Dhaka , Monday, 6 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় জেলা প্রশাসকের পরিদর্শন; পৌরসেবা ও শিক্ষার মানোন্নয়নে দিকনির্দেশনা মধুপুরে গাঁজা-ইয়াবাসহ আটক ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড মধুপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত চাচাতো বোনকে ধর্ষণ ও হত্যার দায়ে জেঠাতো ভাইয়ের মৃত্যুদন্ড সিএনজি-কাভার্ডভ্যানের সংঘর্ষে আলিম পরীক্ষার্থীর মৃত্যু র‌্যালি-আলোচনা-বৃক্ষরোপণে পাইকগাছায় পল্লী উন্নয়ন দিবস পালিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত: বৃষ্টিতে ভিজে কর্মচারীর মাথায় ছাতা ধরলেন ইউএনও দুই দিনের টানা বর্ষণে নগরীতে সৃষ্টি হয়নি জলাবদ্ধতা, নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শনে মেয়র ডা. শাহাদাত হোসেন সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় নতুন উদ্যোগ, তেজগাঁও বস্তিতে শিক্ষা সামগ্রী বিতরণ লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবির ৩টি সফল অভিযান: ২ লাখ টাকার ফেন্সিডিল ও ফেয়ারডিলসহ মাদক জব্দ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত রাজনগরে স্ত্রীকে হত্যা করে উঠানে মাটিচাপা, জিডি করতে এসে স্বামীর গ্রেপ্তার ইউএনও’র হস্তক্ষেপে রডবিহীন সড়ক ভেঙে পুনর্নির্মাণ শুরু মেসি-এমবাপের পর হালান্ড, ইতিহাসে প্রথমবার এমন রেকর্ডের জন্ম ‘ব্রাজিলকে হারানো অসম্ভব’ বলা হালান্ড এখন যা বলছেন আনচেলত্তির ভুল পরিকল্পনায় ব্রাজিলের ভরাডুবি পেনাল্টির আগে কথার লড়াই, নরওয়ে গোলকিপারকে যা বলেছিলেন নেইমার ব্রাজিলের সাংবাদিক, ‘আর্জেন্টাইন বিমানকর্মী’ নিয়ে রসিকতা রোনালদোর দোহাজারী সাঙ্গু সেতুতে সড়ক বাতির দাবিতে সাধারণ শিক্ষার্থীদের স্মারকলিপি রূপগঞ্জে সামাজিক উদ্যোগে রোপণ করা সুপারি গাছ কাটার অভিযোগ প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, প্রধান অতিথি হিসেবে যোগ দিলেন প্রধানমন্ত্রী মধুপুরে মাদক ব্যবসায়ীকে ১ বছরের কারাদণ্ড দেওভোগে মাদ্রাসা শিক্ষককে অব্যাহতি ঘিরে উত্তেজনা, অবরুদ্ধ কয়েকজন পার্কভিউ হসপিটাল ও চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্পোরেট চুক্তি স্বাক্ষর নগরীর জেল রোডে মোবাইল কোর্ট পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ, জরিমানা আদায় মির্জাপুরে কুকুর হামলায় মরছে হাঁস-মুরগি, ছাগল; আতঙ্কে মানুষ মির্জাপুরের বংশাই নদীর ভাঙ্গন রোধে ৪৫ হাজার জিও ব্যাগ ফেলা হচ্ছে প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘সিটি সার্ভিস ইনকিউবেটর অ্যান্ড রিসার্চ সেন্টার’ উদ্বোধন চাঁদার টাকা না পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২  বেড়াতে নিয়ে মামাতো বোনকে ধর্ষণ, ফুফাতো ভাই গ্রেপ্তার

মানবিকতার অনন্য দৃষ্টান্ত: বৃষ্টিতে ভিজে কর্মচারীর মাথায় ছাতা ধরলেন ইউএনও

  • Reporter Name
  • আপডেট সময় : 07:45:55 pm, Monday, 6 July 2026
  • 1 বার পড়া হয়েছে

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধি,

লক্ষ্মীপুরের রামগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমানের মানবিকতার দৃষ্টান্ত দেখে সবাই মুগ্ধ।
ঝুম বৃষ্টিতে ভিজে মাটি খুঁড়ে গাছ রোপণ করছিলেন এক চতুর্থ শ্রেণীর কর্মচারী। হঠাৎ পিছন থেকে এসে তার মাথার ওপর কে যেন ছাতা মেলে ধরলেন। কর্মচারী ভাবলেন হয়তো সহকর্মী কেউ হবে। কিন্তু পিছন ফিরে তাকাতেই তিনি রীতিমতো স্তব্ধ, হতভম্ব। স্বয়ং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)কাজী আতিকুর রহমান নিজেই ছাতাটি তার মাথার ওপর ধরে দাঁড়িয়ে আছেন, যাতে বৃষ্টিতে ভিজে তার কষ্ট না হয়।
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আজ সোমবার (৬ জুন) মানবিকতার এমন এক বিরল ও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী আতিকুর রহমান। কোনো প্রকার দাম্ভিকতা না দেখিয়ে একজন সাধারণ কর্মচারীর প্রতি তাঁর এই মমত্ববোধের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে এবং সর্বস্তরের মানুষের প্রশংসায় ভাসছেন এই সরকারি কর্মকর্তা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে পূর্বনির্ধারিত স্থানে একটি দৃষ্টিনন্দন ফুলগাছ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়। গাছটি রোপণের জন্য নির্ধারিত স্থানে গর্ত খুঁড়তে শুরু করেন উপজেলা প্রশাসনের এক চতুর্থ শ্রেণীর কর্মচারী। কিন্তু কাজ শুরুর কিছুক্ষণের মধ্যেই হঠাৎ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি রূপ নেয় মুষলধারে। দায়িত্বের টানে সেই প্রবল বৃষ্টির মাঝেই গর্ত খোঁড়ার কাজ চালিয়ে যাচ্ছিলেন ওই কর্মচারী।
ঠিক ওই মুহূর্তেই দূর থেকে বিষয়টি নজরে আসে ইউএনও কাজী আতিকুর রহমানের। তিনি কালবিলম্ব না করে নিজের গাড়িচালকের হাত থেকে ছাতাটি কেড়ে নিয়ে একপ্রকার দৌড়েই চলে যান ওই কর্মচারীর কাছে। এরপর পরম যত্নে ছাতাটি ধরে রাখেন কর্মচারীর মাথার ওপর, যেন বৃষ্টির একটি ফোঁটাও তাকে স্পর্শ করতে না পারে। ইউএনও’র ছাতার ছায়ায় পরম নিশ্চিন্তে গাছ রোপণের কাজ শেষ করেন ওই কর্মচারী।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, পদ-পদবীর অহংকার ভুলে কাজী আতিকুর রহমান যে দৃষ্টান্ত স্থাপন করলেন, তা সমাজের সর্বস্তরের মানুষের জন্য শিক্ষণীয়। শাসক নয়, বরং প্রজাতন্ত্রের একজন প্রকৃত সেবক ও মানবিক গুণসম্পন্ন অভিভাবক হিসেবে তিনি রামগঞ্জবাসীর হৃদয়ে চিরকালের জন্য স্থান করে নিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় জেলা প্রশাসকের পরিদর্শন; পৌরসেবা ও শিক্ষার মানোন্নয়নে দিকনির্দেশনা

মানবিকতার অনন্য দৃষ্টান্ত: বৃষ্টিতে ভিজে কর্মচারীর মাথায় ছাতা ধরলেন ইউএনও

আপডেট সময় : 07:45:55 pm, Monday, 6 July 2026