
নুর মুহাম্মদ, কক্সবাজার,
কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় র্যাব-১৫ এর পৃথক অভিযানে ৩৪ হাজার পিস ইয়াবা নিয়ে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া মেরিন ড্রাইভ সড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করে চালক আব্দুল হোসেনের শরীরে লুকিয়ে রাখা ২৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে গ্রেফতার করা হয় সে আব্দুল হোসেন টেকনাফ সদর এলাকার বাসিন্দা।
অন্যদিকে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মেরিন ড্রাইভ সড়কে পরিচালিত অভিযানে একটি সন্দেহভাজন প্রাইভেটকার থামিয়ে ড্রাইভিং সিটের নিচ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে র্যাব। এ ঘটনায় টেকনাফের বাসিন্দা মো. রায়হানকে গ্রেফতার করা হয়।
গত বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে পৃথকভাবে এ অভিযান চালায় র্যাব।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই আসামিই দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের কথা স্বীকার করেছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ ও উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার ২৪ জুলাই র্যাব ১৫ এর সংবাদ বিজ্ঞাপ্তি সুত্রে এসব তথ্য যায়।
























