Dhaka , Tuesday, 7 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চসিকের ৩৩০০ পরিচ্ছন্ন শ্রমিকের মাঝে রেইনকোট বিতরণ করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন ফরিদপুরের চরভদ্রাসনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ। ফরিদপুরের চরভদ্রাসনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত।  চা দোকানের আড়ালে গাঁজা বিক্রি, দোকানি গ্রেপ্তার প্রকাশ্যে মাদক সেবন, যুবকের ২০ দিনের কারাদণ্ড মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু সম্প্রীতি ও পেশাগত বন্ধন আরও দৃঢ় করতেই নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বনভোজন ফতুল্লার কারখানায় মেশিনে হাত ঢুকে শ্রমিকের মৃত্যু রূপগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, র‌্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে ৩জনকে কুপিয়ে জখম,থানায় মামলা মধুপুরে অজ্ঞাতনামা মহিলার লাশ উদ্ধার স্কুল থেকে ঝরে পড়ছে শিশুরা—তবে কী স্বপ্ন হারাচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ? পাইকগাছায় জেলা প্রশাসকের পরিদর্শন; পৌরসেবা ও শিক্ষার মানোন্নয়নে দিকনির্দেশনা মধুপুরে গাঁজা-ইয়াবাসহ আটক ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড মধুপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত চাচাতো বোনকে ধর্ষণ ও হত্যার দায়ে জেঠাতো ভাইয়ের মৃত্যুদন্ড সিএনজি-কাভার্ডভ্যানের সংঘর্ষে আলিম পরীক্ষার্থীর মৃত্যু র‌্যালি-আলোচনা-বৃক্ষরোপণে পাইকগাছায় পল্লী উন্নয়ন দিবস পালিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত: বৃষ্টিতে ভিজে কর্মচারীর মাথায় ছাতা ধরলেন ইউএনও দুই দিনের টানা বর্ষণে নগরীতে সৃষ্টি হয়নি জলাবদ্ধতা, নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শনে মেয়র ডা. শাহাদাত হোসেন সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় নতুন উদ্যোগ, তেজগাঁও বস্তিতে শিক্ষা সামগ্রী বিতরণ লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবির ৩টি সফল অভিযান: ২ লাখ টাকার ফেন্সিডিল ও ফেয়ারডিলসহ মাদক জব্দ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত রাজনগরে স্ত্রীকে হত্যা করে উঠানে মাটিচাপা, জিডি করতে এসে স্বামীর গ্রেপ্তার ইউএনও’র হস্তক্ষেপে রডবিহীন সড়ক ভেঙে পুনর্নির্মাণ শুরু মেসি-এমবাপের পর হালান্ড, ইতিহাসে প্রথমবার এমন রেকর্ডের জন্ম ‘ব্রাজিলকে হারানো অসম্ভব’ বলা হালান্ড এখন যা বলছেন আনচেলত্তির ভুল পরিকল্পনায় ব্রাজিলের ভরাডুবি পেনাল্টির আগে কথার লড়াই, নরওয়ে গোলকিপারকে যা বলেছিলেন নেইমার ব্রাজিলের সাংবাদিক, ‘আর্জেন্টাইন বিমানকর্মী’ নিয়ে রসিকতা রোনালদোর

সম্প্রীতি ও পেশাগত বন্ধন আরও দৃঢ় করতেই নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বনভোজন

  • Reporter Name
  • আপডেট সময় : 01:16:30 pm, Tuesday, 7 July 2026
  • 3 বার পড়া হয়েছে

মাকসুদুল হোসেন তুষার,

সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক সম্প্রীতি ও পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করতে দুই দিনব্যাপী বার্ষিক বনভোজনের আয়োজন করেছে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাব। এ উপলক্ষে ক্লাবের সদস্যরা সিলেটের জাফলং ও ভোলাগঞ্জের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন।

ক্লাব সূত্রে জানা যায়, ২০২২ সালে গ্লোবাল টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মো. মনিরুল আলমকে সভাপতি এবং সাবেক নাগরিক টেলিভিশনের সোনারগাঁও-বন্দর প্রতিনিধি আক্তার হোসেনকে সাধারণ সম্পাদক করে ৩৮ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। এরপর কাচপুর মেগা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় ভাড়াকৃত কার্যালয় থেকে ক্লাবটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

বার্ষিক বনভোজন উপলক্ষে গত বৃহস্পতিবার (২ জুলাই) রাত সাড়ে ১১টায় সভাপতি মো. মনিরুল আলমের সার্বিক তত্ত্বাবধানে এবং সাধারণ সম্পাদক আক্তার হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন মাসুমের সমন্বয়ে ১৯ সদস্যের একটি প্রতিনিধি দল সড়কপথে সিলেটের উদ্দেশে যাত্রা করে।

দীর্ঘ রাতের ভ্রমণ শেষে শুক্রবার সকালে সিলেটে পৌঁছে সদস্যরা প্রথমে হযরত শাহজালাল (রহ.) ও পরে হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। এরপর আগুন পাহাড় পরিদর্শন শেষে জাফলংয়ে জেলা পরিষদের ডাকবাংলো রেস্ট হাউসে অবস্থান নেন। দুপুরের খাবারের পর সদস্যরা জাফলং জিরো পয়েন্ট, ঝর্ণা এলাকা, খাসিয়া পল্লী, চা-বাগানসহ আশপাশের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। রাতে রেস্ট হাউসে অবস্থানকালে অংশগ্রহণকারী সদস্যদের মধ্যে ক্লাবের পরিচয়পত্র ও গোলাপি রঙের টি-শার্ট বিতরণ করা হয়।

বনভোজনে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন সভাপতি মো. মনিরুল আলম ও তার সহধর্মিণী আশরাফুন নাহার কাকন, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন মাসুম,দপ্তর সম্পাদক মাকসুদুল হোসেন তুষার, সাইফুল ইসলাম, সুজন, হাবিবুর রহমান, ডা. আরমান, মোহাম্মদ তারিকুল ইসলাম, ইব্রাহিম সুমন, হারুনুর রশিদ, আশিকুর রহমান আশিকসহ ক্লাবের অন্যান্য সদস্য ও অতিথিরা।

শনিবার (৪ জুলাই) সকালে নাস্তা শেষে সদস্যরা জাফলং থেকে ভোলাগঞ্জের সাদা পাথর এলাকায় যান। সেখানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ শেষে বিকেলে সবাই নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা দেন।

ভ্রমণ শেষে ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল ও সহ-সভাপতি জাহাঙ্গীর আলম হানিফ সদস্যদের পক্ষ থেকে সভাপতি মো. মনিরুল আলম ও সাধারণ সম্পাদক আক্তার হোসেনকে সফলভাবে বার্ষিক বনভোজনের আয়োজনের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তাদের ভাষ্য, পেশাগত ব্যস্ততার মধ্যেও এমন একটি সুন্দর ও সুশৃঙ্খল আয়োজন সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চসিকের ৩৩০০ পরিচ্ছন্ন শ্রমিকের মাঝে রেইনকোট বিতরণ করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

সম্প্রীতি ও পেশাগত বন্ধন আরও দৃঢ় করতেই নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বনভোজন

আপডেট সময় : 01:16:30 pm, Tuesday, 7 July 2026