Dhaka , Thursday, 9 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত মধুপুরে ইউএনও মোঃ জুবায়ের হোসেনকে বিদায় সংবর্ধনা পাইকগাছায় সড়ক নির্মাণে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দুর্ভোগ; ইউএনওর কাছে আবেদন রাজধানীর পরিবহনে বড় রদবদল: সায়েদাবাদে থাকবে সিটি টার্মিনাল, আন্তজেলা বাস কাঁচপুরে সীতাকুণ্ডের শিশু ইরা হত্যা মামলায় বাবু শেখের মৃত্যুদণ্ড রায় “আজকের গৃহীত ছোট ছোট সচেতন পদক্ষেপই আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবীর নিশ্চয়তা:- ড. মোঃ জিয়াউদ্দিন কুতুবপুরে জনি হত্যা: বাকি আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাঘে ধরলে ছাড়ে, কিন্তু আমি ধরলে ছাড়ি না, সাংবাদিকদের বিএনপি নেতার হুমকি ঢাকা-সিলেট মহাসড়কে যানজট, যতবিপর্যয় বৃষ্টির পানি অসুস্থ গ্রাম পুলিশ রনি দেব পাশে মনসুরনগর ইউনিয়ন পরিষদ, চিকিৎসা সহায়তায় ৩০ হাজার টাকা প্রদান সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই সবুজায়ন জরুরি: প্রধানমন্ত্রী তথ্যমন্ত্রীর সঙ্গে মিশরের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশ্বকাপের একটি টিকিট প্যাকেজ প্রায় ৫০ কোটি, মুহূর্তেই সোল্ড আউট রেকর্ডভাঙা মেসির সঙ্গে ফোনকলে যা বললেন ক্লোসা স্পিডের কারণেই পেনাল্টি মিস করেছেন মেসি! প্রধানমন্ত্রী তারেক রহমান দুঃখী মানুষের পাশে সবসময় আছেন, ত্রাণ যথাসময়ে সকলের কাছে পৌঁছাবে :- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এ আই দিয়ে এমপির ভুয়া ছবি প্রকাশ করায় রামগঞ্জে বিএনপি’র প্রতিবাদ সভা খুলনায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানের মাঝে সরকারি অনুদান প্রদান দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা নোয়াখালীতে দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন দক্ষিণ মিঠাছড়ির পানিবন্দি এলাকা পরিদর্শনে বিএনপি-জামায়াতের প্রতিনিধি দল সিলেট অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি পালিত রামুর খুনিয়াপালং ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে বিপুল পরিমান নেশাজাতীয় স্ক্যাপ সিরাপসহ ১ জন গ্রেপ্তার, ট্রাক ও অটোরিক্সা জব্দ পাইকগাছায় বিনামূল্যে ভার্মি কম্পোস্ট উপকরণ বিতরণ কক্সবাজারে পাহাড় ধসে মৃতের সংখ্যা ১৮ জন : রোহিঙ্গা ক্যাম্পে মাদরাসায় পাহাড় ধসে ৭ শিশুর মরদেহ উদ্ধার জলাবদ্ধতা নিরসনে সিডিএ–সেনাবাহিনীর জরুরি সমন্বয় সভা অনুষ্ঠিত পাইকগাছায় ইপিআই কার্যক্রম জোরদারে ওয়ার্ল্ড ভিশনের ব্যাগ প্রদান এত লজ্জার মুখে আগে পড়েনি ভারত কোয়ার্টারের আগে বাড়তি সুবিধা পাচ্ছে আর্জেন্টিনা

রাজধানীর পরিবহনে বড় রদবদল: সায়েদাবাদে থাকবে সিটি টার্মিনাল, আন্তজেলা বাস কাঁচপুরে

  • Reporter Name
  • আপডেট সময় : 06:55:55 pm, Thursday, 9 July 2026
  • 2 বার পড়া হয়েছে

বিজয় চৌধুরী, ঢাকা,

রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে নতুন পরিকল্পনার কথা জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, ভবিষ্যতে সায়েদাবাদকে কেবল সিটি টার্মিনাল হিসেবে পরিচালনা করা হবে এবং আন্তজেলা বাসগুলো কাঁচপুরে স্থানান্তর করা হবে।
বৃহস্পতিবার সকালে সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন ও চলমান উচ্ছেদ অভিযান তদারকি শেষে তিনি এ তথ্য জানান। এ সময় টার্মিনালের পরিচ্ছন্নতা, যাত্রীসেবা, যানবাহন চলাচল, অবৈধ দখল ও সামগ্রিক ব্যবস্থাপনা পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশ দেন।
প্রশাসক জানান, গুলিস্তান থেকেও বাস টার্মিনাল সরিয়ে কেরানীগঞ্জে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। আগামী তিন থেকে চার মাসের মধ্যে রাজধানীর পরিবহন ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আনার আশা প্রকাশ করেন তিনি।
যান চলাচল আরও সুশৃঙ্খল করতে সায়েদাবাদ টার্মিনালে প্রবেশ ও বের হওয়ার জন্য মোট চারটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি নির্দেশনা অনুযায়ী সব বাস কাউন্টার টার্মিনালের ভেতরে স্থানান্তরের জন্য পরিবহন মালিক ও শ্রমিকদের চলতি মাসের ১৫ জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
এদিকে একই দিনে ডিএসসিসির ৭ নম্বর ওয়ার্ডের মানিকনগর প্রধান সড়কের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। মানিকনগর বিশ্বরোড থেকে পুকুরপাড় পর্যন্ত প্রায় ৮৮০ মিটার সড়কের উন্নয়ন কার্যক্রম উদ্বোধন করেন সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং ডিএসসিসি প্রশাসক।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিনের অবহেলার কারণে এলাকাবাসী উন্নয়ন সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। অন্যদিকে ডিএসসিসি প্রশাসক জানান, নগরবাসীর দুর্ভোগ কমাতে অবহেলিত সড়কগুলোর উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই মানিকনগর সড়কের কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত

রাজধানীর পরিবহনে বড় রদবদল: সায়েদাবাদে থাকবে সিটি টার্মিনাল, আন্তজেলা বাস কাঁচপুরে

আপডেট সময় : 06:55:55 pm, Thursday, 9 July 2026