
কাজল খান,
‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার সকালে মাদারীপুরে শিবচরে “ক্যাশলেস শিবচর,মাদারীপুর” ব্যাংকিং ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে র্যালি, আলোচনা সভা ও ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে ” বাংলা কিউ আর” এর এই কার্যক্রমের শুভ সূচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বরিশাল অঞ্চলের বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ মাহাবুব রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক জনাব মোঃ তানিম হাসান। পূবালী ব্যাংকের শিবচর উপজেলা সিনিয়র প্রিন্সিপাল ম্যানেজার মোঃ শেখ ফিরোজ সভাপতিত্বে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বরিশাল অঞ্চলের বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক জনাব মোঃ খন্দকার আতিকুর রহমান, ফরিদপুর অঞ্চলের পূবালী ব্যাংকের আরআর এম ও সহকারী জেনারেল ম্যানেজার শেখ মোঃ মারুফ হাসানসহ স্থানীয় পূবালী ব্যাংকের ম্যানেজারসহ আরো বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও ব্যাংকের গ্রাহকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন পূবালী বাংকের “বাংলা কিউ আর” কোডের মাধ্যমে গ্রাহকরা দ্রুত, নিরাপদ ও সহজে বিভিন্ন ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।

























