
সাইফুল ইসলাম,
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের উদ্যোগে বেগমগঞ্জ উপজেলায় চৌমহনী বাজার ও রমজানবিবির বাজার এলাকায় বিশেষ তদারকি অভিযান পরিচালনা করা হয়।
আজ সকালে এ অভিযানে বাজার গুলোর সিলিন্ডার গ্যাস বিক্রির দোকান এবং শিশুখাদ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানে মনিটরিং করা হয়।
এ সময় জুলাই মাসে বিইআরসি নির্ধারিত মূল্যে সিলিন্ডার বিক্রি হচ্ছে কিনা ও অনুমোদনহীন শিশু খাদ্য বিক্রয় করা হচ্ছে কিনা তদারকি করা হয়।
এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং সরকার নির্ধারিত সিলিন্ডার গ্যাসের মূল্য প্রতিপালন না করায় রমজান বিবির বাজার এলাকার মেসার্স মোহাম্মদীয়া খাদ্য বিতানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অভিযোগে মেসার্স শান্ত স্যানিটারি নামের একটি প্রতিষ্ঠানকে ২,০০০ টাকা জরিমানা করা হয়। এদিন অনুমোদনহীন ও মেয়াদ উল্লেখ্যেহীন শিশু খাদ্য বিক্রয় ও বিপুল পরিমাণ মজুদ করায় চৌমহনী বাজারের রেলগেইট এলাকার মেসার্স ঢাকা স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে চূড়ান্তভাবে সতর্ক করা হয়।
আজ ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের অভযোগে মোট তিন প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদের সতর্ক করা হয়। সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ করা হয়। বেলা সাড়ে ১১টা থেকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো: আছাদুল ইসলাম-এর নেতৃত্বে এ অভিযান চলে। এতে জেলা বিশেষ টাস্কফোর্স টিমের সদস্যরা এবং জেলা ব্যাটালিয়ন আনসারের একটি টিম অংশগ্রহণ করেন। জনস্বার্থে এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।

























