Dhaka , Wednesday, 4 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
স্পেনের ভোটিং প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ ইয়ামালের বাবার স্কুলে থাকতেই পাইলট, বিমান দুর্ঘটনায় প্রাণ গেল নাথালিয়ার স্বর্ণের চাহিদায় ভাটা, কমল বার ও কয়েন কেনার পূর্বাভাস শুধু ‘স্যরি’ বললেই কি মুছে যায় মনের কষ্ট? ‘ও আমাকে মা-বাবার চেয়েও বেশি বোঝে’ সরাইলে পাগলা কুকুরের কামড়ে নারীসহ ৮ জন আহত, এলাকায় আতঙ্ক কালিয়াকৈরে তুরাগ নদীতে বন্ধুদের সাথে সাতার কাটতে গিয়ে নিখোজ গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকের ধাওয়া-পাল্টা ধাওয়া সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি রূপগঞ্জে গৃহবধূকে কুপিয়ে টাকা ও স্বর্ণালংকার ছিনতাই রূপগঞ্জে সিম গ্রুপের পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ টেকনাফের সাগরে মাছ ধরার নৌকায় বজ্রপাতের আঘাতে ১ জেলে নিহত! নবপ্রজন্মের মাঝে ইসলামের সৌন্দর্য ও শাশ্বত জীবনদর্শন তুলে ধরতে হবে – ইসলামী যুবসমাজ দুর্গাপুরে নাঈমুরের সাফল্যের হেট্রিক : টানা তিন পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে নতুন ইতিহাস মধুপুরে পর্নোগ্রাফি ও ইয়াবা কারবারের অভিযোগে একজন গ্রেপ্তার, মোবাইল-ল্যাপটপ উদ্ধার পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে স্মৃতিচারণ, আলোচনা ও দোয়া মাহফিল ‎গাইবান্ধায় এলজিইডির বাস্তবায়নে খানাখন্দের রাস্তা ফিরে পেল প্রাণ ভেড়ামারা সরকারি মহিলা কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত দীর্ঘদিন পর সীমান্তে বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান: সেরা রেস্তোরাঁ ও শেফদের বিসিএ সম্মাননা অনুষ্ঠিত মাদারীপুর সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বামী হত্যার পর অনিশ্চয়তায় দুই সন্তান, পাশে দাঁড়ালেন ডেপুটি স্পিকার; ল্যাবএইডে চাকরি পেলেন সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রী সন্ত্রাস ও মাদক নির্মূলে অগ্রণী ভূমিকা, শিক্ষা ও সমাজসেবায় প্রশংসিত মোঃ কাউছার ভূঁইয়া চট্টগ্রামের অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার প্রধানমন্ত্রীর খুলনা আগমন উপলক্ষে পাইকগাছা বিএনপির প্রস্তুতি সভা রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ সকল বাধা পেরিয়ে সাফল্যের শিখরে: বিসিএস ক্যাডার হিসেবে অমিত খানের নতুন যাত্রা আবার উত্তপ্ত বরিশালের চরকাউয়া: বাস ও ইজিবাইক শ্রমিকদের দ্বন্দ্বে জিম্মি তিন উপজেলার প্রায় ৬০ হাজার মানুষ কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা ২০২৬-২৭-এর উদ্বোধন, প্রধান অতিথি এমপি লুৎফুর রহমান কাজল

সাতকানিয়ার দক্ষিণ রূপকানিয়ায় বন্যাদুর্গত মানুষের পাশে জামায়াতে ইসলামী

  • Reporter Name
  • আপডেট সময় : 07:53:48 pm, Sunday, 12 July 2026
  • 140 বার পড়া হয়েছে

মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধি:

চট্টগ্রাম: সাতকানিয়ায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক উদ্যোগ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, সাতকানিয়া সদর ইউনিয়ন শাখা। সংগঠনটির উদ্যোগে সাতকানিয়া সদর ইউনিয়নের দক্ষিণ রূপকানিয়া ৯নং ওয়ার্ডের বিভিন্ন পাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে শুকনা খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) বিকালে দক্ষিণ রূপকানিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কাছে গিয়ে তাদের খোঁজখবর নেওয়া হয় এবং দুর্যোগের এই কঠিন সময়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন নেতৃবৃন্দ। এ সময় তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো কেবল মানবিক দায়িত্ব নয়, বরং এটি একটি নৈতিক ও সামাজিক কর্তব্য। দুর্যোগ মোকাবিলায় সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
সাতকানিয়া সদর ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ মাওলানা রিদওয়ানুল করিমের নেতৃত্বে ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর জনাব আনোয়ারুল আলম চৌধুরী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি জনাব মুহাম্মদ ইসহাক, সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক সফল ভাইস চেয়ারম্যান জনাব মুহাম্মদ ইব্রাহিম চৌধুরী, সাতকানিয়া সদর ইউনিয়ন শাখার এসিস্ট্যান্ট সেক্রেটারি ও যুব বিভাগের সভাপতি জনাব মুহাম্মদ সোলাইমান কাদের, বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী জনাব মোহাম্মদ দিদারুল আলম, সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মুহাম্মদ বেলাল উদ্দিন, শুরা ও কর্মপরিষদ সদস্য, অফিস সম্পাদক এবং দক্ষিণ রূপকানিয়া ৯ নম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা হোসেন সোহেল, তামাকুণ্ডি লেন বণিক সমিতি, চট্টগ্রামের প্রচার সম্পাদক জনাব মোহাম্মদ সাদেক হোসাইনসহ সাতকানিয়া সদর ইউনিয়ন ও দক্ষিণ রূপকানিয়া ৯নং ওয়ার্ড শাখার অন্যান্য দায়িত্বশীল নেতাকর্মীরা।
ত্রাণ গ্রহণকারী পরিবারগুলো এ সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বন্যার কারণে তারা চরম সংকটে পড়েছেন। এ ধরনের মানবিক সহায়তা তাদের জন্য অনেক বড় স্বস্তি এনে দিয়েছে।
ত্রাণ বিতরণ শেষে বন্যাকবলিত মানুষের সুস্থতা, নিরাপত্তা ও দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে মানবতার সেবায় এগিয়ে আসা সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের কল্যাণ কামনা করা হয়।
স্থানীয় সচেতন মহলের মতে, দুর্যোগের সময় সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সমন্বিত মানবিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

স্পেনের ভোটিং প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ ইয়ামালের বাবার

সাতকানিয়ার দক্ষিণ রূপকানিয়ায় বন্যাদুর্গত মানুষের পাশে জামায়াতে ইসলামী

আপডেট সময় : 07:53:48 pm, Sunday, 12 July 2026