
উৎপল রক্ষিত,
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের ( বিসিক) চেয়ারম্যান হিসেবে সরকার বেনজীর আহমেদ টিটোকে এক বছরের জন্য নিয়োগ দিয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পকে আধুনিকায়ন, নতুন উদ্যেক্তা সৃষ্টি, শিল্প নগরী গুলোর কার্যক্রম গতিশীল করা ও গ্রামীন অর্থনীতিকে আরও গতিশীল করতে বেনজীর আহমেদ টিটোর নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে অনেকেই আশা প্রকাশ করছেন।
বেনজীর আহমেদ টিটো দীর্ঘদিন ধরে বিএনপির রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকান্ডে সাথে যুক্ত। বর্তমানে তিনি বাংলাদেশে জাতীয়তা ( বিএনপি) কেন্দ্রীয় সহ- সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। বিএনপির দলীয় পর্যায়ে তিনি এক জন সক্রিয় সংসঠক হিসেবে পরিচিত। টাঙ্গাইলের রাজনীতি, ব্যবসা বানিজ্য ও সামাজিক কর্মকান্ডে দীর্ঘদিন ধরে পরিচিত বেনজীর আহমেদ টিটো। টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হিসেবে দায়িত্বপালন কালে তিনি ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি, নতুন উদ্যেক্তা তৈরী ও স্হানীয় শিল্পের বিকাশে নানা উদ্যেগ গ্রহন করেছেন।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন আইন, ২০২৩-এর ১২(২) ধারা অনুযায়ী তাঁকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য গ্রেড-২ পদমর্যাদায় বিসিকের চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন শিল্প মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী।
বেনজীর আহমেদ টিটো এক প্রতিক্রিয়ায় বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর ওপর যে আস্থা রেখেছেন, তার জন্য তিনি কৃতজ্ঞ।
আমার সামর্থ্যের পুরোটা দিয়েই চেষ্টা করব দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে বিসিককে আরও শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে। নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং কর্মসংস্থান বৃদ্ধিতে বিসিকের কার্যক্রমকে আরও গতিশীল করতে তিনি কাজ করবেন। এ সময় তিনি দায়িত্ব পালনে দেশবাসীর দোয়া ও সবার সহযোগিতা কামনা করেন।
বৈশ্বিক অর্থনীতি বাস্তবতা ও কুটির শিল্প দেশের কর্মসংস্থান , অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকা শক্তি। তাই বিসিকের নতুন চেয়ারম্যান হিসেবে বেনজীর আহমেদ টিটোর সামনে শিল্প খাতকে আরও গতিশীল করবে বলে প্রত্যাশা অনেকই করছেন।

























