Dhaka , Saturday, 11 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নরসিংদী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জের হাউলীপাড়া সমাজবাসীর উদ্যোগে মাদক ও জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল মাসদাইরে আলফালা সংগঠনের নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অতি বর্ষণে জলাবদ্ধ পাইকগাছা; জনজীবন বিপর্যস্ত পাইকগাছার সোলাদানায় ইউএনও’র পরিদর্শন; দুই স্কুলে ক্রীড়া সামগ্রী বিতরণ মধুপুরের নরকোনা মসজিদে খন্দকার মোতালিব হোসেন এর জুমার নামাজ আদায় ত্রিপুরার টানা বৃষ্টিতে মনু নদীর পানি বৃদ্ধি, রাজনগরের মনসুরনগরে বন্যা—স্থায়ী বাঁধ নির্মাণের দাবি নিখোঁজের একমাস পরেও সন্ধান মেলেনি রামগঞ্জের রাসেলের রামু উপজেলার ঈদগড়ে লাকড়ি কুড়াতে গিয়ে নিখোঁজ ৪ দিন পর সাজিদের মরদেহ উদ্ধার কক্সবাজার-ঢাকাগামী সেন্টমার্টিন ট্রাভেলসে ৯২ হাজার ইয়াবা উদ্ধার, হেল্পার আটক কাউয়ারখোপের বন্যাকবলিত এলাকা ঘুরে দেখলেন এমপি লুৎফুর রহমান কাজল কুড়িয়ে পাওয়া ২ লাখ টাকা থানায় জমা দিয়ে পুরস্কৃত কক্সবাজার বিমানবন্দর আনসার ক্যাম্পের দুই সদস্য রূপগঞ্জে সরকারি খাল ভরাট করায় ৭ গ্রামের ২০ হাজার মানুষ পানি বন্দী, চরম ভোগান্তি মাননীয় প্রধানমন্ত্রী সমীপে খোলা চিঠি: বন্যাবিধ্বস্ত বাঁশখালীর আর্তনাদ ও স্থায়ী সমাধানের আকুল আবেদন রেকর্ড বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত হাজারো মানুষ পেলেন মেয়রের ত্রাণ সামগ্রী কোতোয়ালী এলাকায় বাসে ছিনতাইকারী চক্রের প্রধান ছোরা ও ১১টি ছিনতাইকৃত স্মার্টফোনসহ আটক ‘নগরীর ৮০ শতাংশ এলাকা থেকে পানি নেমে গেছে’—জলাবদ্ধ এলাকা পরিদর্শনে মেয়র ডা. শাহাদাত হোসেন সড়কে মৃত্যু প্রতিরোধে অবকাঠামো উন্নয়নের মাধ্যমে গতি নিয়ন্ত্রণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত ডিএমসির ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, প্রধানমন্ত্রীর অংশগ্রহণে নানা আয়োজন পরিচ্ছন্ন ঢাকা গড়তে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকার আহ্বান জেলা প্রশাসকের বৃষ্টিকে উপেক্ষা করে ‘রেইনি ৫কে রান’, শুরু হলো এনএসইউ হেলথ ফেস্ট ২০২৬-এর কাউন্টডাউন সংসদে কথা বলতে না দিলে বাইরে জনগণের সামনে বলব: হাসনাত আবদুল্লাহ গাজীপুরে ছাত্রশিবিরের মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত নতুন সিনেমার প্রচারে কলকাতায় ব্যস্ত সময় কাটাচ্ছেন জয়া আহসান দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেলেন মিশরের ফুটবলাররা সরাইল থানাপুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেপ্তার ৬ জুলাইয়ের আগেও ভোট চুরি ছিল, জুলাইয়ের পরেও ভোট চুরি হয়েছে: নোয়াখালীতে হাসনাত আব্দুল্লাহ নোয়াখালীতে মাদকবিরোধী গণসমাবেশ হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত মধুপুরে ইউএনও মোঃ জুবায়ের হোসেনকে বিদায় সংবর্ধনা

সড়কে মৃত্যু প্রতিরোধে অবকাঠামো উন্নয়নের মাধ্যমে গতি নিয়ন্ত্রণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট সময় : 12:54:41 pm, Saturday, 11 July 2026
  • 9 বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি:

০৯ জুলাই ২০২৬ ইং, সকাল ০৯ টায় থেকে বিকাল ০৪ টা পর্যন্ত নগরীর দ্য পেনিনসুলা চিটাগং হোটেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) এবং ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউট (ডব্লিউআরআই)-এর যৌথ উদ্যোগে “Speed Reduction Through Infrastructure Design (অবকাঠামো নকশার মাধ্যমে গতি নিয়ন্ত্রণ)” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালায় চসিকের ১৫ জন প্রকৌশলী ও পুলিশের ১০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। চট্টগ্রামের সড়কগুলোকে আরও নিরাপদ করে তুলতে চসিক ২০২২ সাল থেকে ব্লুমবার্গ ফিলানথ্রপিজ ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি (বিআইজিআরএস)-এর সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করছে। পথচারীসহ সকল ব্যবহারকারীর জন্য নিরাপদ সড়কের নকশা প্রণয়নে অংশগ্রহনকারীদের সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে কর্মশালাটি আয়োজন করা হয়।
কর্মশালার উদ্বোধনী অধিবেশনে উপস্থিত ছিলেন জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক), সিএমপি, চট্টগ্রাম; চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব জনাব মোহাম্মদ আশরাফুল আমিন এবং জনাব মোহাম্মদ লিয়াকত আলী খান, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ), সিএমপি, চট্টগ্রাম।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া বলেন, ‘সড়কগুলোকে নিরাপদ করতে চসিক এবং বিআইজিআরএস অংশীদারদের সঙ্গে সহযোগিতা করবে সিএমপি। দুর্ঘটনা রোধে আমরা শহরে গতিসীমার নির্দেশিকা কার্যকর করতে যাচ্ছি।’ এসময় তিনি চালক ও সড়ক ব্যবহারকারীদের ট্রাফিক নিয়ম মেনে চলার অনুরোধ জানান।
চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব জনাব মোহাম্মদ আশরাফুল আমিন বলেন, “সড়ক নিরাপদ করতে চসিক বিভিন্ন অংশীজনের সঙ্গে কাজ করছে। নগরীর ৫৯টি স্থানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা ব্যবস্থা চালু করা হবে এবং প্রাথমিকভাবে দুটি মোড়ে পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হবে। এআই ক্যামেরার পাশাপাশি চসিক সড়ক চিহ্ন, পথচারী পারাপার সুবিধা এবং অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো স্থাপন করবে।” তিনি আরও বলেন, সড়ক ব্যবহারকারীরা ট্রাফিক আইন মেনে না চললে শুধুমাত্র চসিক ও সিএমপির পক্ষে সড়ককে নিরাপদ করা সম্ভব নয়।
উপ-পুলিশ কমিশনার(ট্রাফিক-দক্ষিণ) জনাব মোহাম্মদ লিয়াকত আলী খান বলেন, সড়কে পুলিশের কাজ শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা। তবে সড়ক নির্মাণ, রক্ষণাবেক্ষণের দায়িত্ব সিটি কর্পোরেশনের। উভয় প্রতিষ্ঠান সম্মিলিতভাবে কাজ করলে আমরা সহজেই চট্টগ্রামের সড়কগুলোকে নিরাপদ করে তুলতে পারবো।
কর্মশালার কারিগরি অধিবেশনগুলো পরিচালনা করেন ভাইটাল স্ট্র্যাটেজিসের সিনিয়র টেকনিক্যাল অ্যাডভাইজার মাইরিক পালা, ডব্লিউআরআই ইন্দোনেশিয়ার আরবান রেজিলিয়েন্স অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট ম্যানেজার রেত্নো উইহানেস্তা এবং ডব্লিউআরআই-এর স্থপতি ফারজানা ইসলাম তমা ও আরিনা তাহনিম। অধিবেশনগুলোতে গতি ও সড়ক নিরাপত্তার সম্পর্ক, নিরাপদ সড়ক নকশার মূলনীতি, গতি নিয়ন্ত্রণে আন্তর্জাতিক চর্চা এবং অবকাঠামোভিত্তিক গতি ব্যবস্থাপনার ব্যবহারিক কৌশল ও মানদণ্ড নিয়ে আলোচনা করা হয়।
বিশেষজ্ঞরা উল্লেখ করেন, অতিরিক্ত গতি সড়ক দুর্ঘটনায় মৃত্যু ও গুরুতর আহত হওয়ার অন্যতম প্রধান কারণ। যানবাহনের উচ্চ গতি দুর্ঘটনার ঝুঁকি যেমন বাড়ায়, তেমনি দুর্ঘটনার পরিণতিকেও আরও ভয়াবহ করে তোলে, বিশেষ করে পথচারী, সাইকেল আরোহী, শিশু, বয়স্ক ব্যক্তি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য। তারা আরও বলেন, কার্যকর আইন প্রয়োগের পাশাপাশি নিরাপদ সড়ক নকশা এবং স্বয়ংক্রিয়ভাবে গতি নিয়ন্ত্রণে সহায়ক অবকাঠামো চালকদের নিরাপদ গতিতে চলতে উৎসাহিত করতে এবং সকল সড়ক ব্যবহারকারীর সুরক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
কর্মশালার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল দলভিত্তিক নকশা অনুশীলন, যেখানে অংশগ্রহণকারীরা সড়কের বিভিন্ন ধরনের পরিবেশ-পরিস্থিতি মূল্যায়ন করেন এবং যানবাহনের গতি কমানোর জন্য উপযুক্ত অবকাঠামোগত সমাধান খুঁজে বের করেন। এই অনুশীলনের মাধ্যমে অংশগ্রহণকারীরা দিনব্যাপী আলোচিত বিষয়গুলো সড়কের বাস্তব পরিস্থিতিতে প্রয়োগের সুযোগ পান।
কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নরসিংদী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

সড়কে মৃত্যু প্রতিরোধে অবকাঠামো উন্নয়নের মাধ্যমে গতি নিয়ন্ত্রণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : 12:54:41 pm, Saturday, 11 July 2026