Dhaka , Wednesday, 8 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রামুর খুনিয়াপালং ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে বিপুল পরিমান নেশাজাতীয় স্ক্যাপ সিরাপসহ ১ জন গ্রেপ্তার, ট্রাক ও অটোরিক্সা জব্দ পাইকগাছায় বিনামূল্যে ভার্মি কম্পোস্ট উপকরণ বিতরণ কক্সবাজারে পাহাড় ধসে মৃতের সংখ্যা ১৮ জন : রোহিঙ্গা ক্যাম্পে মাদরাসায় পাহাড় ধসে ৭ শিশুর মরদেহ উদ্ধার জলাবদ্ধতা নিরসনে সিডিএ–সেনাবাহিনীর জরুরি সমন্বয় সভা অনুষ্ঠিত পাইকগাছায় ইপিআই কার্যক্রম জোরদারে ওয়ার্ল্ড ভিশনের ব্যাগ প্রদান এত লজ্জার মুখে আগে পড়েনি ভারত কোয়ার্টারের আগে বাড়তি সুবিধা পাচ্ছে আর্জেন্টিনা ‘দিনেদুপুরে ডাকাতি’, আর্জেন্টিনা-মিশর ম্যাচ নিয়ে মরিনিয়ো আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতিতে যা বলছে মিশর আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারিং নিয়ে বিশেষজ্ঞদের মিশ্র প্রতিক্রিয়া ফতুল্লার উত্তর ভুইঘরে দরজা তৈরির কারখানায় অগ্নিকাণ্ড, প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি পাহাড়ধসে নিহতের পরিবারের পাশে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন নোয়াখালীতে দুই হাসপাতালের কার্যক্রম বন্ধ, ৬০ হাজার টাকা জরিমানা রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল ফতুল্লায় হত্যা মামলা প্রত্যাহারে রাজি না হওয়ায় ইমনের বাবাকে কুপিয়ে হত্যাচেষ্টা, গুলি ছুড়ে পালানোর অভিযোগ এমভি নাসরিন দুর্ঘটনার ২৫ বছর ৮ জুলাই “নিরাপদ নৌ দিবস” হিসেবে জাতীয় ঘোষণার দাবী মধুপুরে পাঠশালা প্রতিষ্ঠা করে নজির স্হাপন করলেন তৃতীয় লিঙ্গের প্রেমা উয়ারী-বটেশ্বরের ঐতিহ্য তুলে ধরতে স্মারক ডাকটিকিট উন্মোচন মধুপুরে হেরোইন ও ইয়াবা সহ ২ মাদক কারবারি আটক রামগঞ্জে যুবলীগের ভাইস চেয়ারম্যান কামরুল গ্রেপ্তার রাবিতে পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশন প্রতিনিধিদলের সফর সাভারে হামলার প্রতিবাদে চট্টগ্রামে এনসিপির বিক্ষোভ সমাবেশ রূপগঞ্জে জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের নির্যাতন রূপগঞ্জে শপিংয়ের প্রলোভনে কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ ক্যানসারে আক্রান্ত সন্তানকে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন শহীদ জাহিদের মা চসিকের ৩৩০০ পরিচ্ছন্ন শ্রমিকের মাঝে রেইনকোট বিতরণ করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন ফরিদপুরের চরভদ্রাসনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ। ফরিদপুরের চরভদ্রাসনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত।

কক্সবাজারে পাহাড় ধসে মৃতের সংখ্যা ১৮ জন : রোহিঙ্গা ক্যাম্পে মাদরাসায় পাহাড় ধসে ৭ শিশুর মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • আপডেট সময় : 06:56:37 pm, Wednesday, 8 July 2026
  • 1 বার পড়া হয়েছে

তৌহিদ বেলাল,

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে একটি মাদরাসায় মাটিচাপা পড়ে অন্তত ৭ শিক্ষার্থী নিহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেক শিশু আটকা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

বুধবার (৮ জুলাই) দুপুর আনুমানিক সোয়া ১টার দিকে উখিয়া উপজেলার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-০৩ (ব্লক অ-০৩) এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও ক্যাম্প সূত্রে জানা যায়, কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে পাহাড়ের মাটি নরম হয়ে যায়। দুপুরে হঠাৎ পাহাড়ের একটি বড় অংশ ধসে পাশের একটি মাদরাসার ওপর আছড়ে পড়ে। সে সময় মাদরাসায় বহু শিক্ষার্থী পাঠ গ্রহণ করছিল। আকস্মিক এ ঘটনায় পুরো স্থাপনাটি মাটিচাপা পড়ে গেলে শিক্ষার্থীরা ভেতরে আটকা পড়ে। দুর্ঘটনার পরপরই স্থানীয় রোহিঙ্গা বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালায়। ধ্বংসস্তূপ সরিয়ে হতাহতদের উদ্ধারের কাজ এখনও অব্যাহত রয়েছে।

বিকেল পৌনে ৩টার দিকে ক্যাম্পের রোহিঙ্গা স্বেচ্ছাসেবক মুহাম্মদ রফিক জানান, এ পর্যন্ত ৭ জন শিক্ষার্থীর মরদেহ ও ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও অনেক শিশু ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, এখন পর্যন্ত ৭ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও অনেক শিক্ষার্থী মাটির নিচে আটকা পড়ে আছে বলে আশঙ্কা করছি। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার তাৎক্ষণিকভাবে দুই শিশুর মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুই শিশুর মরদেহ উদ্ধারের খবর নিশ্চিত হয়েছি। ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে উদ্ধারকাজ পরিচালনা করছে। আমরাও ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে।

তবে স্থানীয় স্বেচ্ছাসেবক ও ক্যাম্পবাসীদের দাবি, নিহতের সংখ্যা ইতোমধ্যে ৭ জনে পৌঁছেছে। উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত প্রকৃত হতাহতের সংখ্যা নিশ্চিত হওয়া সম্ভব নয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত ধ্বংসস্তূপের নিচে আরও বহু শিক্ষার্থী আটকা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এর আগে গত তিনদিনে রোহিঙ্গা ক্যাম্প, কক্সবাজার শহর ও শহরতলীতে পাহাড় ধসে ১১ জন নিহত হয়েছে। #

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রামুর খুনিয়াপালং ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

কক্সবাজারে পাহাড় ধসে মৃতের সংখ্যা ১৮ জন : রোহিঙ্গা ক্যাম্পে মাদরাসায় পাহাড় ধসে ৭ শিশুর মরদেহ উদ্ধার

আপডেট সময় : 06:56:37 pm, Wednesday, 8 July 2026