
কাজল খান, স্টাফ রিপোর্টার,
মাদারীপুর ডাল গবেষণা কেন্দ্রের একটি শেড নির্মানের দুর্নীতি ও অনিয়মের সংবাদ একটি গণমাধ্যমে প্রচারিত হওয়ায় আজ রোববার সকালে গবেষণা কেন্দ্রটি পরিদর্শন করেন মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। এ সময় তাকে অফিসের কর্মকর্তা ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে এগিয়ে আসলে এমপি ফুলের শুভেচ্ছা গ্রহন করেন নি।
অফিস পরিদর্শনের সময় এমপি জাহান্দার আলী মিয়া অভিযোগের বিভিন্ন কাগজপত্র পর্যবেক্ষণ করেন এবং কর্মকর্তা- কর্মচারিদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাবসহ ডাল গবেষণা কেন্দ্রের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।
অভিযোগের বিষয়ে আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সেলিম আহমেদ বলেন, এটা কোন প্রকল্পের টাকা না। গবেষণা খাতের কিছু টাকা রেখেছিলাম সেখান থেকে শেডের জন্য কিছু মালামালও ক্রয় করেছি। কিন্তু ভূমি অধিগ্রহণের জটিলতার কারনে শেড এখনও নির্মান করতে পারিনি। এ বিষয়ে কোন অনিয়ম হয়নি।
এমপি জাহান্দার আলী মিয়া জানান, প্রকল্পের খবর শুনে আজ আমি অফিস পরিদর্শনে এসে দেখলাম এখানে কোন অনিয়মের কোন ঘটনা ঘটেনি।

























