Dhaka , Wednesday, 4 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
স্পেনের ভোটিং প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ ইয়ামালের বাবার স্কুলে থাকতেই পাইলট, বিমান দুর্ঘটনায় প্রাণ গেল নাথালিয়ার স্বর্ণের চাহিদায় ভাটা, কমল বার ও কয়েন কেনার পূর্বাভাস শুধু ‘স্যরি’ বললেই কি মুছে যায় মনের কষ্ট? ‘ও আমাকে মা-বাবার চেয়েও বেশি বোঝে’ সরাইলে পাগলা কুকুরের কামড়ে নারীসহ ৮ জন আহত, এলাকায় আতঙ্ক কালিয়াকৈরে তুরাগ নদীতে বন্ধুদের সাথে সাতার কাটতে গিয়ে নিখোজ গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকের ধাওয়া-পাল্টা ধাওয়া সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি রূপগঞ্জে গৃহবধূকে কুপিয়ে টাকা ও স্বর্ণালংকার ছিনতাই রূপগঞ্জে সিম গ্রুপের পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ টেকনাফের সাগরে মাছ ধরার নৌকায় বজ্রপাতের আঘাতে ১ জেলে নিহত! নবপ্রজন্মের মাঝে ইসলামের সৌন্দর্য ও শাশ্বত জীবনদর্শন তুলে ধরতে হবে – ইসলামী যুবসমাজ দুর্গাপুরে নাঈমুরের সাফল্যের হেট্রিক : টানা তিন পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে নতুন ইতিহাস মধুপুরে পর্নোগ্রাফি ও ইয়াবা কারবারের অভিযোগে একজন গ্রেপ্তার, মোবাইল-ল্যাপটপ উদ্ধার পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে স্মৃতিচারণ, আলোচনা ও দোয়া মাহফিল ‎গাইবান্ধায় এলজিইডির বাস্তবায়নে খানাখন্দের রাস্তা ফিরে পেল প্রাণ ভেড়ামারা সরকারি মহিলা কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত দীর্ঘদিন পর সীমান্তে বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান: সেরা রেস্তোরাঁ ও শেফদের বিসিএ সম্মাননা অনুষ্ঠিত মাদারীপুর সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বামী হত্যার পর অনিশ্চয়তায় দুই সন্তান, পাশে দাঁড়ালেন ডেপুটি স্পিকার; ল্যাবএইডে চাকরি পেলেন সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রী সন্ত্রাস ও মাদক নির্মূলে অগ্রণী ভূমিকা, শিক্ষা ও সমাজসেবায় প্রশংসিত মোঃ কাউছার ভূঁইয়া চট্টগ্রামের অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার প্রধানমন্ত্রীর খুলনা আগমন উপলক্ষে পাইকগাছা বিএনপির প্রস্তুতি সভা রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ সকল বাধা পেরিয়ে সাফল্যের শিখরে: বিসিএস ক্যাডার হিসেবে অমিত খানের নতুন যাত্রা আবার উত্তপ্ত বরিশালের চরকাউয়া: বাস ও ইজিবাইক শ্রমিকদের দ্বন্দ্বে জিম্মি তিন উপজেলার প্রায় ৬০ হাজার মানুষ কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা ২০২৬-২৭-এর উদ্বোধন, প্রধান অতিথি এমপি লুৎফুর রহমান কাজল

চমেক হাসপাতাল থেকে অপহৃত শিশু উদ্ধার, অপহরণকারী দম্পতি গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় : 02:58:27 pm, Sunday, 12 July 2026
  • 91 বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে অপহৃত ১৫ মাস বয়সী শিশু নাজেহাদকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের অল্প সময়ের মধ্যেই সিসিটিভি ফুটেজ ও গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে পাঁচলাইশ মডেল থানা পুলিশ। এ সময় অপহরণে জড়িত এক দম্পতিকে গ্রেফতার করা হয়।

যেভাবে ঘটে অপহরণের ঘটনা
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ জুলাই (২০২৬) মামলার বাদী মোহাম্মদ সোহেল রানার শ্যালিকার তিন দিনের নবজাতক অসুস্থ হলে তাকে চমেক হাসপাতালের ৬ষ্ঠ তলার ৩২নং ওয়ার্ডে (এনআইসিইউ) ভর্তি করা হয়। নবজাতকের মাও অসুস্থ থাকায় তাকে দেখাশোনার জন্য বাদীর স্ত্রী, শাশুড়ি ও ১৫ মাস বয়সী ছোট মেয়ে নাজেহাদ চমেক হাসপাতালে আসেন। গত ১০ জুলাই বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে এক অজ্ঞাতনামা নারী বাদীর শাশুড়ির কাছে গিয়ে নিজেকে বাদীর স্ত্রীর (তাসলিমা জান্নাত নীলা) বান্ধবী হিসেবে পরিচয় দেন। একপর্যায়ে শিশু নাজেহাদ কান্নাকাটি শুরু করলে ওই নারী চিপস কিনে দেওয়ার কথা বলে শিশুটিকে কোলে নিয়ে দোকানের উদ্দেশ্যে বেরিয়ে যান। দীর্ঘক্ষণ ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু করে পরিবার। পরে কোথাও না পেয়ে শিশুটির বাবা মোহাম্মদ সোহেল রানা পাঁচলাইশ মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পরপরই দ্রুত তদন্তে নামে পাঁচলাইশ থানা পুলিশের একটি চৌকস দল। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোপন সংবাদের ভিত্তিতে ১১ জুলাই ভোর আনুমানিক সাড়ে ৬টার দিকে সিএমপি’র চান্দগাঁও থানাধীন ‘এক কিলোমিটার’ এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। সেখান থেকে অপহৃত শিশুটিকে নিরাপদে উদ্ধার করা হয় এবং অপহরণের সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের পরিচয়
গ্রেফতারকৃতরা সম্পর্কে স্বামী-স্ত্রী। তারা হলেন:
নাহিমা বেগম (২০): পিতা- মৃত আলাউদ্দিন, মাতা- আলেয়া বেগম। সাং- ম্যাক পাশান, নতুন সুখচর, হাতিয়া, নোয়াখালী।
বোরহান উদ্দিন (৩০): পিতা- মফিজুর রহমান, মাতা- জাকেয়া বেগম। সাং- চাম্বল, বাঁশখালী, চট্টগ্রাম। বর্তমান ঠিকানা: তারা উভয়েই চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকায় জাহাঙ্গীর কোম্পানির টিনশেড ভাড়াবাড়িতে বসবাস করতেন।

আইনি ব্যবস্থা
এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০২০) এর ৭/৩০ ধারায় একটি মামলা (মামলা নং-১০, তারিখ: ১১/০৭/২০২৬খ্রি.) রুজু হয়েছে। উদ্ধার অভিযানে অংশ নেন পাঁচলাইশ মডেল থানার এসআই (নিঃ) মো. নুরুল আলম আশেক, এসআই (নিঃ) মো. নুরুল আবছার, এসআই (নিঃ) মো. শওকত ইমাম এবং কনস্টেবল সাগর কান্তি শীল।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

স্পেনের ভোটিং প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ ইয়ামালের বাবার

চমেক হাসপাতাল থেকে অপহৃত শিশু উদ্ধার, অপহরণকারী দম্পতি গ্রেফতার

আপডেট সময় : 02:58:27 pm, Sunday, 12 July 2026