Dhaka , Thursday, 16 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি গঠন: সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবর পাইকগাছায় জুলাই শহিদ দিবস পালিত মধুপুরে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত রামগঞ্জে যথাযথ মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত সম্পদের লোভে ওমান প্রবাসীর ওপর পৈশাচিকতা: ৫ দিন ঘরে আটকে রেখে অমানবিক নির্যাতন। জুলাই ঐক্যে ফাটল ধরলে ক্ষতি হবে সবার: পুলিশ সুপার জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ, বাঘাইছড়িতে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের নগরীর মুরাদপুরে ফুটবল ম্যাচ চলাকালে ছুরিকাঘাতে যুবক আহত জুলাই শহীদ দিবস উপলক্ষে চরভদ্রাসনে আলোচনা সভা অনুষ্ঠিত। জুলাই শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত ১২ বছর পর আবারও বিয়ের পিঁড়িতে জেনিফার উইঙ্গেট ২০২৮ পর্যন্ত ইংল্যান্ডের কোচ থাকছেন টুখেল মসজিদে হামলার ছক, যুক্তরাজ্যে কিশোরের বিরুদ্ধে মামলা এখন কি স্বর্ণে বিনিয়োগের সময়? জীবন দেব, তবু ‘চব্বিশকে’ হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ জলাবদ্ধতা নিরসনে ৮০০ নালা পরিস্কার করা হবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন বন্দর–ডবলমুরিং এলাকায় চাল বিতরণ, জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা: উৎসুক জনতার ভিড়: পরে বন বিভাগে হস্তান্তর। রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক বাঁশখালীতে বন্যার্তদের মাঝে চবি ছাত্রদল নেতা হাসানের উপহারসামগ্রী বিতরণ জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু বেগমগ‌ঞ্জে ভোক্তা অ‌ধিকা‌রের অ‌ভিযান ; তিন প্রতিষ্ঠান‌কে ২৭ হাজার টাকা জ‌রিমানা নগরীর একসেস রোডে ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত ০৮ (আট) আসামী গ্রেফতার কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচার, আটক ৩ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা রূপগঞ্জে যুবলীগ নেতার দখলে থাকা কৃষকের জমি উদ্ধার করে দিয়ে প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা বন্যার্ত মানুষের পাশে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীতে চউকের চাল বিতরন

সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি গঠন: সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবর

  • Reporter Name
  • আপডেট সময় : 05:35:18 pm, Thursday, 16 July 2026
  • 14 বার পড়া হয়েছে

মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের ৪১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে বিশিষ্ট ক্রীড়া সংগঠক, সাপ্তাহিক সাতকানিয়া-লোহাগাড়া দর্পণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক দিদারুল আলমকে সভাপতি এবং সাতকানিয়া প্রেসক্লাবের সভাপতি ও সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সাংবাদিক শহীদুল ইসলাম বাবরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন এ কার্যনির্বাহী কমিটি অনুমোদন করা হয়।
বিশিষ্ট রাজনীতিবিদ তারেক হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা কামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মাস্টার সিরাজুল ইসলাম, অধ্যাপক জয়নাল আবেদীন, ইঞ্জিনিয়ার কামরুল হোসাইন, রফিকুল ইসলাম, দিদারুল আলম এবং মাস্টার আবু হানিফ।
সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সুস্থ, মেধাবী ও দেশপ্রেমিক প্রজন্ম গঠনে ক্রীড়াচর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে খেলাধুলার পরিবেশ সৃষ্টি, নিয়মিত টুর্নামেন্ট আয়োজন এবং প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণে নতুন কমিটিকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
উপদেষ্টা কমিটির সদস্যরা নবগঠিত কমিটির সভাপতি দিদারুল আলম ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদ আরও গতিশীল, আধুনিক ও কার্যকর সংগঠনে পরিণত হবে এবং উপজেলার ক্রীড়াঙ্গন নতুন প্রাণ ফিরে পাবে।
নবনির্বাচিত সভাপতি দিদারুল আলম বলেন, সাতকানিয়ার ক্রীড়াঙ্গনের উন্নয়ন, নতুন খেলোয়াড় তৈরি এবং খেলাধুলার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবেন।
সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবর বলেন, ক্রীড়া পরিষদকে একটি সক্রিয়, অংশগ্রহণমূলক ও জনসম্পৃক্ত সংগঠন হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করা হবে। উপজেলার প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভা শেষে নবগঠিত কমিটির সফলতা কামনা করে উপস্থিত অতিথি ও উপদেষ্টা কমিটির সদস্যরা শুভেচ্ছা জানান এবং উপজেলার ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার

সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি গঠন: সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবর

আপডেট সময় : 05:35:18 pm, Thursday, 16 July 2026