Dhaka , Tuesday, 22 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন পিবিআই এর এসআই মনজুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সাইবার টিমের করণীয় বিষয়ে জেলা পুলিশের সভা সোনারগাঁওয়ে পুলিশের কাছ থেকে আসামী ছিনতাই, আহত ২ অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু চাষাড়ায় শুভ হত্যার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন নারায়ণগঞ্জে হাইকোর্টের বিচারপতির আদালত পরিদর্শন কারাগারে বন্দিদের মাদকবিরোধী সচেতনতা ও গার্মেন্টস প্রশিক্ষণ শীতলক্ষ্যায় খণ্ডিত মরদেহের অংশ দেখার পরও উদ্ধার হয়নি চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ মাদকসম্রাজ্ঞী আটক- অন্য একজনকে মাদক মামলায় ৬ মাসের সাজা- সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার ২ রাষ্ট্রপতির পুলিশ পদক পাচ্ছেন এসএমপি’র জালালাবাদ থানার অফিসার ইনচার্জ শামসুল হাবিব লিংক রোডে ১৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার শরীয়তপুরে মা ইলিশ রক্ষা অভিযানে নৌ পুলিশের কঠোর সতর্কবার্তা সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ‘পজিটিভ সরাইল’ এর উদ্যোগে সংবর্ধনা চবির দুই শিক্ষার্থীর অকালমৃত্যুতে নিষিদ্ধ ছাত্রলীগের শোক কক্সবাজার সরকারি কলেজের মহিলা হোস্টেলে ২০ হাজার ইয়াবা, ছাত্রী গ্রেপ্তার ব্যাচেলর পয়েন্ট নাটকে এন্ট্রি নিয়েই হিট গ্যাংস্টার ইংলিশ লেবু বাংলাদেশের বিপক্ষে খেলার অপেক্ষায় সার্জিও আগুয়েরো! পাইকগাছায় ১৭ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বাপ্পীর মতবিনিময় জাপানে ঘূর্ণিঝড় দুজুয়ানের প্রভাবে ভারী বৃষ্টি, ভূমিধসের শঙ্কা ২১ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? সরকারকে ‘মেজরিটির ভূতে’ ধরেছে: গোলাম পরওয়ার বাস ভাড়া বাড়ানো নিয়ে বৈঠক ‘ডাকাতদের কাছে আইনজীবীদের নাম’—এসপির বক্তব্যে ক্ষুব্ধ কক্সবাজার জেলা আইনজীবী সমিতি সরকারের এক পার্সেন্ট জমিও ছাড় দেওয়া হবে না, পুনরুদ্ধার করা হবে: ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন চিকিৎসার ভরসাস্থলে চরম হতাশা:নানামুখী সংকটে ভুগছে কিশোরগঞ্জ সদর হাসপাতাল পাইকগাছাকে অত্যাধুনিক সুবিধাসম্পন্ন উপজেলা গড়তে কাজ করছি: বাপ্পী পাইকগাছা পৌরসভা পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কক্সবাজারে অনুষ্ঠিত হলো শিশু অধিকার সুরক্ষায় গণমাধ্যমের করণীয় শীর্ষক কর্মশালা নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানে আগুন মূল কারখানা ও উৎপাদন কার্যক্রম অক্ষত, হতাহতদের পাশে থাকার ঘোষণা কর্তৃপক্ষের

মধুপুরে পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট সময় : 05:25:44 pm, Monday, 4 May 2026
  • 71 বার পড়া হয়েছে

আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি,

টাঙ্গাইলের মধুপুরে পল্লী মঙ্গল কর্মসূচীর অর্থায়নে উপজেলার অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। সোমবার (০৪ মে) মধুপুর পল্লী মঙ্গল কর্মসূচির কার্যালয়ে দিনব্যাপী আয়োজিত এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পে প্রায় চারশতাধিক নারী-পুরুষ ও শিশুদের এই সেবা প্রদান করা হয়।
সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এই ক্যাম্পে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা প্রদান করেন। মেডিসিন, সার্জারি, শিশু, গাইনি ও চক্ষু রোগের চিকিৎসকরা চিকিৎসার জন্য আসা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ এবং বিনামূল্যে চক্ষু রোগীদের জন্য চশমা এবং চিকিৎসার জন্য আসা সকল রোগীদের মাঝে বিনামূল্যে ওষধ প্রদান করা হয়।
পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে নানা দিকনির্দেশনাও দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পল্লী মঙ্গল কর্মসূচীর প্রোগ্রাম ম্যানেজার মো. আনিছুর রহমান, সহকারি প্রোগ্রাম ম্যানেজার হাবিবুর রহমান হাবিব, শাখা ব্যবস্থাপক মো. রাসেল সরকারসহ অনেকে উপস্থিত ছিলেন।
হাবিবুর রহমান জানান, গ্রামের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা পৌছে দেওয়াই পল্লী মঙ্গল কর্মসূচীর মূল লক্ষ্য। এ সময় চিকিৎসাসেবা প্রদান করেন চারজন মেডিক্যাল অফিসার, ৩জন মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট। তিনি জানান, চিকিৎসা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতেই নিয়মিত এমন ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয়দের মাঝে এই উদ্যোগ ব্যাপক সাড়া ফেলছে। চিকিৎসা সেবা নিতে আসা মুন্নি আক্তার জানান, ফ্রি মেডিকেল ক্যাম্প হওয়ায় সহজে ডাক্তার দেখাতে পেরেছি। যা আমাদের মত মানুষের জন্য বড় সহায়তা। অপর রোগী আকলিমা জানান, দীর্ঘদিনের নাকের পলিপাস সমস্যায় ভুগছি। এখানে এসে বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পেরে তিনি উপকৃত হয়েছেন।
দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা জানান, আগত রোগীদের মধ্যে সর্দি, কাশি, জ্বর ,গ্যাস্ট্রিক রোগী বেশি দেখা গেছে। সকলকেই প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, এ ধরনের মানবিক উদ্যোগ নিয়মিত আয়োজন করা হলে গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবায় ব্যাপক ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন পিবিআই এর এসআই মনজুর রহমান

মধুপুরে পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আপডেট সময় : 05:25:44 pm, Monday, 4 May 2026