Dhaka , Friday, 28 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নিটারে নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার ও নেটওয়ার্কিং নিয়ে ব্যতিক্রমী আয়োজন রায়পুরে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, কলমাকান্দায় এক যুবকের কারাদণ্ড জুমার নামাজ পড়তে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার না হওয়ায় এলাকাবাসীর ক্ষোভ শিক্ষার সঙ্গে মূল্যবোধ ও দেশপ্রেম জরুরি: ডিসি জাহিদ দাউদপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা রাজনগরে এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচি শুরু। রামগঞ্জে অভিমান করে তরুনীর আত্নহত্যা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে সিলেটে গিয়ে ৩ রোহিঙ্গা আটক রূপগঞ্জে পরিত্যক্ত ভবন থেকে ৫টি পাইপগান ও ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার রূপগঞ্জের মুশরী-তেলিপাড়া-টানমুশরী সড়ক ধসে চলাচলের অনুপযোগী মধুপুরে জুমার নামাজ আদায় করলেন পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজাই প্রিন্স দুর্গাপুরে নানা আয়োজনে বাংলাদেশ যুব ইউনিয়নের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বৃক্ষ হত্যাকারীদের ছাড় নয়, ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ ডেপুটি স্পিকারের অবৈধ বালু উত্তোলন: কলমাকান্দায় ৩৯ নৌকা জব্দ, এক ব্যক্তির কারাদণ্ড ভাঙা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ধানবোঝাই হেন্ট্রলি খাদে, অল্পের জন্য রক্ষা পেলো চালক। কাউখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত: সভাপতি আলী হোসেন, সম্পাদক আহসান হাবিব সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ ভারতে মুক্তির প্রথম দিনেই ১১৭ কোটি রুপি আয় করল ‘টক্সিক’ ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি টিন সার্টিফিকেট থাকলেও করমুক্ত সীমা? ঘরে বসে অনলাইনে জিরো রিটার্ন দাখিল করবেন যেভাবে সরাইল অরুয়াইলে জুনাইদ মিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা স্থানীয় সরকার নির্বাচনের তফশিল ও ভোট কবে, যা জানালেন সিইসি মির্জাবাড়ীর হাসিল গ্রামে আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে মতবিনিময় সভা ফটিকছড়িতে পুলিশের ঝুঁকিপূর্ণ অভিযান, শীর্ষ সন্ত্রাসী কালা মোবারকসহ ৪ জন গ্রেফতার; বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার নরসিংদীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন আড়াইহাজারে এক রাতে ৭ টিউবওয়েল চুরি

রাজনগরে স্ত্রীকে হত্যা করে উঠানে মাটিচাপা, জিডি করতে এসে স্বামীর গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় : 05:22:59 pm, Monday, 6 July 2026
  • 65 বার পড়া হয়েছে

রাশেদ আহমেদ, স্টাফ রিপোর্টার (মৌলভীবাজার),

মৌলভীবাজারের রাজনগর উপজেলার করিমপুর গ্রামে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর বসতঘরের সামনে পেয়ারা গাছের নিচে মরদেহ মাটিচাপা দেওয়ার অভিযোগে স্বামী আলমগীর হোসেন (২৭) গ্রেপ্তার হয়েছেন। ঘটনার প্রায় ২০ দিন পর সোমবার (৬ জুলাই) তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে নিজ বাড়ির উঠান থেকে নিহত জাহেদা বেগমের (৩৮) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত জাহেদা বেগম রাজনগর উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের বাসিন্দা এবং তিনি আট বছর বয়সী এক ছেলে সন্তানের জননী। অভিযুক্ত আলমগীর হোসেন করিমপুর গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ জুন রাত আনুমানিক ৯টার দিকে পারিবারিক কলহের জেরে আলমগীর হোসেন তাঁর স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে ঘটনাটি গোপন করতে গভীর রাতে বসতঘরের সামনের উঠানে একটি পেয়ারা গাছের নিচে গর্ত খুঁড়ে মরদেহ মাটিচাপা দেন।

ঘটনার কয়েক দিন পর সন্দেহ এড়াতে আলমগীর দাবি করেন, তাঁর স্ত্রী বিদেশে চলে গেছেন। এ বিষয়ে তিনি মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাহেল হোসেনের সঙ্গে যোগাযোগ করে একই দাবি করেন। চেয়ারম্যান বিদেশে যাওয়ার প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে আলমগীর তা দেখাতে ব্যর্থ হন এবং নানা ধরনের টালবাহানা শুরু করেন। এতে চেয়ারম্যানের সন্দেহ হলে তিনি বিষয়টি রাজনগর থানা পুলিশকে অবহিত করেন।

পরে আলমগীর থানায় এসে স্ত্রী নিখোঁজ দাবি করে একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে চাইলে কর্তব্যরত পুলিশ কর্মকর্তাদের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদের সময় তাঁর বক্তব্যে অসংগতি ধরা পড়লে তাঁকে হেফাজতে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়।একপর্যায়ে তিনি স্ত্রীকে হত্যার পর মরদেহ মাটিচাপা দেওয়ার কথা স্বীকার করেন।

পরবর্তীতে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট, সিআইডি ও পিবিআই কর্মকর্তাদের উপস্থিতিতে বাড়ির উঠান খুঁড়ে জাহেদা বেগমের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমদ ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “অভিযুক্ত আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ জানায়, উদ্ধার করা মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এদিকে স্থানীয় সূত্রের দাবি, প্রায় ১০ বছর আগে আলমগীর হোসেনের আপন ছোট ভাই জাহাঙ্গীর আলম মোবাইল ফোন-সংক্রান্ত বিরোধের জেরে তাঁর এক চাচাতো ভাইকে হত্যা করেছিলেন। তবে ওই ঘটনার বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিটারে নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার ও নেটওয়ার্কিং নিয়ে ব্যতিক্রমী আয়োজন

রাজনগরে স্ত্রীকে হত্যা করে উঠানে মাটিচাপা, জিডি করতে এসে স্বামীর গ্রেপ্তার

আপডেট সময় : 05:22:59 pm, Monday, 6 July 2026