
চট্টগ্রাম প্রতিনিধি:
বাঁশখালীর বন্যাকবলিত অঞ্চলে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স,বাংলাদেশ (AEB)চট্টগ্রাম চ্যাপ্টারের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে।
১৫ জুলাই মঙ্গলবার,উক্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন AEB,চট্টগ্রাম বিভাগের সাবেক প্রেসিডেন্ট এবং চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলম, এলজিইডির সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহবুব আলম,আইইবি,চট্টগ্রাম কেন্দ্রের সা:সম্পাদক
প্রকৌশলী খান মোহাম্মদ আমিনুর রহমান,চুয়েট ছাত্রদলের সাবেক সভাপতি প্রকৌশলী সিরাজুল ইসলাম
AEB, চট্টগ্রাম বিভাগের সিনিয়র সদস্য প্রকৌশলী রাশেদ আলম,সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহে আরেফিন, AEB এর সিনিয়র সদস্য
প্রকৌশলী মোঃ কামরুজ্জামান, প্রকৌশলী কামরুল হাসান, প্রকৌশলী আবুল বাশার, প্রকৌশলী ইমাদুল হক, প্রকৌশলী মাসুদ, প্রকৌশলী সজীব বড়ুয়া,প্রকৌশলী ফখরুল ইসলাম পাটোয়ারী, প্রকৌশলী শাহীন এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
AEB,চট্টগ্রাম বিভাগের সাবেক প্রেসিডেন্ট এবং চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলম বলেন, দলের চেয়ারম্যান ও বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় এই দূর্যোগ মূহুর্তে আমরা সবাই যে যার অবস্থান থেকে বন্যা দূর্গত এলাকায়,পানি বন্দি মানুষের মাঝে ছুটে এসছি,টিক একইভাবে দল,মত নির্বিশেষে সমাজের সকল বিত্তবান ও সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠন গুলোদের ও এগিয়ে আসা উচিত।

























