Dhaka , Thursday, 16 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নিখোঁজের ৮ মাস: তৃপ্তিকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে আহাজারি মায়ের। বঙ্গোপসাগর উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি রোহিঙ্গা নিহত কক্সবাজারে স্কুলছাত্র অপহরণ : রক্তাক্ত অবস্থায় উদ্ধার বন্যার্তদের সাহায্যার্থে বাঁশখালীতে ড্যাব, চট্টগ্রাম এর খাবার ও ঔষধ বিতরণ জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম সিএমপি’র শ্রদ্ধাঞ্জলি নিবেদন জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি গঠন: সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবর পাইকগাছায় জুলাই শহিদ দিবস পালিত মধুপুরে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত রামগঞ্জে যথাযথ মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত সম্পদের লোভে ওমান প্রবাসীর ওপর পৈশাচিকতা: ৫ দিন ঘরে আটকে রেখে অমানবিক নির্যাতন। জুলাই ঐক্যে ফাটল ধরলে ক্ষতি হবে সবার: পুলিশ সুপার জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ, বাঘাইছড়িতে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের নগরীর মুরাদপুরে ফুটবল ম্যাচ চলাকালে ছুরিকাঘাতে যুবক আহত জুলাই শহীদ দিবস উপলক্ষে চরভদ্রাসনে আলোচনা সভা অনুষ্ঠিত। জুলাই শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত ১২ বছর পর আবারও বিয়ের পিঁড়িতে জেনিফার উইঙ্গেট ২০২৮ পর্যন্ত ইংল্যান্ডের কোচ থাকছেন টুখেল মসজিদে হামলার ছক, যুক্তরাজ্যে কিশোরের বিরুদ্ধে মামলা এখন কি স্বর্ণে বিনিয়োগের সময়? জীবন দেব, তবু ‘চব্বিশকে’ হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ জলাবদ্ধতা নিরসনে ৮০০ নালা পরিস্কার করা হবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন বন্দর–ডবলমুরিং এলাকায় চাল বিতরণ, জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা: উৎসুক জনতার ভিড়: পরে বন বিভাগে হস্তান্তর। রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক বাঁশখালীতে বন্যার্তদের মাঝে চবি ছাত্রদল নেতা হাসানের উপহারসামগ্রী বিতরণ জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু বেগমগ‌ঞ্জে ভোক্তা অ‌ধিকা‌রের অ‌ভিযান ; তিন প্রতিষ্ঠান‌কে ২৭ হাজার টাকা জ‌রিমানা

নিখোঁজের ৮ মাস: তৃপ্তিকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে আহাজারি মায়ের।

  • Reporter Name
  • আপডেট সময় : 09:34:23 pm, Thursday, 16 July 2026
  • 1 বার পড়া হয়েছে

সালমান মির্জা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি,

লক্ষ্মীপুরে সাজিয়া আফরিন তৃপ্তি (১৮) নামের এক তরুণীর কোনো খোঁজ মিলছে না গত ৮ মাস ধরে। বাড়ির পাশেই কালিবাজারে যাওয়ার কথা বলে বের হওয়া এই কিশোরী আর ফিরে আসেনি। নিখোঁজের এত দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মেয়েকে উদ্ধারে কোনো কার্যকর অগ্রগতি না হওয়ায় দিশেহারা পরিবার।
গত বৃহস্পতিবার (১৬ জুলাই) লক্ষ্মীপুর শহরে এক সংবাদ সম্মেলনে মেয়ের সন্ধানে আকুতি জানান মা রহিমা বেগম। তিনি জানান, গত বছরের ২৯ নভেম্বর তিনি ব্যক্তিগত চিকিৎসার জন্য ঢাকায় ছিলেন। ওইদিন বিকেলেই তিনি জানতে পারেন যে, তার মেয়ে তৃপ্তি বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়েছে। আত্মীয়-স্বজনদের বাড়ি থেকে শুরু করে সব জায়গায় খুঁজেও তাকে না পাওয়ায় ৬ ডিসেম্বর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়ে রহিমা বেগম বলেন, ‘আটটি মাস ধরে আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না। পুলিশও এখন পর্যন্ত তৃপ্তির কোনো হদিস দিতে পারল না। আমি আমার সন্তানকে ফিরে পেতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।’
এ বিষয়ে স্থানীয় উত্তর হামছাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মালেক জানান, দীর্ঘদিন ধরে মেয়েটি নিখোঁজ রয়েছে। পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করেও মেয়েটির কোনো সন্ধান মেলেনি, যা অত্যন্ত দুঃখজনক।
নিখোঁজের ঘটনায় দায়ের করা জিডিটির তদন্তকারী কর্মকর্তা ও সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানার সাথে এ বিষয়ে কথা বলার জন্য একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের ৮ মাস: তৃপ্তিকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে আহাজারি মায়ের।

নিখোঁজের ৮ মাস: তৃপ্তিকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে আহাজারি মায়ের।

আপডেট সময় : 09:34:23 pm, Thursday, 16 July 2026