’ বলে পরিচয় দেন। সেখানে আমির খানের বিরুদ্ধে ‘লাভ জিহাদ’ প্রচারের অভিযোগ তুলে তাকে ভয়াবহ পরিণতির হুমকি দেওয়া হয়।

বার্তায় দাবি করা হয়, ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে আমির খান ও তার সহযোগীদের ওপর এমন হামলা চালানো হবে, যাতে তারা পরবর্তী সময়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ‘শতবার চিন্তা করতে বাধ্য হন’।

একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, অডিও বার্তাটি ভারতে ছড়িয়ে পড়ার আগে সম্ভবত এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ ‘সিগন্যাল’-এর মাধ্যমে পাঠানো হয়েছিল।

তবে হুমকির ঘটনায় আমির খানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি। তারপরও সাম্প্রতিক সময়ে বলিউডের একাধিক তারকাকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নামে হুমকি দেওয়ার অভিযোগ থাকায় বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত করছে প্রশাসন।

এরই মধ্যে মুম্বাইয়ের বান্দ্রার পালি হিলে অবস্থিত আমির খানের বাসভবনের বাইরে নিরাপত্তা কয়েক গুণ বাড়ানো হয়েছে। হুমকির সময় অভিনেতা দেশের বাইরে থাকলেও সম্প্রতি তিনি ভারতে ফিরেছেন।

এখন প্রশ্ন—এই হুমকির পেছনে কারা রয়েছে? সত্যিই কি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কোনো সদস্য, নাকি গ্যাংটির নাম ব্যবহার করে অন্য কেউ আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে? তদন্ত শেষে মিলতে পারে সেই উত্তর।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আমির খানকে দেওয়া প্রাণনাশের হুমকি ঘিরে নতুন মোড়

আমির খানকে দেওয়া প্রাণনাশের হুমকি ঘিরে নতুন মোড়

আপডেট সময় : 04:10:05 pm, Thursday, 30 July 2026